• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সাড়া দিলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রীও! প্রশ্নবিদ্ধ বাংলাদেশের গণতন্ত্র!

সাড়া দিলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রীও! প্রশ্নবিদ্ধ বাংলাদেশের গণতন্ত্র!

Raja Majumder by Raja Majumder
10 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
5
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিগত দশ মাসে এই নিয়ে এগারোবার বিদেশ সফর করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। গত মাসেই তিনি জাপান সফর করেছিলেন। সেখানেই প্রথমবার মৃদু বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল ৮৪ বছরের নোবেলজয়ীকে। তবে এবার লন্ডনে যা ঘটল, তা হয়তো তাঁর ক্যারিয়ারে কোনও দিন ঘটেনি। লন্ডনে পৌঁছনোর পর তাঁর হোটেলের সামনে যে শুধু নজিরবিহীন বিক্ষোভ হল তাই নয়, সেই সঙ্গে প্রশ্নের ঝড়ের মুখে পড়তে হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে। তাঁর সরকারের আমলে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, ও সংবাদমাধ্যমের অধিকার হরণের মতো বিষয়ে চোখা চোখা প্রশ্নের মুখে পড়লেন প্রধান উপদেষ্টা। সেই সমস্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমতো দিশাহারা হয়ে পড়েন তিনি, যা ধরা পড়ল টিভি ক্যামেরার লেন্সে। আরও তাৎপর্যপূর্ণ হল, প্রশ্নকর্তারা ছিলেন জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক।

বুধবার ব্রিটেনের নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের রয়্যাল ইন্সটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত আলোচনা সভায় প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মুহাম্মদ ইউনূস। সেখানে একজন প্রশ্ন করেন, ‘আপনি এপ্রিলের শুরুতে নির্বাচন করবেন বলেছেন, যা নিয়ে অনেক বিতর্ক আছে। সেনাবাহিনী ও বেশ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আপনি আওয়ামী লিগকে ভোটে অংশ গ্রহণ নিষিদ্ধ করেছেন। ফলে অনেকেই বলছেন, ভোট অবাধ হবে না। এই প্রশ্নের জবাবে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান মুহাম্মদ ইউনূস। তবে প্রসঙ্গ এড়িয়েই তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। তাঁর দাবি, মানুষ ভোট দিতে মুখিয়ে আছেন। বিশেষ করে বিগত দেড় দশক যারা ভোট কেন্দ্রে যেতে পারেননি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপ্রধান হিসেবে চ্যাথাম হাউসের মতো প্রতিষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে দেশের জনগণকেই প্রকাশ্যে অপমান করলেন। বাংলাদেশের শিড়ায় শিড়ায় যে দুর্নীতি বাসা বেঁধেছে, সেটাই বিশ্বমঞ্চে বলে এলেন মুহাম্মদ ইউনূস। যা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরেই অসন্তোষের সৃষ্টি হয়েছে।

একসময় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথনের প্রসঙ্গও ওঠে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, যখন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, আমি বলেছিলাম যে আপনারা হাসিনাকে আশ্রয় দিকে চান, আমি আপনাদের নীতি ত্যাগ করতে জোর করতে পারি না…কিন্তু প্লিজ আমাদের সাহায্য করুন, হাসিনা যেভাবে বাংলাদেশি মানুষদের সঙ্গে কথা বলছে, তা যেন রাখতে না পারে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এটা সোশ্যাল মিডিয়া, একে নিয়ন্ত্রণ করা যায় না। এই সময় কার্যত ক্ষোভ উগরে দিয়েই ইউনূস বলেন, কী বলব? এটা উত্তপ্ত পরিস্থিতি, শুধু সোশ্যাল মিডিয়া বলে বিষয়টি এড়ানো যায় না।

চ্যাথাম হাউসের সাক্ষাৎকারের বিতর্ক ধামাচাপা দেওয়ার চেষ্টার মাঝেই নতুন সমস্যায় পড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তাঁর সঙ্গে এখনও দেখা করতে রাজি হননি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। স্বয়ং ইউনূসকেই উদ্ধৃত করে এ কথা জানিয়েছে ব্রিটেনের সংবাদপত্র ‘ফিনান্সিয়াল টাইমস’। চার দিনের ব্রিটেন সফরে ইউনূসের অন্যতম লক্ষ্য ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের। হাসিনা সরকারের বিরুদ্ধে ব্রিটেনে কোটি কোটি টাকা পাচারের যে অভিযোগ আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সেই টাকা দেশে ফেরানোর ব্যবস্থা করার পরিকল্পনা করেছিল বাংলাদেশ সরকারের প্রধান। কিন্তু কিয়ের স্টারমার এখনও সেই সাক্ষাতে রাজি হননি বলেই ফিনান্সিয়াল টাইম্‌স-কে জানিয়েছেন ইউনূস। অন্যদিকে, ফিনান্সিয়াল টাইম্‌সের রিপোর্ট অনুযায়ী, ব্রিটেন সরকারের তরফেও নিশ্চিত করা হয়েছে যে, এখনই ইউনূসের সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনা নেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এটাও একটা বড় ধাক্কা মুহাম্মদ ইউনূসের জন্য। কারণ, ব্রিটেন সফরের আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং বড় মুখ করে বলেছিলেন, রাষ্ট্রীয় সফরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। কিন্তু এই সফরে তিনি লন্ডন বিমানবন্দরে নামার পর কোনও ব্রিটিশ কর্তা তাঁকে স্বাগত জানাতে আসেননি। এমনকি তাঁর সঙ্গে সরকারিভাবে কোনও মন্ত্রী বা সচিবও বৈঠক করেননি এখনও পর্যন্ত। এবার স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রীও সরাসরি না করে দিয়েছেন বৈঠক করার জন্য। সবমিলিয়ে প্রবল চাপ নিয়ে ইউনূস কার্যত শূন্যহাতেই দেশে ফিরবেন। এখন দেখার তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি কোন দিকে গড়ায়।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BRITISH PMLONDONMUHAMMAD YUNUS
Previous Post

চেনা ফর্মুলা ফেল করছে এবার? তৃণমূলের খেলার সমস্ত পথই বন্ধ করছে নির্বাচন কমিশন!

Next Post

গুজরাটে লোকালয়ে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ২০৪ দেহ উদ্ধার

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
গুজরাটে লোকালয়ে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ২০৪ দেহ উদ্ধার

গুজরাটে লোকালয়ে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ২০৪ দেহ উদ্ধার

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি