• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশ আক্রান্ত হলে বাঁচাবে পাকিস্তান-আমেরিকা! হাস্যকর ধারণা জেনারেল ওয়াকারের

বাংলাদেশ আক্রান্ত হলে বাঁচাবে পাকিস্তান-আমেরিকা! হাস্যকর ধারণা জেনারেল ওয়াকারের

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
47
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

চিনের হাত ছেড়ে বাংলাদেশ এখন পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকেছে। দুই বৃহৎ প্রতিবেশী চিন ও ভারতের সঙ্গে সমান সম্পর্ক রেখে চলা শেখ হাসিনা প্রশাসনের বিপরীতে হেঁটে ইউনূস প্রশাসন এখন ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনকে খুশি করতে উদ্যোগী। মূলত মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনায় ও অর্থায়নেই যে গত বছর বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল, সেটা আজ ওপেন সিক্রেট। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তিনি যেভাবে মার্কিন ডিপ স্টেটের কোমর ভাঙার উদ্যোগ নিয়েছিলেন, সব তথ্য ফাঁস করেছিলেন তখন অনেকেই ভেবেছিলেন এবার জব্দ হবেন মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস প্রথমদিকে জব্দ হয়েছিলেন ঠিকই, কিন্তু বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্ব তাঁর কাঁধে থাকায় ওয়াশিংটনের কর্তারা এখনও তাঁর উপর ভরসা রাখছেন। এই ব্যাপারটা যে ভারত ভালোভাবে নিচ্ছে না সেটা আন্দাজ করেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান প্রথমদিকে আপত্তি তুলেছিলেন। তিনি রাখাইন করিডোর ইস্যুতে প্রবল বিরোধিতা করেছিলেন তদারকি সরকারের নীতির। কিন্তু সময় যত এগিয়েছে, ততই সুর নরম হয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের। ওয়াকিবহাল মহল বলছে, জেনারেল ওয়াকার বুঝে গিয়েছেন যে কোনও সময় তাঁর পদ চলে যেতে পারে। ফলে তিনি জলে থেকে কুমীরের সঙ্গে দুসমনি করতে চাননি।
মুহাম্মদ ইউনূসের প্রশাসন যেভাবে পাকিস্তানের দিকে ঝুঁকছেন, যে ভাবে গলাগলি করছেন তাতে যারপরনাই বিরক্ত ভারত। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে নয়া দিল্লি, সেটা বিদেশমন্ত্রকের মুখপাত্র প্রকাশ্যেই বলেছেন। অন্যদিকে ভারতও নিজের সামরিক শক্তি ক্রমশ বাড়িয়ে চলেছে। সম্প্রতি ভারত বঙ্গোপসাগরে অগ্নি-৫ ক্ষেফণাস্ত্র পরীক্ষা করল। এর জন্য সমুদ্রের বিশাল এলাকাজুড়ে জারি হয়েছিল নোটাম। আর ওড়িশা উপকূল থেকে ফায়ার করা অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের বিধ্বংসী রূপ দেখা গিয়েছিল বাংলাদেশের সাতক্ষীরা, মাদারিপুর, ফরিদপুর জেলা থেকেও খোলা চোখে দেখা গিয়েছিল। বাংলাদেশেরই রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, ভারত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর থেকে বাংলাদেশের সামরিক বাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। সেনাবাহিনীর একটা বড় অংশের আধিকারিক খুব উদ্বেগে রয়েছেন এই ভেবে যে ভারত যদি কোনও কারণে বাংলাদেশে আক্রমণ করে তাহলে তাঁরা ঠেকাবেন কোন পথে। কারণ, এই মুহূর্তে বাংলাদেশ সেনার হাতে কোনও আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থাই নেই। সবচেয়ে বড় বিষয় হল বাংলাদেশ সেনাবাহিনীর হাতে একটাও ক্ষেপণাস্ত্র নেই। যা আছে তা আদ্যিকালের আর্টিলারি সিস্টেম। এ দিয়ে ভারতের আক্রমণ রুখে দেওয়ার স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর অতি সাহসী আধিকারিকরাও দেখছেন না। কিন্তু জেনারেল ওয়াকার উজ জামান মনে করছেন যদি ভারত আক্রমণ করে তাহলে বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে আসবে পাকিস্তান ও আমেরিকা। লক্ষ্যণীয় বিষয় হল, তিনি চিনের নাম নেননি। বিভিন্ন সূত্র দাবি করছে, বাংলাদেশ সেনাবাহিনীর অন্দরে এই কম্পন অনুভব করেই সেনাপ্রধান নাকি পাকিস্তান ও আমেরিকার অভয়বাণী শুনিয়েছেন। যা হাস্যকর দাবি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
মুহাম্মদ ইউনূস এবং তাঁর দোসররা রাজনৈতিকভাবে ভারতবিরোধী মনোভাব নিতেই পারে। কিন্তু সেনাবাহিনীর তো জানা উচিৎ প্রতিবেশী ভারতের সামরিক শক্তি বিশ্বের চতুর্থ। সেখানে বাংলাদেশের অবস্থান ৩৫ তম। আধুনিক সমরাস্ত্রের যা সম্ভাব এই মুহূর্তে বাংলাদেশ সেনার রয়েছে তা শেখ হাসিনার আমলেই কেনা। যদিও ইউনূস প্রশাসন তুরস্ক ও পাকিস্তান থেকে রকেট লঞ্চার, আর্টিলারি সরঞ্জাম বা ড্রোনের মতো কিছু অস্ত্রশস্ত্র কিনছে বলে খবর। আরও জানা যাচ্ছে ইউনূস প্রশাসন পাকিস্তান থেকে আব্দালি বা অন্য কোনও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে। তবে সেগুলি আদৌ কবে সেনার হাতে আসবে তার ঠিক নেই। ওয়াকিবহাল মহলের মতে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান যদি পাকিস্তান ও আমেরিকার ওপর ভরসা করে থাকেন ভারত বা বহিরাগত কোনও শত্রুর আক্রমণ ঠেকানোর জন্য, তাতে দোষ কিছু নেই। কিন্তু সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যই বাংলাদেশকে বাঁচাতে আসবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বিএনপির শোকজে ‘দাঁতভাঙা’ জবাব! থামানোই যাচ্ছে না ফজলুরকে

Next Post

চাপলো ৫০ শতাংশ মার্কিন শুল্ক! এই ধাক্কা কি কাটিয়ে উঠতে পারবেন নরেন্দ্র মোদি?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
চাপলো ৫০ শতাংশ মার্কিন শুল্ক! এই ধাক্কা কি কাটিয়ে উঠতে পারবেন নরেন্দ্র মোদি?

চাপলো ৫০ শতাংশ মার্কিন শুল্ক! এই ধাক্কা কি কাটিয়ে উঠতে পারবেন নরেন্দ্র মোদি?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি