• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকায় আসছেন পল কাপুর!  আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে?

ঢাকায় আসছেন পল কাপুর! আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে?

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় এল বিএনপি। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথও নিয়ে নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর মন্ত্রিসভাও তাঁর সঙ্গে শপথ নিয়েছে। আপাতত ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন তারেকের মন্ত্রিসভায়। ফলে এবার প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু তাঁর আগের মন্তব্য অনুযায়ী যদি পদত্যাগ করেন, তাহলে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে বেছে নেবেন তারেক রহমান। বেশ কয়েকজনের নাম সামনে এসেছে। এরমধ্যে ছিলেন বিএনপির মহাসচিব তথা বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি মঙ্গলবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশের সময় অনুসারে দুপুর সাড়ে ৩টে নাগাদ বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজ়ায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। প্রথম বারের জন্য মন্ত্রিসভায় এসেই প্রধানমন্ত্রী হলেন তারেক। পাশাপাশি, মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ১৭ জনই নতুন মুখ। আবার প্রতিমন্ত্রীদের মধ্যে ২৪ জনই নতুন মন্ত্রী হলেন। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অলিন্দে তোলপাড় চলছে, তা হল মুহাম্মদ ইউনূস এবার কি করবেন? তিনি কি ফের বিদেশে ফিরে যাবেন, নাকি তাঁকেই রাষ্ট্রপতি করে বাংলাদেশে পাকাপাকি পুনর্বাসনের ব্যবস্থা করবেন তারেক রহমান। সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহে ঢাকা সফরে আসতে পারেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। আগামী ৬ থেকে ৯ মার্চ ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন পল কাপুর। ওয়াকিবহাল মহল মনে করছেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন অংশীদারিত্ব বাড়ানোর থেকেও পল কাপুরের সফরে চিনের সঙ্গে সখ্যতা এড়ানোর বিষয়ে বেশি জোর দেওয়া হবে। বিএনপির আমলে যাতে বাংলাদেশ চিন নির্ভর না হয়ে পড়ে, সেটাই নিশ্চিত করতে চাইবেন পল কাপুর।

ADVERTISEMENT

দ্বিতীয় সম্ভাবনা যে ধীরে ধীরে প্রবল হচ্ছে একটি উদাহরণ দিলেই স্পষ্ট হয়ে যাবে। এবারের তারেকের মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক হল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যিনি বিগত ইউনূস উপদেষ্টামণ্ডলীর সবচেয়ে বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত। খলিলুর রহমানকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করলেন তারেক। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৫৬(২) অনুসারে, সে দেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় সংসদের সদস্য নন এমন ব্যক্তিদেরও নিয়োগ করতে পারেন। তবে তাঁদের সংখ্যা হবে মন্ত্রিসভার মোট সদস্যের মাত্র এক-দশমাংশ। একেই বলা হয় টেকনোক্র্যাট কোটা। খলিলুরকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ানোয় জল্পনা বাড়ছে তাঁকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে পারেন তারেক রহমান।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

খলিলুরকে মন্ত্রী হিসেবে নিয়োগের পর রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠেছে। বিগত দেড় বছরে রোহিঙ্গা সংকট, রাখাইন মানবিক করিডর প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিতে খলিলুর রহমানের ভূমিকা কতটা সফল ছিল? নাকি এই বাণিজ্যচুক্তি এবং রাখাইন করিডোরের কাজ সম্পন্ন করতেই মার্কিন চাপে তাঁকে মন্ত্রিসভায় রাখা হল, সেটাও আলোচনার মধ্যে রয়েছে। আর এখান থেকেই অনেকের ধারণা, মুহাম্মদ ইউনূসও হয়তো এবার পুনর্বাসন পেয়ে যাবেন। তাঁকেই শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে বেছে নিতে বাধ্য হবেন তারেক রহমান। প্রায় সব ক্ষেত্রেই ইউনূস এবং খলিলুর বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছেন। কিন্তু তাঁরা মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন এবং তাঁদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা চুক্তি করে রেখেছেন। তারেকের মন্ত্রিসভার মাধ্যমে এবার সেগুলির বাস্তবায়ন করা হবে, সেই কারণেই খলিলুরকে মন্ত্রী এবং ইউনূসকে রাষ্ট্রপতি করার তোড়জোড় শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। ২০২৪ সালের ১৯ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মার্কিন নাগরিক খলিলুর রহমানকে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করেছিলেন। পরবর্তী সময় তাঁকে বাংদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে উন্নীত করা হয়। খলিলুর রহমানের নেতৃত্বে আলোচিত ‘মানবিক করিডর’ প্রস্তাব প্রথমে আরাকান আর্মিকে সহায়তার জন্য উত্থাপিত হলেও পরে এটিকে রোহিঙ্গা সহায়তার রূপ দেওয়া হয়। যা নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের সেনাপ্রধানও। এবার সেই খলিলুরকেই মন্ত্রী করে তারেক কি সেনাপ্রধানকেই চ্যালেঞ্জের মুখে ফেললেন? এবার কি ইউনূসকে রাষ্ট্রপতি করে জেনারেল ওয়াকার উজ জামানকে আরও বড় চ্যালেঞ্জের মুখে ফেলবেন?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

পাকিস্তান পালাচ্ছেন ড. ইউনূস? নাকি রাষ্ট্রপতি হতে তারেকের হাত ধরছেন তিনি!

Next Post

বিগত দেড় বছরে ইউনূসের বাংলাদেশের ধ্বংসের খতিয়ান

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
28
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
25
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
31
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
39
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
22
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
11
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
22
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
45
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
13
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিগত দেড় বছরে ইউনূসের বাংলাদেশের ধ্বংসের খতিয়ান

বিগত দেড় বছরে ইউনূসের বাংলাদেশের ধ্বংসের খতিয়ান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি