• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গাজায় সৈন্য পাঠাতে চায় বাংলাদেশ, প্রত্যাখ্যান ওয়াশিংটনের!

গাজায় সৈন্য পাঠাতে চায় বাংলাদেশ, প্রত্যাখ্যান ওয়াশিংটনের!

Raja Majumder by Raja Majumder
2 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
15
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মুহাম্মদ ইউনুস জমানায় ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে বাংলাদেশে বাটার শোরুমে তাণ্ডব চালিয়েছিল কট্টরপন্থী ইসলামিক সংগঠনগুলি।  এমনকি কোকাকোলা-সহ  আরও অনেক সংস্থার কোল্ডড্রিঙ্কসের বোতল রাস্তায় ফেলে নষ্ট করা হয়েছিল। এই সব সংস্থা নাকি ইহুদিদের। মূলত প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর জন্যে যে বাংলাদেশিরা নিজেদের দেশেই তাণ্ডব চালিয়েছিল। এবার সেই মুহাম্মদ ইউনূসের সাধের পাত্র তথা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এমন এক প্রস্তাব দিয়ে এসেছেন, যা ইসরায়েলকেই সমর্থন করার জোগার। বাংলাদেশের তরফে তিনি গাজায় শান্তি সেনা পাঠানোর প্রস্তাব দিয়ে এলেন। এই প্রস্তাবের বিষয়টি সামনে আসতেই চরম অস্বস্তিতে পড়েছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বাধ্য হয়ে মুখ খুললেন মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম। ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে তিনি জানালেন, গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে। কোন কোন শর্ত সেটাও তিনি খোলসা করেছেন। তবুও বিতর্ক থামছে না। তবে যেটা জানা গিয়েছে, ওয়াশিংটন কোনও শর্তেই রাজি নয়, বরং বাংলাদেশের প্রস্তাব সরাসরি খারিজ করেছে।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েন করার প্রস্তাব দিয়েছিলেন। পাকিস্তানের সেনাপ্রধানকে তিনি নির্দেশ দিয়েছিলেন গাজায় পাকিস্তানি সেনা পাঠানোর জন্য। সে দেশের সেনাপ্রধান আসিম মুনির প্রাথমিকভাবে রাজিও হয়ে যান। কিন্তু দেশে ফিরে তিনি টের পান, এই কাজ খুব একটা সহজ নয়। দেশের অভ্যন্তরেই প্রবল বিরোধের মধ্যে পড়েন পাক সেনাপ্রধান। ফলে এখনও পাকিস্তান গাজায় সেনাবাহিনী পাঠাতে পারেনি। কারণ, ইজরায়েলকে সাহায্য করতে এবং সন্ত্রাসী সংগঠন হামাসকে শেষ করতেই এই আন্তর্জাতিক সামরিক জোটকে গাজায় পাঠানোর পরিকল্পনা ছিল আমেরিকার। যেটা মেনে নেওয়া পাকিস্তানিদের পক্ষে অত্যন্ত কঠিন। এই আবহে ওয়াশিংটন সফরে গিয়ে খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, গাজায় সেনা পাঠাতে চায় বাংলাদেশ। ফলে প্রশ্ন উঠছে, যে বাংলাদেশ ইজরায়েলকে স্বীকৃতিই দেয় না, তারা সেখানে বাহিনী পাঠাতে চাইছে কেন। এই বিতর্কের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, গাজায় স্থিতিশীলতা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

প্রশ্ন উঠেছিল, অন্তর্বার্তী সরকারের মেয়াদ শেষের দিকে, এ অবস্থায় এটি নিয়ে আলোচনা করা যুক্তিসংগত কি না। প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ শেষ দিকে চলে আসছে, সরকার কিন্তু থাকছে। মানে কিছু ব্যক্তি চলে যাবে, আরও কিছু ব্যক্তি এসে সেই স্থান নেবেন এবং দেশের এনগেজমেন্ট দেশের স্বার্থ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় না। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও নিজের ফেসবুকে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি লেখেন,  বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ অব্যাহতভাবে গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ ও গাজার ভূখণ্ড থেকে ইসরায়েলের সব বাহিনীর সম্পূর্ণরূপে প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে। প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে।  যেমন. এই শান্তি বাহিনী অস্থায়ী হতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের অধীনে পরিচালিত হতে হবে। পাশাপাশি গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকতে হবে; গাজা থেকে সব ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং গাজার দায়দায়িত্ব প্যালেস্তিনীয়দের কাছে হস্তান্তর করতে হবে। সর্বশেষ জানা যাচ্ছে, বাংলাদেশের এই শর্তের বিষয়ে আপত্তি তুলে বাংলাদেশের প্রস্তাব খারিজ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: AWAMI LEAGUEBANGLADESHMUHAMMAD YUNUSবাংলাদেশ
Previous Post

যুদ্ধের আগেই ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশ। কেন পালাতে চান ইউনূস?

Next Post

নাহিদের অফিসে গু*লি ভাংচু*র করল কে? ডাল মে কুছ কালা হ্যায়!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
নাহিদের অফিসে গু*লি ভাংচু*র করল কে? ডাল মে কুছ কালা হ্যায়!

নাহিদের অফিসে গু*লি ভাংচু*র করল কে? ডাল মে কুছ কালা হ্যায়!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি