• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চাপলো ৫০ শতাংশ মার্কিন শুল্ক! এই ধাক্কা কি কাটিয়ে উঠতে পারবেন নরেন্দ্র মোদি?

চাপলো ৫০ শতাংশ মার্কিন শুল্ক! এই ধাক্কা কি কাটিয়ে উঠতে পারবেন নরেন্দ্র মোদি?

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বুধবার সকাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি যোগ্য ভারতীয় পণ্যের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চেপে গেল। এখন থেকে যুক্তরাষ্ট্রে যে কোনও পণ্য রফতানি করতে হলে মোট ৫০ শতাংশ শুল্ক দিতে হবে ভারতীয় রফতানিকারকদের। ফলে প্রবল বিপাকে পড়েছেন তাঁরা। ব্যবসা হারানোর ভয়ে কাঁটা হয়ে রয়েছেন অধিকাংশ রফতানিকারক সংস্থা। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-বোমা আঘাত হেনেছে ভারতের শেয়ার মার্কেটেও। সেনসেক্স এবং নিফটি পতন হয়েছে ১ শতাংশ করে। যা বিগত সময়ের নিরিখে অনেক বেশি। সংবাদ সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিকের উদ্ধৃত করে জানিয়েছে, এখনই মার্কিন শুল্ক থেকে কোনও অব্যাহতি মিলবে না, তা আঁচ করতে পারছে নয়াদিল্লি। ফলে মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত রফতানিকারকেরা যাতে আর্থিক সহয়তা পান সে ব্যাপারে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বিকল্প পথ খোঁজার বিষয়ে উৎসাহ দেওয়া হবে সরকারের তরফে। যেমন চিন, রাশিয়া, দক্ষিণ আমেরিকা কিংবা পশ্চিম এশিয়ার দেশগুলিতে পণ্য রফতানি করার চিন্তাভাবনা চলছে। আর্থিক বিশেষজ্ঞদের দাবি, অপারেশন সিঁদুরের পর থেকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে নিজের কৃতিত্ব দাবি করছিলেন তাতে মোটেই আমল দেয়নি ভারত। উল্টে ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছে ভারতের বিদেশমন্ত্রক। এমনকি সংসদে দাঁড়িয়ে ট্রাম্পের দাবি নস্যাৎ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়টি অবশ্যই আঁতে ঘা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ফলে তিনি আরও খেপেছেন ভারত ও নরেন্দ্র মোদির ওপর। যদিও ট্রাম্প মুখে সে কথা বলছেন না, বাড়তি শুল্ক চাপানোর জন্য তিনি রাশিয়া থেকে তেল কেনাকেই দায়ী করছেন। তবে বিশেষজ্ঞদের দাবি, আসল কারণ অন্য।

ADVERTISEMENT

এখন প্রশ্ন হল, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোয় ভারতীয় অর্থনীতিতে কি প্রভাব পড়বে? আদৌ কি এর চড়া মূল্য দিতে হবে ভারতকে, নাকি কোনও সমস্যাই হবে না? অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিক প্রভাব একটা পড়বে, তবে এটা কাটিয়ে তোলা সম্ভব। আগেই বলেছি, মার্কিন প্রেসিডেন্ট যে এমন একটা সিদ্ধান্ত নিতে পারেন তা আগেভাগেই আঁচ করেছিল নয়া দিল্লি। সেই মতো নিজেদের গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছিল মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিগত দুই মাসে আফ্রিকা, দক্ষিণ আমেরিকার একাধিক দেশ সফর করেন। সেখানে বাণিজ্য নিয়ে কথাবার্তা এগিয়ে এসেছিলেন। অন্যদিকে রাশিয়ার মধ্যস্থতায় চিনের সঙ্গেও ভুল-বোঝাবুঝি ঝেড়ে ফেলে এক হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। চিনের সঙ্গে বাণিজ্যের যে লকগেট ছিল গালওয়ান সংঘর্ষের পর, তা এবার খুলে দেওয়া হতে পারে। অন্যদিকে, মধ্য এশিয়া ও আফ্রিকার একাধিক দেশে ভারত পণ্য পাঠাবে সেটাও ঠিক হয়ে আছে। এমনকি কোনও কোনও দেশে ভারতীয় পণ্য যেতেও শুরু করেছে। ফলে মার্কিন বাজার হারালেও ধীরে ধীরে অন্য বাজার ধরে নেবে ভারত। এমনটাই দাবি করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
নয়াদিল্লি এবং ওয়াশিংটনের এই যুদ্ধে বেজিং প্রথম থেকেই ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। শুল্ক যুদ্ধের আবহে ভারত-চিন সম্পর্ককে আরও জোরদার করার কথা বলেছে বেজিং। যদিও এ বিষয়ে ভারত এখনও ধীরে চলো নীতি নিয়ে এগোচ্ছে। পাশাপাশি চলছে আলাপ-আলোচনা। বিশেষজ্ঞদের আরেকটি মত রয়েছে। সেটা হল সম্প্রতি নরেন্দ্র মোদি লালকেল্লা থেকে বার্তা দিয়েছিলেন আসন্ন দীপাবলীর মধ্যেই জিএসটি নীতির বদল আনবে কেন্দ্র। ফলে ভারতে বহু পণ্যের দাম কমে যাবে। যে সমস্ত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি হতো, তা ভারতেই বিক্রি করতে পারবেন উৎপাদনকারীরা। ফলে বাজার হারানোর ভয় কমবে। অন্যদিকে রফতানিকারক সংস্থাগুলি যুক্তরাষ্ট্রের বদলে অন্যান্য দেশে তাঁদের পণ্য পাঠাতে শুরু করবেন। ফলে তাৎক্ষণিকভাবে ভারতের অর্থনীতি ধাক্কা খেলেও অচিরেই তা কাটিয়ে উঠবে ভারত।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

বাংলাদেশ আক্রান্ত হলে বাঁচাবে পাকিস্তান-আমেরিকা! হাস্যকর ধারণা জেনারেল ওয়াকারের

Next Post

চূরান্ত সিদ্ধান্ত হল না, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে মামলা ঝুলেই রইল

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
চূরান্ত সিদ্ধান্ত হল না, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে মামলা ঝুলেই রইল

চূরান্ত সিদ্ধান্ত হল না, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে মামলা ঝুলেই রইল

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি