• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাকিস্তান পালাচ্ছেন ড. ইউনূস?  নাকি রাষ্ট্রপতি হতে তারেকের হাত ধরছেন তিনি!

পাকিস্তান পালাচ্ছেন ড. ইউনূস? নাকি রাষ্ট্রপতি হতে তারেকের হাত ধরছেন তিনি!

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তিনিই বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খেলোয়াড়। কয়েকমাস আগেই এই দাবি করেছিলেন বাংলাদেশের বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বিদায়বেলাতেও তিনি প্রমান করার চেষ্টা করলেন তিনি সত্যিই আন্তর্জাতিক খেলোয়াড়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুহাম্মদ ইউনূস। বিদায়বেলাতেও সেই বিতর্ক জিইয়ে রাখলেন তিনি। বিদায়ী ভাষণে তিনি বললেন, আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়— এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার খোলা দরজা। নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, বিদায় নেওয়ার আগেও তিনি তারেক রহমান সরকারকে একটা অস্বস্তির মধ্যে রেখে যাচ্ছেন। উল্লেখ্য, উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স ভারতের জন্য অতি সংবেদনশীল। এই জায়গায় বারে বারে আঘাত করছেন মুহাম্মদ ইউনূস। ওয়াকিবহাল মহলের মতে, এটা পরিকল্পিত বক্তব্য। তিনি চাইছেন বাংলাদেশে তাঁর পাকাপাকি পুনর্বাসন। তাঁর পছন্দের জায়গা রাষ্ট্রপতিভবন। তবে তাঁকে কি রাষ্ট্রপতি পদে বসাবেন তারেক রহমান, এই প্রশ্নই এখন সর্বাগ্রে উঠছে। পাশাপাশি আরেকটি প্রশ্নও উঠছে, মুহাম্মদ ইউনূস যদি বাংলাদেশ ছেড়ে যান, তাহলে কোথায় যাবেন তিনি।

এক মাস আগে সাংবাদিক সম্মেলন করে ইউনূস সাহেবের নির্বাচন-পরবর্তী পরিকল্পনার কথা ঘোষণা করেছিল বাংলাদেশ অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার পরে মূলত তিনটি কাজে মনোনিবেশ করবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ। ছাত্রাবস্থায় শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের অনুরাগী ছিলেন ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই মেধাবী ছাত্র হিসেবে মুক্তিযুদ্ধের সময়ে ‘বাংলাদেশ সিটিজেনস কমিটি’ গড়ে আন্দোলনও করেছিলেন। পরবর্তী সময় শেখ হাসিনার সঙ্গেও ইউনূসের অত্যন্ত সুসম্পর্ক ছিল। কিন্তু গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠার কিছুটা সময় পর হাসিনার সঙ্গে ইউনূসের সম্পর্কের অবনতি হয়। ইউনূসের গ্রামীণ ব্যাঙ্ককে ‘সুদখোর’ বলে দাগিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। ইউনূসকে বলা হয়েছিল ‘গরিবের রক্তচোষা’। হাসিনার প্রধানমন্ত্রিত্বেই ইউনূসের বিরুদ্ধে দায়ের হয়েছিল দুর্নীতির একাধিক মামলা। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর সেই ইউনূসকেই ছাত্ররা প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে নিয়ে আসেন। যদিও এই পছন্দ আগে থেকেই করা ছিল। ক্ষমতায় এসেই তিনি নিজের উপর থাকা মামলাগুলি তুলে নেন। এবং তাঁর সংস্থাগুলির বিরুদ্ধে যে করফাঁকির অভিযোগ ছিল, সেই করও মুকুব করিয়ে নেন। পাশাপাশি একাধিক নতুন সংস্থা চালু করেছেন তিনি প্রধান উপদেষ্টার পদে থাকাকালীনই। এবার ইউনূসের প্রধান উপদেষ্টার কার্যকাল শেষ হচ্ছে। তাই পুরোন মামলাগুলি পুনরায় চালু হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। আজ না হয় কাল সেটা হতেই পারে। সেই কারণেই রক্ষাকবচ হিসেবে তিনি রাষ্ট্রপতি পদটিকেই পাখির চোখ করছেন। বর্তমান রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগ তথা হাসিনার ‘ঘনিষ্ঠ’ ছিলেন। নির্বাচনের আগেই তিনি একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন নতুন সরকার এলে তিনি পদত্যাগ করতে পারেন। সেটা হলে, নতুন রাষ্ট্রপতি হিসেবে কাউকে মনোনীত করতেই হবে তারেক রহমানের সরকারকে। সে ক্ষেত্রে ইউনূস হতে পারেন একটি জোরালো দাবিদার। মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর নামই সুপারিশ করতে পারে।

আবার একটি মহল মনে করছেন, ইউনূস দ্রুত বাংলাদেশ ত্যাগ করবেন। যেমনটা তাঁর উপদেষ্টামণ্ডলীর অনেকেই চাইছেন। তবে তিনি ফ্রান্সে ফিরবেন, নাকি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেবেন সেটা নিয়েও চলছে কাটাছেড়া। আবার কেউ কেউ দাবি করছেন, ইউনূস আপাতত পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের কোথাও যেতে পারেন। যতদিন না তাঁকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। যদিও গত ১১ জানুয়ারি ইউনূসের তরফে তাঁর উপ-প্রেস সচিব জানিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার পর মূলত তিনটি কাজে মনোযোগ দেবেন। একটি হল, ‘ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্ট’। এর মাধ্যমে বাংলাদেশের নারীদের স্বাস্থ্য পরিষেবায় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ। দ্বিতীয়টি হল, শিল্প-বাণিজ্য ক্ষেত্রে তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম এবং তৃতীয়টি হল, যে ‘থ্রি জিরো তত্ত্ব’ নিয়ে তিনি দীর্ঘ দিন ধরে কাজ করছেন, তাতে নতুন গতিসঞ্চারের চেষ্টা। ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকাকালীন যে একাধিক দেশে সফর করেছেন, সেখানে মানবসম্পদ রফতানি নিয়ে একাধিক দেশে চুক্তি সেরে এসেছিলেন। মনে করা হচ্ছে, সেই কাজেই তিনি মনোনিবেশ করবেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারত সীমান্তে জামায়াতের জয়জয়কার! রাতের ঘুম হারাম হয়েছে মোদির

Next Post

ঢাকায় আসছেন পল কাপুর! আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
28
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
37
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
22
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
45
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
13
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ঢাকায় আসছেন পল কাপুর!  আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে?

ঢাকায় আসছেন পল কাপুর! আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি