• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত সীমান্তে জামায়াতের জয়জয়কার!  রাতের ঘুম হারাম হয়েছে মোদির

ভারত সীমান্তে জামায়াতের জয়জয়কার! রাতের ঘুম হারাম হয়েছে মোদির

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
13
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন শেষ, এমনকি ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। মঙ্গলবার বিএনপি সরকার গঠন করে ফেলেছে, প্রধানমন্ত্রী হয়েছেন খালেদাপুত্র তারেক রহমান জিয়া। বিএনপি ক্ষমতায় আশায় ভারত সরকার যতটা না সুবিধা পেল তার থেকে বেশি আশঙ্কায় রয়েছে পশ্চিমবঙ্গ সীমান্ত লালুয়া এলাকায় জামায়াতে ইসলামীর আসন পাওয়া নিয়ে। এটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় হুমকি হতে পারে বলেই মনে করছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। যদিও এই ভারত সীমান্তবর্তী এলাকায় জামাতের আসল বৃদ্ধি আগে থেকেই পরিকল্পিত ছিল। কুখ্যাত পাক জঙ্গি গোষ্ঠী জৈস এ মহাম্মদ বা লস্কর এ তৈবা বাংলাদেশের পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকায় প্রভাব বিস্তার করেছিল জামায়াতে ইসলামীর পক্ষে। ধর্ম প্রচারের নামে একাধিকবার যতগুলি শীর্ষ জঙ্গি নেতা বাংলাদেশের রাজশাহী, খুলনা বা রংপুর ডিভিশনে কয়েক মাস ধরে অবস্থান করেছিল। এটা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির নজর এড়ায়নি।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনগুলির মধ্যে একটি বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে, বাংলাদেশ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা শাসিত হয়ে আসছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশের ক্ষমতায় বসেছে। তবে ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামীর উত্থান। আপাত দৃষ্টিতে অনেকেই মনে করছিলেন, ভারত চাইছিল জামায়াত যাতে কোনওভাবেই নির্বাচনে না জেতে। কিন্তু বিএনপি বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে জিতলেও মোটে স্বস্তি পাচ্ছে না ভারত। কারণ জামায়াত একক ক্ষমতায় ৭৭টি আসন জিতেছে এই নির্বাচনে। তবে সহযোগী দলগুলিকে নিয়ে জামাতের এগারো জোটের আসন সংখ্যা ৭৭। এরমধ্যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জিতেছে ৬টি আসন। আপনারা ভাবতেই পারেন জামাতের এই উত্থানে কেন ভারতের মাথাব্যাথ্যা শুরু হয়েছে। এই ভাবনার পিছনে রয়েছে একটা কারণ। দাবি করা হচ্ছে, বিএনপিই ছিল নরেন্দ্র মোদি সরকারের কাছে মন্দের ভালো, তাঁরাই বাংলাদেশের ক্ষমতায় এসেছে। তবুও কেন চিন্তা বাড়ল নয়া দিল্লির। আসল কারণটা লুকিয়ে আছে জামাতের জয়ের মানচিত্রে। সে দিকে এক ঝলক তাকালেই দেখা যাচ্ছে দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরা ৪ আসন থেকে শুরু করে উত্তর দিকে এগোলে মেহেরপুর-২ আসন পর্যন্ত ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরবচ্ছিন্নভাবে জিতেছে জামায়াতে ইসলামী এবং তাঁদের সহযোগী দলগুলি। আবার সীমান্ত থেকে কিছুটা অভ্যন্তরে খুলনা, যশোর, কুষ্টিয়া আর পাবনার অনেক আসনও জামায়াতের জোটের দখলে গেছে। মোটের ওপর, জামায়াতে ইসলামীর জোট যে-সব এলাকায় জিতেছে, সেগুলি ভারতের পশ্চিমবঙ্গ আর কিছুটা আসামের সীমান্তবর্তী অঞ্চলের মধ্যেই পড়ে। ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে জামায়াতের এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষত এক-দুই মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে। যদি্ও ভোটে হারার পর জামায়াতের সুর পরিবর্তন হয়ে গিয়েছে। জামাতের আমির সফিকুর রহমান সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, আমরা সরকার ও বিরোধীপক্ষ যদি মিলেমিশে প্রকৃত গণতান্ত্রিক আচরণ করতে পারি, তাহলে বাংলাদেশের উন্নতি হতে বাধ্য।

পশ্চিমবঙ্গের বিরোধী দল তথা দিল্লির শাসকদল বিজেপি জামায়াতে ইসলামীর বিজয়কে কীভাবে দেখছে? পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যেমন দাবি করেছেন, উদ্বিগ্ন হওয়ার মতই বিষয়, সীমান্তের দু’পারেই জামাতের সংখ্যা বাড়ছে, ওপারে আসল জামাত আর এপারে তৃমূলের বোরখা পরা জামাত। তিনি আসলে এপার বাংলার সীমান্তবর্তী জেলাগুলিতে সাম্প্রতিক হিংসার ঘটনাই বোঝাতে চেয়েছেন।

বাংলাদেশের নির্বাচনে যে হারে সীমান্তবর্তী এলাকায় জামায়াতে ইসলামীর প্রভাব বাড়ছে তাতে চিন্তায় রয়েছে নয়া দিল্লি। ওয়াকিবহাল মহলের মতে, এতদিন বাংলাদেশে জামাতের নিয়ন্ত্রণাধিন মুহাম্মদ ইউনূসের সরকার ছিল। সেই সুযোগে পাকপন্থী কট্টর এই ইসলামিক রাজনৈতিক দল নিজেদের প্রভাব বিস্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকাগুলিতে। যার সুফল তাঁরা পেয়েছে এবারের নির্বাচনে। অনেকেই মনে করছেন, এবার বাংলাদেশের ক্ষমতায় বিএনপি। ফলে ইউনূসের ক্ষেত্রে যে বাধ্যবাধকতা ছিল, তা তারেকের জন্য থাকবে না। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে জামাত ও পাকিস্তান এই এলাকা ব্যবহার করতেই পারে। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে সীমান্তপার সন্ত্রাস, বেআইনি অনুপ্রবেশ ও জঙ্গি কার্যকলাপ বৃদ্ধিতে জামাত যদি সাহায্য করে তাহলে তা হবে তারেকের সরকারের কাছে চরম অস্বস্তিকর।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

হাসিনা ইস্যুতে সুর নরম বিএনপির! ভারতের সঙ্গে বন্ধুত্ব নাকি নয়া কৌশল?

Next Post

পাকিস্তান পালাচ্ছেন ড. ইউনূস? নাকি রাষ্ট্রপতি হতে তারেকের হাত ধরছেন তিনি!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
28
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
37
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
22
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
43
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
13
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
পাকিস্তান পালাচ্ছেন ড. ইউনূস?  নাকি রাষ্ট্রপতি হতে তারেকের হাত ধরছেন তিনি!

পাকিস্তান পালাচ্ছেন ড. ইউনূস? নাকি রাষ্ট্রপতি হতে তারেকের হাত ধরছেন তিনি!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি