• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনা ইস্যুতে সুর নরম বিএনপির!  ভারতের সঙ্গে বন্ধুত্ব নাকি নয়া কৌশল?

হাসিনা ইস্যুতে সুর নরম বিএনপির! ভারতের সঙ্গে বন্ধুত্ব নাকি নয়া কৌশল?

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
35
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নির্বাচনে দলের জয় নিশ্চিন্ত হতেই ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছিলেন, সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফিরিয়ে দেবে। তাঁর মন্তব্য ছিল, যথাযথ আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক নিয়ম মেনেই এই প্রত্যর্পণ সম্পন্ন হবে বলে তাঁর দল বিশ্বাস করে। কিন্তু নতুন সরকারের শপথ গ্রহণের আগে সেই তিনিই কার্যত ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে জানিয়ে দিলেন, ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে শেখ হাসিনা ইস্যু কোনওভাবেই বাধা হয়ে দাঁড়াবে না। বাংলাদেশে নয়া সরকারের শপথগ্রহণের আগে এমনই বার্তা দিলএকইসঙ্গে ভারত বিদ্বেষের যে চারাগাছ রোপন করে গিয়েছেন মহম্মদ ইউনুস তা কার্যত উপড়ে ফেলার ইঙ্গিত দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তাঁর নতুন বার্তা, “যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন তাঁরা আসলে পাগলের প্রলাপ বকছেন। আরেক ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন। তাহলে বিষয়টি গিয়ে দাঁড়াল মির্জা ফখরুল প্রথমে যা বলেছিলেন সেটা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মান্যতা দেয়নি। পরে তাই তিনি নিজের কথাই পাল্টে দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এটাই আসলে বর্তমান বিএনপি সরকারর মনোভাব। ভারতের সঙ্গে আর সংঘাতে যাবে না দলটি।

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তাঁকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ানো হয়েছে মঙ্গলবার। এর অর্থ তাঁকে রাষ্ট্রপতি করা হচ্ছে না। কিন্তু তিনি তারেক রহমান মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। ওয়াকিবহাল মহলের মতে, বিরোধী দলে থাকা আর সরকার পক্ষে মন্ত্রী হওয়া দুটি ভিন্ন অবস্থান। সেই দিক থেকে মির্জা ফখরুলের দাবি পাল্টে যাওয়া নতুন কোনও ইঙ্গিত নয়। তিনি দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, কিছু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যা রয়েছে, কিন্তু সেই বিষয়গুলি আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হবে। বিএনপি মহাসচিব স্পষ্ট ইঙ্গিত করেছেন, গঙ্গা জলবণ্টন চুক্তি এবং ফারাক্কা বাঁধের প্রসঙ্গ। শেখ হাসিনা ইস্যু নিয়ে তাঁর নতুন বক্তব্য হল, “আমরা মনে করি হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন। দেশের জনগণ তাঁর শাস্তি চান। আমরাও মনে করি হাসিনাকে আমাদের হাতে তুলে দেওয়া উচিত ভারতের। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না-করার বিষয়টি বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার পথে কোনও বাধা হবে না। আমরা আরও ভাল সম্পর্ক গড়ে তুলতে চাই”।

ওয়াকিবহাল মহলের মতে, গঙ্গা জলবণ্টন চুক্তি এই মুহূর্তে বাংলাদেশের গলার কাঁটা। চলতি বছরেই এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ফলে এই চুক্তি নবীকরণ করতেই হবে বাংলাদেশকে। ভারত যেভাবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করেছে এবং পাকিস্তানও সেটা নিয়ে তেমন কিছু প্রতিবাদ জানাতে পারছে না। সেটা মাথায় রাখতে হচ্ছে তারেক রহমানদের। তাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সুর নামিয়ে জানিয়েছেন, ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সমস্যা নিয়েও ভারতের সঙ্গে আলোচনা করতে চায় সে দেশের নতুন সরকার। ফখরুলের দাবি, আমরা ভারতের সঙ্গে লড়াই করতে পারব না। আমাদের কথা বলতে হবে। যাঁরা ভারতের সঙ্গে লড়াই করার কথা বলেন, তাঁরা পাগলের মতো কথা বলছেন।

তবে এই ইস্যুকেও ছাপিয়ে যাচ্ছে বিএনপির এদিনের সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য এবং মন্ত্রীরা মঙ্গলবার শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। জানা গিয়েছে এদিন অনুষ্ঠানে শপথের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি ফর্ম দেওয়া হয়েছিল। একটি ছিল সাদা রঙের, যেটি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম। অন্যটি ছিল নীল রঙের, যেটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্ম। কিন্তু শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়ে দেন, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দিচ্ছেন বলে সহকর্মীদের জানান। ফলে বিএনপি সাংসদরা আর নীল ফর্ম পুরণ করেননি এবং গণপরিষদের সদস্য হিসেবে শপথও নেননি। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে ইউনূস ও তাঁর দোসরদের গত দেড় বছরের চেষ্টায় জল ঢেলে দিতে চলেছে বিএনপি। কিন্তু একটাই বিএনপি আবার একটি কাজ করেছে, সেটা হল বিগত ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা খলিলুর রহমানকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছে। হয়তো তাঁকেই পররাষ্ট্রমন্ত্রী করা হবে। এটা কি মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ভারতকে খুশি করতে করল বিএনপি?

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

জুলাই সনদ ও সংবিধানের কবর ভয়ঙ্কর ভয়ে জামাত ও এনসিপি

Next Post

ভারত সীমান্তে জামায়াতের জয়জয়কার! রাতের ঘুম হারাম হয়েছে মোদির

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারত সীমান্তে জামায়াতের জয়জয়কার!  রাতের ঘুম হারাম হয়েছে মোদির

ভারত সীমান্তে জামায়াতের জয়জয়কার! রাতের ঘুম হারাম হয়েছে মোদির

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি