• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়ামী লীগ ভোটাররা ভোট বয়কট করলে কী হবে?

আওয়ামী লীগ ভোটাররা ভোট বয়কট করলে কী হবে?

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
33
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশের কাছাকাছি ভোটার বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন বলে একটি সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে এই জনমত মাত্র ১৯ শতাংশ। যদিও এই সমীক্ষা বা জনমত জরিপটি হয়েছিল গত জানুয়ারি মাসে। বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জরিপ পরিচালনা করেছিল। এরমধ্যে পদ্মা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বাংলাদেশের নির্বাচন থেকে নির্বাসিত আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী এবারের জাতীয় নির্বাচনে দলীয় সভ্য সমর্থকদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইতিমধ্যেই। আওয়ামী লীগের নেতা তথা হাসিনাপুত্র জয় ছাড়াও দলের একাধিক শীর্ষ নেতৃত্ব “নো বোট-নো ভোট” স্লোগান তুলে এবারের ভোট বয়কটের জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন। যেটা জানা যাচ্ছে, আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরে সমর্থন করা ভোটার এবার ভোট বয়কটের কথাই ভাবছেন। আগামী নির্বাচনে যদি আওয়ামী সমর্থকদের একটা বড় অংশ যদি সত্যিই ভোট বয়কট করেন, তাহলে পরিসংখ্যান ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে?
ঘটনাচক্রে আগের জরিপের ঠিক একমাস পর, নির্বাচনের ঠিক প্রাক্কালে বাংলাদেশের প্রথমসারির গমমাধ্যমগুলি এবার প্রচার করতে শুরু করেছে যে আওয়ামী লীগের ভোটারদের মধ্যে ৪৮ শতাংশই এবার বিএনপিকে ভোট দেবেন। এই ধরণের জনমত কিভাবে করা হল, আর এর বৈজ্ঞানিক ভিত্তিই বা কি, সেটা নিয়েও রয়ে গিয়েছে ধন্ধ। তবে আজকের বাংলাদেশে সবকিছুই সম্ভব বলে ধরে নেওয়া যায়। এরমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। এক নির্দেশিকায় বাংলাদেশের ইসি জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং যারা ‘নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ ব্যবহার করবেন, তাঁরাই কেবলমাত্র মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে অনুমতি পাবেন। আর এই নির্দেশিকায় সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছে বাংলাদেশের সবচেয়ে নবীন রাজনৈতিক দল তথা ছাত্রদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার এক জনসভায় দাবি করেছেন, যদি এই নির্দেশিকা আজ রাতের মধ্যে প্রত্যাহার না করা হয়, তাহলে মঙ্গলবারই নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে।

বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাংলাদেশে এমন সব হাস্যকর ঘটনাও সামনে আসছে। নির্বাচনের বিধিনিষেধ ঠিক কি, আদর্শ আচরণবিধি আদৌ লাগু হয়েছে কিনা আর সরকারই বা কিভাবে নানা কর্মকাণ্ডে জড়িত থাকছে তা নিয়েও উঠছে প্রশ্ন। কিন্তু আজকের আলোচনার বিষয় হল, আওয়ামী লীগের সমর্খকরা কাকে ভোট দেবেন, নাকি তাঁরা সত্যিই ভোট বয়কটের পথে হাঁটবেন। ঘটনা হল, বাংলাদেশে এই মুহূর্তে যুযুধান দুই পক্ষ বিএনপি এবং জামাত সকলেই চাইছেন আওয়ামী লীগের ভোটবাক্সে থাবা বসাতে। কিন্তু এই দুই দলই প্রথম থেকে চেয়ে এসেছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে ঠেলে রাখতে। মূলত তাঁদের ইচ্ছা এবং জোরাজুরিতে ইউনূস সরকার শেখ হাসিনার দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল। এখন ঠেলায় পড়ে সেই দলের ভোটারদের কার্যত পায়ে পড়ছে বিএনপি এবং জামাত। একাধিক জনসভা এবং সাক্ষাৎকারে জামায়াতের নেতা এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব ঘুরিয়ে ফিরিয়ে দাবি করেছেন তাঁরা আওয়ামী লীগের ভোট পাবেন। কোনও কোনও জায়গা থেকে এমন খবরও এসেছে যে বিএনপি তাঁদের প্রচারসভায় আওয়ামী লীগের কয়েকজন গা ঢাকা দেওয়া নেতাকে মঞ্চে তুলে এনেছেন। তাঁদের দিয়ে সমর্থন করার দাবিও জানিয়েছেন। অর্থাৎ, বোঝাই যাচ্ছে, আওয়ামী লীগের সমর্থকদের একটা বড় অংশ যদি ভোট না দেয়, তাহলে আসন্ন নির্বাচনের ফল উল্টে-পাল্টে যাবে। এখানেই চিন্তিত জামাত-বিএনপি নেতারা। ওয়াকিবহাল মহলের মতে, দলের সর্বোচ্চ নেত্রী এবং অন্যান্য নেতাদের প্রচারে এবার জোরদার সাড়া পড়তে চলেছে। এমনটাই গোয়েন্দা সুত্রে খবর। পাশাপাশি এই একতরফা নির্বাচন, ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে ভোটারদের উদ্বেগও রয়েছে। তাই অনেকেই এখন ভোটকেন্দ্রের দিকে যেতে চাইছেন না।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

প্রয়োজনে সীমান্তে সেনাবাহিনী পাঠাবো! দিল্লিকে হুমকির বার্তা জাহাঙ্গীর আলমের

Next Post

যমুনায় শেষ আপোষ বৈঠকও ভেস্তে গেল! এবার কী হবে ডঃ ইউনূসের?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
যমুনায় শেষ আপোষ বৈঠকও ভেস্তে গেল! এবার কী হবে ডঃ ইউনূসের?

যমুনায় শেষ আপোষ বৈঠকও ভেস্তে গেল! এবার কী হবে ডঃ ইউনূসের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি