• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
লিজা কুককে অপসারণ: ট্রাম্পের বিরুদ্ধে মামলা

লিজা কুককে অপসারণ: ট্রাম্পের বিরুদ্ধে মামলা

administrator by administrator
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নর পদ থেকে লিজা কুককে অপসারণ গড়াল আদালতে। এই কৃষ্ণাঙ্গ মহিলা মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। দায়ের হওয়া মামলায় কুক জানিয়েছেন, তাঁকে বরখাস্ত করার কোনও অধিকার মার্কিন প্রেসিডেন্টের নেই। পৃথক আরও একটি মামলা দায়ের করেছেন লিজা। সেই মামলায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশিকা স্থগিতের আর্জি জানিয়েছেন। আইনজ্ঞ এবং ইতিহাসবিদদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত আদালতে চ্যালঞ্জ হলে নানা জটিল প্রশ্ন উঠবে। যেমন প্রেসিডেন্টের ক্ষমতা, ফেডের বিশেষ কাঠামো, ইতিহাস। কুক আইন ভেঙেছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠবে।
উল্লেখ করা যেতে পারে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি লিজা কুক নামে এক কৃষ্ণাঙ্গ মহিলাকে ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নর পদ থেকে অপসারণ করেছেন। ঘটনার পরের দিন হোয়াইট হাউসের তরফে একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে দেখা গিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর মন্ত্রিসভার সব সদস্য ‘থাম্বস আপ’ দেখাচ্ছেন। যার অর্থ, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। সেখানে ২৪ জনের মধ্যে একজন কৃষ্ণাঙ্গ। এই সিদ্ধান্তের জেরে প্রেসিডেন্টের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের জোরাল অভিযোগ উঠছে।
অপসারণের কড়া নিন্দা করেছেন ‘ব্ল্যাক ভোটার্স ম্যাটার’-য়ের সহ প্রতিষ্ঠাতা লাটোসা ব্রাউন। তিনি বলেন, ‘এটি পারমাণবিক বোমার মতো মারাত্মক। ফেডারেল রিজার্ভকে নিজের মুঠোয় আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেটা হলে এই সংস্থা আর স্বশাসিত থাকবে না।’

ADVERTISEMENT

ট্রাম্পের দাবি, কুককে বরখাস্ত করার কারণ, তিনি বন্ধক নিয়ে জালিয়াতি করেছেন। তাঁকে লেখা একটি চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, বরখাস্ত করা সিদ্ধান্ত যুক্তিযুক্ত। কুককে ২০২২ সালে ফেড বোর্ডে নিয়োগ করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক উইলিয়াম পুলটে লিজা কুকের বিষয়টি তুলে তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে পাঠান। এর পর থেকে বিষয়টি প্রকাশ্যে আসে। উল্লেখ করা যেতে পারে, ফেডারেল রিজার্ভ গভর্নরদের পদ দীর্ঘ হয়। যা কোনও প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলেও ওই পদের মেয়াদ শেষ হয় না। কুকের মেয়াদ ২০৩৮ পর্যন্ত চলার কথা। তবে গুরুতর কারণে একজন গভর্নরকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া সম্ভব।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক পিটার কন্টি ব্রাউন বলেছেন, ‘কুকের মর্টগেজ সংক্রান্ত লেনদেন ছিল ফেডে যোগদানের আগে। তাঁর নিয়োগ সেনেটের অনুমোদন প্রক্রিয়া থাকার সময় লেনদেনের বিষয়টি নথিবদ্ধ ছিল।’ গত সপ্তাহে বিষয়টি প্রকাশ্যে আসার পর ট্রাম্প লিজা কুককে ইস্তফা দিতে বলেন। যদিও কুক ইস্তফা দিতে অস্বীকার করেন। লিজা বলেন, ‘শুধু একটি টুইটের কারণে আমি ইস্তফা দেব না। তবে আমার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ উঠলে সেগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করব। এবং যথাযথ তথ্য দিয়ে তাঁর উত্তর দেব। ’

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তবে বিষয়টি কোন দিকে গড়াবে, তা এখনও স্পষ্ট নয়। আগে স্বাধীন সংস্থাগুলির যে সব কর্মকর্তাকে ট্রাম্প বরখাস্ত করেছিলেন, তারা আদালতে মামলা দায়ের করেন। মামলার খরচ নিজেরাই বহন করেন। তবে প্রক্রিয়াটি ব্যয়বহুল ও অনিশ্চিত। এসজিএইচ ম্যাক্রো অ্যাডভাইজার্সের টিম ডুই বলেন, ‘এটা প্রমাণ করেন এই প্রশাসন ফেডকে নতুনভাবে সাজাতে চায়। বাইডেনের আমলে যাঁদের নিয়োগ করা হয়েছিল, তাদের জন্য এটা সতর্কবার্তা। ট্রাম্পের প্রথম মেয়াদে ফেড অক্ষত ছিল। এবার তা আর নাও হতে পারে।’
আমেরিকায় সরকারি কর্মক্ষেত্রে মোট কর্মীর ১২শতাংশ কৃষ্ণাঙ্গ মহিলা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, আমেরিকায় কৃষ্ণাঙ্গরা বর্ণবিদ্বেষের শিকার। ১৯৬৪ সালে আমেরিকায় নাগরিক অধিকার আইন পাশ হয়। সেই আইন অনুযায়ী, সকলের সমান অধিকার রয়েছে। কর্মক্ষেত্রে জাতি-ধর্ম-বর্ণ-লিঙ্গের কোনও বৈষম্য থাকবে না। সকলেই সমান বেতন পাবেন। থাকবে পদন্নোতির সুবিধা। যদিও সেই আইন লঙ্ঘিত হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে তিন লক্ষ ১৯ হাজার কৃষ্ণাঙ্গ মহিলা কর্মচ্যূত হয়েছেন।
’

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

শেষে কি না বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটেও ডোপ পরীক্ষা

Next Post

বাংলাদেশকে চরম শিক্ষা দিলেন মোদি, নাভিশ্বাস ইউনুসের

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশকে চরম শিক্ষা দিলেন মোদি, নাভিশ্বাস ইউনুসের

বাংলাদেশকে চরম শিক্ষা দিলেন মোদি, নাভিশ্বাস ইউনুসের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি