• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিচারপ্রক্রিয়া না কি ব্যক্তিগত প্রতিশোধ!  বাংলাদেশের আদালত চলছে ইউনূসের কথায়?

বিচারপ্রক্রিয়া না কি ব্যক্তিগত প্রতিশোধ! বাংলাদেশের আদালত চলছে ইউনূসের কথায়?

Rupendu Das by Rupendu Das
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
16
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

সংবাদ শিরোনাম মনে করায় ‘যমালয়ে জীবন্ত মানুষ’ ছবির এই দৃশ্যের কথা।

সিংহাসনে বসে রয়েছেন ধর্মরাজ। তার সামনে হাজির সিধু। ধর্মরাজের আদালতে পাপ পূণ্যের হিসেব চলছে। সেই হিসেব করতে গিয়ে ধর্মরাজ সব কিছু গুলিয়ে ফেলেছেন। একসময় তাঁকে আক্ষেপ করে বলতে হল  – ‘তাই তো, বিচারপদ্ধতির মধ্যে কোথায় যেন একটা গলদ রয়েছে।’ তাঁর সেই আক্ষেপ শুনে সিধুর পাল্টা জবাব  – ‘থাকবে না! সেই আদ্যিকাল থেকে একই নিয়মে বিচার চালাচ্ছেন। যত সব পচা আইন দিয়ে গোঁজামিলে কাজ সারছেন।’

বাংলাদেশে বিচারের নামে যা চলছে তার সঙ্গে ‘যমালয়ে জীবন্ত মানুষ’ ছবির মিল বেশি।  সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তাঁর ধানমণ্ডির বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এই গ্রেফতারের খবর দিতে গিয়ে বলেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ রয়েছে গত বছর জুলাই আন্দোলনের সময় যুবদলের  কর্মী আব্দুল কাইয়ুম আহাতকে খুন করার। সব দেশেই আইন রয়েছে অভিযুক্তেরও আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। কিন্তু খায়রুল হককে আদালতে তোলা হলে তাঁর তরফে কোনও আইনজীবী ছিলেন না। তাঁকে হাসিনার ক্রীতদাস আখ্যা দিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ আলম বলেন, ‘হাসিনার নির্দেশে বিচারবিভাগকে ধ্বংস করেছেন। সেই অবিচারের ফলে তিনি আসামীর কাঠগড়ায় দাঁড়িয়েছেন। হাসিনার বিরুদ্ধে যত মামলা তাঁকেও ততগুলি মামলায় অভিযুক্ত করা হবে, এটাই আশা। ’ প্রায় একই সুরে গান গেয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক তথা ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘প্রাক্তন প্রধান বিচারপতি খায়রুল হক এ দেশে গণতন্ত্রকে হত্যা করেছেন। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছেন। খায়রুল হকের এমন শাস্তি হওয়া উচিত যাতে অদূর ভবিষ্যতে নতুন কোনও খায়রুল হকের জন্ম না হয়। ’

কোনও ব্যক্তি আইনবিরুদ্ধ কাজ করলে প্রশাসন বা আদালত তাঁকে গ্রেফতারের নির্দেশ দিতে পারে। অভিযোগের স্বপক্ষে দিতে হয় চার্জশিট। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে তার ভূমিকার কোনও ব্যাখ্যা নেই। তদন্তে প্রত্যক্ষদর্শীর কোনও বয়ান নেই।

বাংলাদেশের বুদ্ধিজীবীমহল এই গ্রেফতারের কড়া নিন্দা করেছেন। তাঁদের মতে, এটি একজন ব্যক্তির প্রতি অন্যায় নয়। এই গ্রেফতারের মধ্য দিয়ে তদারকি সরকার সরাসরি বিচার ব্যবস্থার মর্যাদার ওপরেই আঘাত করল। বিচার ব্যবস্থাকে অসম্মান করল।  বিচারের নামে বাংলাদেশে শুধু প্রহসন চলছে না, চলছে প্রতিশোধস্পৃহার এক নির্লজ্জ খেলা। যে খেলায় সামিল তদারকি সরকার প্রধান থেকে শুরু করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ এক এমন ট্রাইব্যুনাল, যাকে ফ্রেমে বাঁধিয়ে রাখতে হয়। আদালতের বিচারক যিনি, তিনিই চিফ প্রসিকিউটর, তিনিই আবার বিবাদী পক্ষের আইনজীবী।

হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য এই আদালতকে কড়া ভাষায় কটাক্ষ করেন। তাঁর মতে, এটা আসলে একটা ক্যাঙারু কোর্ট। আর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির সঙ্গে যা করা হল, সেটা লজ্জাস্কর বললেও কম বলা হবে। এই আদালত তৈরি হয়েছিল হাসিনার আমলে। তার একটা উদ্দেশ্য ছিল। আর হাসিনা-উত্তর পর্যায়ে সেই আদালত হয়ে উঠেছে প্রতিশোধের এক অবাধ বিচরণভূমি। বিচারবিভাগের স্বাধীনতা যেখানে নষ্ট হয়ে যায় সেখানে ন্যায়বিচার থাকে শুধু সাদা কাগজে।

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারত-যুক্তরাষ্ট্র বন্ধুত্বের প্রতিরক্ষাচুক্তি। বিরাট দুঃসংবাদ বাংলাদেশের। বিপদ বা়ডল ইউনূসের

Next Post

১৩ নভেম্বরের আগেই বড়ো পরিকল্পনায় হাসিনা ভারতের সাহায্যে সক্রিয় হবে বাংলাদেশ

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
১৩ নভেম্বরের আগেই বড়ো পরিকল্পনায় হাসিনা ভারতের সাহায্যে সক্রিয় হবে বাংলাদেশ

১৩ নভেম্বরের আগেই বড়ো পরিকল্পনায় হাসিনা ভারতের সাহায্যে সক্রিয় হবে বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি