• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিএনপির শোকজে ‘দাঁতভাঙা’ জবাব! থামানোই যাচ্ছে না ফজলুরকে

বিএনপির শোকজে ‘দাঁতভাঙা’ জবাব! থামানোই যাচ্ছে না ফজলুরকে

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

 বাংলাদেশের আইনজীবী মহলের অত্যন্ত পরিচিত নাম ফজলুর রহমান। তাঁর আরও দুটি পরিচয় আছে, সেটা হল তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির অন্যতম নেতা এবং দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা। কিন্তু তাঁর প্রথম পরিচয় হল, তিনি একজন মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবরের নেতৃত্বে তিনি এরিয়া কমান্ডার হিসেবে লড়াই করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় বাংলাদেশে। ফজলুর রহমানের বিরুদ্ধে সরব হয় এনসিপি-জামাত নেতারা। এমনকি তাঁর দল বিএনপিও এই মন্তব্যের জন্য তাঁর পাশে দাঁড়ায়নি। তাঁকে শোকজ করে ২৪ ঘণ্টার মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছিল বিএনপির তরফ থেকে। এমনকি এও শোনা যাচ্ছিল তাঁকে বহিস্কার করতে পারেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান জিয়া। আপাতত কোনওটাই হয়নি, শোকজের জবাব দিয়েছেন ফজলুর রহমান। আর সেই জবাবও হয়েছে যথেষ্ট কড়া, যাকে বলে দাঁতভাঙা জবাব।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া তাঁর চিঠিতে কি লিখেছেন বিতর্কিত এই নেতা? মোট এগারোটি পয়েন্ট উত্থাপিত করে তিনি নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন। এমনকি সরাসরি জানিয়ে দিয়েছেন, জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিকভাবে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে চিরদিন কথা বলেছি, আগামীতেও বলব। বিএনপির শোকজের জবাবে ফজলুর রহমান এগারোটি বিষয় উত্থাপন করেছেন। তিনি যেমন জামাত শিবিরকে বিঁধেছেন, তেমনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাদেরও বিঁধেছেন। ওই চিঠিতে ফজলুর রহমান লিখেছেন, গণ অভ্যুত্থানের পর জামায়াত-শিবির এবং এনসিপি একসঙ্গে বলতে শুরু করল- ১৯৪৭ হল প্রথম স্বাধীনতা এবং ২০২৪ হল দ্বিতীয় স্বাধীনতা। আর ১৯৭১ হল ভাইয়ে ভাইয়ে ঝগড়া। মুক্তিযোদ্ধা হিসেবে মনে হল এসব অশ্রাব্য এবং মিথ্যা তথ্য শুনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। তিনি কেন জামায়াত-শিবিরকে ‘কালো শক্তি’ চিহ্নিত করে এনসিপিকে তাদের সহযোগী বলতে শুরু করেছিলেন তার ব্যাখ্যা এভাবেই দিয়েছেন বিতর্কিত এই বিএনপি নেতা। সব শেষে তিনি এও লিখেছেন, আমার সার্বিক বক্তব্য উপস্থাপনায় যদি প্রমাণিত হয় আমি কোন ভুল বক্তব্য দিয়েছি তবে আমি দুঃখ প্রকাশ করব।
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি, বিএনপির শোকজের পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান যেভাবে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন এবং তাঁর চিঠি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়ে গিয়েছে। তাতে ফজলুর রহমানকে বিতাড়িত করতে এখন বেগ পেতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্বকে। কারণ, দুঁদে উকিল ফজলুর স্তরে স্তরে তাঁর যুক্তি সাজিয়েছেন। বোঝাতে চেয়েছেন, জামাত-এনসিপি জোট কিভাবে বাংলাদেশের ইতিহাস বিকৃতি করছে এবং কিভাবে তাঁরা বিএনপিকে সাইডলাইনে পাঠানোর ছক করছে। এই দাঁতভাঙা জবাবের পর বিএনপিও ঢোঁক গিলতে বাধ্য হবে বলেই মনে করছেন বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষক।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

জামাই কোটায় বিচারপতি বাংলাদেশে!

Next Post

বাংলাদেশ আক্রান্ত হলে বাঁচাবে পাকিস্তান-আমেরিকা! হাস্যকর ধারণা জেনারেল ওয়াকারের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশ আক্রান্ত হলে বাঁচাবে পাকিস্তান-আমেরিকা! হাস্যকর ধারণা জেনারেল ওয়াকারের

বাংলাদেশ আক্রান্ত হলে বাঁচাবে পাকিস্তান-আমেরিকা! হাস্যকর ধারণা জেনারেল ওয়াকারের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি