• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের বৈধতা নিয়েই প্রশ্ন তুলল মার্কিন সংবাদপত্র

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের বৈধতা নিয়েই প্রশ্ন তুলল মার্কিন সংবাদপত্র

Rupendu Das by Rupendu Das
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলায় একটি প্রবাদ আছে – ‘আসলে মুষল নাই, ঢেকি ঘরে চাঁদোয়া’। মানে, বাইরে বাবুগিরি ভিতরে অন্তসারশূ্ন্য।
বাংলাদেশে ভোট আদৌ হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সরকারের বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলাদেশের তদারকি সরকারের বৈধতা অনেক আগেই প্রশ্ন উঠেছিল। সেই সরকার আবার বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সংশোধন করেছে। সরকার নতুন একটি আইন তৈরি করেছে। যেখানে বলা হয়েছে, কারও বিরুদ্ধে পুলিশে মামলা থাকলে সে ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।
গত ৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও একটি সংশোধনী এনেছিল। যে সংশোধনীতে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকবে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। এমনকী সরকারি কোনও পদ দখল করতে পারবে না। হাসিনা পরবর্তী সময়ে এই ট্রাইব্যুনাল কর্মপদ্ধতি নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নিশ্চিত ছিল এই ট্রাইব্যুনাল আসলে ইউনূস রাজনৈতিক সুবিধো ভোগের একটা মঞ্চ। একই কথা বলছে মার্কিন সংবাদপত্র দ্য ডিপ্লোম্যাট। পত্রিকা এই নিয়ে তারা তাদের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাও এই ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।
আসলে ইউনূস এখন চাইছেন এই ট্রাইব্যুনালের সাহায্যে হাসিনা এবং তাঁর দলের লোককে দমিয়ে রাখতে। এমনিতে তদারকি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের দলের কার্যক্রমের ওপরেও নিষেধাজ্ঞা চাপিয়েছে। যদিও এত কিছু করেও লাভ কিছু হচ্ছে না। আওয়ামী লীগ এখন যেখানে সেখানে মিটিং করছে। পুলিশ প্রথম দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতার অবশ্য করেছিল। তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে। পরবর্তী কালে সেটা সরকার প্রশাসনের কাছে ব্যুমেরাং হয়ে ফিরে আসায় ইউনূসের হার্মাদ বাহিনীর আর সাহসে কুলোয়নি। এবার তাই, ঘুরিয়ে নাক দেখানোর ব্যবস্থা করছে।
হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাঁর এবং তাঁর দলের ৪৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। চলতি বছর জানুয়ারিতে দ্বিতীয় দফায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পর তৃতীয়বার এপ্রিলে। হাসিনা এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠের বিরুদ্ধে অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগে মামলা রুজু করে। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অন্য মামলাটি হয়েছে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।
গত জুলাই-অগাস্টে আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, দলের ক্যাডার ও সরকাররের ‘দলদাস’ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করার অভিযোগে একের পর এক অভিযোগ জমা পড়ে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সব অপরাধের বিচার চলছে।
এদিকে, চব্বিশের জুলাই-অগাস্ট আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যূত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সাক্ষী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা আশা করছি দ্রুত ন্যায় বিচার পাব। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা, তাঁর দল এবং তৎকালীন সরকারের যে নৃশংসতা ছাত্র-জনতার ওপর হয়েছিল অভ্যুত্থান পরবর্তীতে আমাদের দাবি ছিল, এই বিচারপ্রক্রিয়া যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। আমাদের আশা, দ্রুত এবং সময়ের মধ্যে ন্যায়বিচার পাব। এই মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী। ’

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

শেষ সাক্ষ্য দিলেন এনসিপি নেতা নাহিদ, খুব শিগগির হাসিনার বিরুদ্ধে মামলায় রায়

Next Post

এনসিপির গোপন দিল্লি মিশন, তর্জন-গর্জনই সার, চুপসে গেল বেলুন

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
31
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
এনসিপির গোপন দিল্লি মিশন, তর্জন-গর্জনই সার, চুপসে গেল বেলুন

এনসিপির গোপন দিল্লি মিশন, তর্জন-গর্জনই সার, চুপসে গেল বেলুন

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি