আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সকল দলে চলছে জোর কদমে প্রস্তুতি। প্রস্তুতি তুঙ্গে থাকলেও ঘোষণা করা হয়নি ভোটের নিঘন্ট। রাজনৈতিক কোনও দল – ই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। সব দল তোড়জোড়ের সাথে নিজেদের রাজনৈতিক কেন্দ্রের প্রার্থী ঝালিয়ে নিচ্ছে। ২৬ শের যুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে সকল দল।
কিন্তু দলের করা ঘোষণার আগেই প্রার্থী নিজেই নিজের নাম ঘোষণা করে দিলেন। আর তাতেই পরে গেল হৈচৈ।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার বর্তমান বিজেপি বিধায়ক অশোক দিন্দা নিজেই ঘোষণা করলেন নিজের নাম। বিজেপির তরফে থেকে এখনও প্রার্থী তালিকা ঘোষণা না করা হলেও, ময়না থানার গজিলাইক মোড়ে অনুষ্ঠিত বিজেপির বিজয়া সম্মিলনী মঞ্চে প্রকাশ্যে আত্মবিশ্বাসী ভঙ্গিতে অশোক দিন্দা ঘোষণা করেন, যদিও ভারতীয় জনতা পার্টি ঠিক করেনি কে কোথা থেকে দাঁড়াবে। কিন্তু আমি নাইন্টি নাইন শতাংশ বলে যাচ্ছি ময়নাতে আমিই প্রার্থী হব। ২৬ শের ভোটের আগে তৃণমূল এইখানে প্রার্থী পাবে না। কেউ দাঁড়াবে না। ময়না থেকে ১০ হাজার লিড আছে। এটা গিয়ে দাঁড়াবে ২০ – ২৫ হাজার লিড।
দলীয় বিধায়কের নিজের নাম ঘোষণা ও মন্তব্যে কোনও ভুল দেখেছেন না শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, ওর ইচ্ছে রয়েছে উনি বলেছেন। দল যখন অফিসিয়ালি ঘোষণা করবেন উনি প্রার্থী হবেন। উনি একটিভ বিধায়ক। এলাকায় থাকেন, কাজ করেন। আমি তো আশা করতেই পারি দল মনোনয়ন দেবে। খারাপ কিছু বলেননি তো। তিনি এমন কোনও কাজ করেননি যাতে দল তাকে বদলে দেয়।
বিধানসভা ভোটের এখনও বেশ কয়েক মাস বাকি। তার আগে বিধায়কের এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, এরা পরিযায়ী পাখির মতো। বড় বড় কথা বলছেন। গত চার বছর – সাড়ে চার বছর ধরে ময়নার মানুষ দেখতে পায়নি। হতাশাগ্রস্ত। অশোক দিন্দা টিকেট পাবে না ধরে নিয়েই আগে থেকে বলছে আমি দাঁড়াচ্ছি এখানে ৯৯ শতাংশ। জিততে পারবে না।
দলীয়ভাবে ঘোষণার আগেই বিজেপি বিধায়কের নিজে থেকে করা এই ঘোষণার পরেই ব্যাপক হৈচৈ ও উচ্ছাস দেখা যায় দলীয় কর্মী – সমর্থকদের মধ্যে। উল্লেখ্য, ২০২৬ শের বিধানসভা নির্বাচনে বাংলা বিজয়ে বিজেপির পাখির চোখ। তাই এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির। অশোক দিন্দার আত্মবিশ্বাস না কি তৃণমূলের ভবিষৎবাণী, শেষ অবধি কোনটা সঠিক প্রমাণিত হয় তার উত্তর ভবিষ্যতেই মিলবে।
https://www.facebook.com/share/p/1K8Hsm1Z5x/?mibextid=wwXIfr












Discussion about this post