• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিগত দেড় বছরে ইউনূসের বাংলাদেশের ধ্বংসের খতিয়ান

বিগত দেড় বছরে ইউনূসের বাংলাদেশের ধ্বংসের খতিয়ান

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অবশেষে বিদায় নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তথা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতি অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অন্তত বিদায়ী ভাষণে তিনি এটাই দাবি করেছেন। তাঁর আরও দাবি, জুলাই আন্দোলনের আগের ‘অচল’ বাংলাদেশ এখন অগ্রগতির দেশ। জাতির উদ্দেশে ভাষণে মুহাম্মদ ইউনূস বলেন, আমি আপনাদের কাছে বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি।’’ সেই সঙ্গে তাঁর বক্তব্য, তিনি সফল না ব্যর্থ, তা বিচার করবেন বাংলাদেশবাসী।

বিচার বাংলাদেশের মানুষ অবশ্যই করবেন। কিছুটা বিচার অবশ্য তাঁরা করেই ফেলেছেন ভোটের বাক্সে বিএনপিকে ঢেলে সমর্থন দিয়ে। বাকি বিচারও হবে বলে দাবি করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। বিগত আঠারো উনিশ মাসে মুহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কি কি করেছেন, বা কতটা উপকার করেছেন তা নিয়ে শুরু হয়েছে কাটাছেড়া। আসুন আমরা একটু রিওয়াইন্ড করে দেখে নি অর্থনীতির অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে ঠিক কোথায় রেখে গেলেন।

জাতির উদ্দেশ্যে ভাষণে ইউনূস দাবি করেছেন, যাঁরা দেশকে লুটেপুটে খেতেন তাঁদের অনুগতেরা অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে পালিয়েছেন। এ ছাড়া বাকিরা হয় নিজেদের ভোলবদল করেছেন বা আত্মগোপন করে আছেন। ইউনুস সাহেব এর আগে দাবি করেছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে ২৩ হাজার ৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। প্রতি ডলারের দাম ১২০ টাকা ধরলে বর্তমান বাজারদরে এর পরিমাণ দাঁড়ায় ২৮ লক্ষ কোটি টাকা। অর্থাৎ প্রতিবছর গড়ে ১ লাখ ৮০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এমনই তথ্য তুলে দিয়েছিল। কিন্তু ইউনূস সরকার তার হিসেব আজও প্রকাশ করতে পারেনি। বা করার সাহস দেখায়নি। অর্থাৎ তাঁর এই দাবি কতটা যুক্তিসঙ্গত এটা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আবার বাংলাদেশের অর্থনীতি নিয়ে তিনি যা যা দাবি করেছেন সেটাও কার্যত ভুয়ো বলে মনে করছেন বাংলাদেশের অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ।

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে অর্থনীতি কতটা পাল্টালো? এই প্রশ্নের উত্তর খুঁজছেন অর্থনীতিবিদরা। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মতো একটি দেশ, যারা নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশের দিকে যাত্রা করছিল, সেখানে এত নিম্ন অথনৈতিক প্রবৃদ্ধি একেবারেই গ্রহণযোগ্য নয়। গত ডিসেম্বরে দেশের সার্বিক মূল্যস্ফীতি আট দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সরকার খুব একটা সাফল্য দেখাতে পারেনি। ক্ষমতায় আসার পর যে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকারকে পড়তে হয়েছে, সেগুলোর মধ্য একটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা।সেখানেও ব্যর্থ ইউনূস সরকার। যে ভারত বিরোধিতাকে সামনে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্রমাগত প্রচার করে গিয়েছে, বিপদে পড়ে তারাই ভারতের থেকে চাল, পিঁয়াজ, গম, আটা বা নিত্যপ্রয়োজনীয় আনাজপাতি ভারত থেকেই আমদানি করেছে। বিদ্যুতের ক্ষেত্রেও একই পরিসংখ্যান।

মুহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েও একসময় দাবী করেছিলেন বাংলাদেশিরা জালিয়াতিতে বিশ্বসেরা। আজ বিশ্বের বহু দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অস্বীকার করছে। এর দায় এড়াতে পারেন না মুহাম্মদ ইউনূস। বহু বাংলাদেশী পড়ুয়া ইউরোপের বা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা নিতে আসতে চান, কিন্তু প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধানের এখানে মন্তব্যের পর বাংলাদেশী তরুণদের ভিসা দেবে তা খুব কঠিন ব্যাপার। বিশ্বের কোনও দেশেই এমন নজির নেই যেখানে রাষ্ট্রপ্রধান স্বয়ং নিজের দেশের নাগরিকদের জালিয়াত বলছেন।

বাংলাদেশের সব থেকে বেশি লাভদায়ক শিল্প হল রেডিমেড পোশাক। ইউনুসের আমলে এই ক্ষেত্র কার্যত কবরে চলে গিয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ২০২৪ সাল ছিল সংকটময়। ২০২৫ সালে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের সর্বোৎকৃষ্ট এই শিল্প কার্যতমুখ থুবড়ে পড়েছে। ২০০ থেকে ২৫০ টি কারখানা বন্ধ। অর্থনীতির অধ্যাপক ইউনুস সাহেব অনেকটা ইচ্ছাকৃতভাবেই এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। ফলে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ধাক্কা খেয়েছে। শেষ প্রচেষ্টা হিসাবে নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক চুক্তি কার্যত শেষ পেরেগ পুঁতেছে বাংলাদেশের রেডিমেড পোশাক শিল্পে। যুক্তরাষ্ট্র থেকে তুলো আমদানি করলে রপ্তানিতে শূন্য শূন্য আরোপিত হবে। ব্যাপারটা শুনতে যতটা ভালো লাগছে কার্যক্ষেত্রে ততটাই বিপদজনক। ভারত বাংলাদেশের জন্য ট্রানশিপমেন্ট বন্ধ রেখেছে। ফলে যুক্তরাষ্ট্র থেকে তুলো আমদানি করা অতটা সহজ হবে না। অর্থাৎ রেডিমেড পোশাক শিল্প এখনও ঘোর অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বাংলাদেশের রেমিটেন্স কমেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। বৈদেশিক বাণিজ্য কমেছে। কিন্তু ইউনুস সাহেব এখন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য হাকপাক করছেন। তিনি বিদায়ের ভাষণে যা যা বলেছেন খাতায়-কলমে তার একটাও হয়নি। তারেক রহমান কি তাকে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ দেবেন? নাকি যুক্তরাষ্ট্রের আবদারে বাকিটা মেনে নেবেন?

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ঢাকায় আসছেন পল কাপুর! আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত হবে?

Next Post

তারেক প্রধানমন্ত্রী হলেও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তবে কি ইউনুস রাষ্ট্রপতি?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
তারেক প্রধানমন্ত্রী হলেও  পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তবে কি ইউনুস রাষ্ট্রপতি?

তারেক প্রধানমন্ত্রী হলেও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তবে কি ইউনুস রাষ্ট্রপতি?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি