ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ৪৮ লক্ষ টাকার চাঁদাবাজির ভিডিও ভাইরাল। এমনিতেই চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং দেখা যাচ্ছে। এমনকি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হচ্ছে এনসিপি বা জামাতের মত দলগুলির তরফে। তাতে বিএনপি খানিকটা বিপাকেই পড়েছে। কিন্তু এখন সেই জাতীয় নাগরিক পার্টির এমন ভিডিও ভাইরাল। আসলে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ? যে নাহিদ ইসলামরা বারবার দাবি করছেন,চাঁদাবাজির জন্য আমাদের দল গঠন হয়নি, আমরা এর সঙ্গে জড়িত নয়, তখন হাতেনাতে ভিডিও সামনে এল। এবার কি বলবেন নাহিদ ইসলামরা? তাদের সাহস যোগাচ্ছেই বা কে? উঠছে প্রশ্ন।
সদ্য ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। তার পরিবার দাবি করছে, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা। যদিও পুলিশের তরফে বলা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্ব বা পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা। এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল হল। যে ভিডিওতে দেখা যাচ্ছে, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ রয়েছেন। জানা যাচ্ছে, এই ভাইরাল ভিডিও টি চলতি বছর ১৪ই মে বসুন্ধরা আবাসিক এলাকায় তোলা। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মহিলার থেকে ৭ লক্ষ টাকা গ্রহণ করছেন ওই এনসিপি নেতা। তখন ওই মহিলাকে বলতে শোনা যায়, এখানে ৭ লক্ষ টাকা, ১০ লক্ষ থাকার কথা ছিল ভাই। একটু ক্রাইসিস বোঝেন না! তখন ওই এনসিপি নেতা বলেন, ভাইকে বলেছেন? ওই মহিলা জানান, হ্যাঁ বলেছি। কিন্তু প্রশ্ন উঠছে, এই ভাই কে? এনসিপির শীর্ষ স্থানীয় কোনও নেতা? যদিও সেই বিষয়টি এখন পরিষ্কার নয়। এদিকে আরও অভিযোগ উঠছে।
বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে ওই মহিলা নাকি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় ৪৮ লক্ষ টাকা চাঁদা দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে কোনও কাজ বা প্রজেক্ট কিছুই দেওয়া হয়নি বলে অভিযোগ।
জানা যায়, জাতীয় নাগরিক পার্টির নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। যেটা দুদক নাকি তদন্ত করছে। তাকে তার পদ থেকে সাময়িকভাবে সরালেও তাকে বহিষ্কার করা হয়নি।
রজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ ছিল বলেই, দীর্ঘদিন ধরে পুঞ্জিভূত মানুষের মধ্যে ক্ষোভ বৃহৎ আকারে ধারণ করে। এবং তার পতন ঘটে। পরিবর্তিত সরকার বা নেতারা যদি সেই একই কাজ করে থাকেন, তাহলে কোথায় ফ্যাসিস্ট নির্মূল করা হল? উঠছে প্রশ্ন।












Discussion about this post