• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাদিকে খু’নের চেষ্টা করা ফয়সালের আসল পরিচয় কি? ঘোলা জলে মাছ ধরছে পিনাকী-ইলিয়াসরা

হাদিকে খু’নের চেষ্টা করা ফয়সালের আসল পরিচয় কি? ঘোলা জলে মাছ ধরছে পিনাকী-ইলিয়াসরা

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত ১২ ডিসেম্বর বাংলাদেশের রাজধানীর পুরানা পল্টন এলাকায় একজন নতুন রাজনৈতিক দলের নেতার উপর হত্যার চেষ্টা করা হয়েছে। মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির উপর সম্ভাব্য হামলাকারী হিসেবে একজনকে চিহ্নিত করেছে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এমনকি তাঁর পরিবারের একজন সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী। তাঁর আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’, সেখানেও হানা দেয় গোয়েন্দারা, সেখানে থাকা কম্পিউটারও বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু এখনও ওই অভিযুক্তকে ধরতে পারেনি বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দারা। কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে দায়ী করতে শুরু করেছে। তারপরই বিদেশে থাকা দুই বাংলাদেশী অ্যাক্টিভিস্ট ইলিয়াস এবং পিনাকীরা শুরু করে দিয়েছে ঘোলা জলে মাছ ধরতে।
প্রথমত আসা যাক ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান প্রসঙ্গে। দাবি করা হচ্ছে, তিনি নাকি বাংলাদেশে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য ছিলেন। দাবি করা হচ্ছে, বিগত হাসিনা সরকারের আমলে বেশ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন এই দাউদ খান। তাঁর ঠিকাদারি সংস্থা ছিল, এবং সে সময় বেশ টাকাকড়ি কামিয়েছিলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ। কিন্তু অবাক করা বিষয় হল, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ওসমান হাদির সঙ্গে বহুবার দেখা গিয়েছে। তাঁর প্রতিষ্ঠান ইনকিলাম মঞ্চেও তাঁকে বহুবার দেখা গিয়েছে। এমনকি কেউ কেউ দাবি করছেন, হাদির নির্বাচনী প্রচারের খরচও নাকি অনেকাংশে বহন করছিলেন অভিযুক্ত ফয়সাল। এখন প্রশ্ন হল, এটা কি করে সম্ভব? যিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁকে ইউনূসের আমলেই বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছিল অস্ত্র-সহ। তাঁর কাছে একটি পিস্তল ও কয়েকটি ম্যাগাজিন পাওয়া গিয়েছিল। ফলে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়, তবে কোনও এক অজ্ঞাত কারণে জামিনও পেয়ে যায় ফয়সাল করিম মাসুদ। এখন তাঁর বিরুদ্ধেই গুলি করে হত্যার অভিযোগ উঠছে। তাহলে এটাকে গোয়েন্দা ব্যর্থতা বলা হবে, নাকি অন্য কিছু, সেটাও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেক প্রশ্ন উঠছে, যে ওসমান হাদি জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতনে বড় ভুমিকা নিয়েছিলেন, যে ওসমান হাদি লাগাতার ভারত বিরোধী মনোভাব প্রকাশ করে যাচ্ছিলেন তাঁর সঙ্গেই কিনা সখ্যতা ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতার। আর সেই কিনা তাঁকে চলন্ত বাইক থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারার চেষ্টা করল?
ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলা হলেও তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে উড়িয়ে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হল। তাঁকে নিয়ে সোমবার বেলা ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়ে যায় সিঙ্গাপুরের দিকে। জানা গিয়েছে, ওসমান হাদির সঙ্গে গিয়েছেন তাঁর বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। এটাও একটি গুরুতর প্রশ্ন উদ্রেক করছে। ওই একই হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁকে লন্ডন উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি। অথচ, মাথায় গুরুতর গুলির আঘাত থাকা ওসমান হাদি, যার মস্তিস্কতে চোট থাকায় কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না বলেই জানা গিয়েছিল, তাঁকে কিভাবে সিঙ্গাপুর উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব হল? এই প্রশ্নও উঠছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, হাদিকে গুলি করায় মুল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে জেল থেকে ছাড়াতে যে আইনজীবীরা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তাঁরা প্রত্যেকেই বিএনপি সমর্থিত। আবার দেখুন, বিদেশে লুকিয়ে থাকা বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন যুক্তরাষ্ট্রে বসেই একের পর এক ফেসবুক পোস্টে বিএনপিকে দায়ী করছেন। তাঁর নিশানায় ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ইলিয়াস ঘুরিয়ে মির্জা আব্বাসকেই এক নম্বর আসামী করতে বলছেন।
অপরদিকে ফ্রান্সে থাকা আরেক স্বঘোষিত বাংলাদেশী অ্যাক্টিভিস্ট ফেসবুক পোস্টে লিখেছিলেন, আমাদের সহযোদ্ধাদের এভাবেই গুলি করে মারবে আর আনিস আলমগীর, আবদুন নুর তুষার, কথা কামালেরা দাঁত ক্যালায় ক্যালায় টকশোতে লীগের পক্ষে বয়ান তৈরি করবে। মজার বিষয়, এরপরই সাংবাদিক রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার রাতে আনিস আলমগীরকে ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয়। তিনি প্রথম আলোকে জানাতে পেরেছিলেন, তাঁকে জিম থেকে তুলে নিয়ে যায় বাংলাদেশের গোয়েন্দা বিভাগ বা ডিবি পুলিশ। এর থেকে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কার্যত দিক নির্দেশ করছে বিদেশে থাকা এই ইলিয়াস, পিনাকীর মতো স্বঘোষিত বাংলাদেশী অ্যাক্টিভিস্টরাই। একই দিকে উল্লেথ করা যায় আরেক সাংবাদিক জুলকারনাইন সায়েরের নাম। তিনিও দবি করেছিলেন, হাদির হত্যাকারী নাকি এই মুহূর্তে ভারতে পালিয়ে রয়েছেন। এরপরই আমরা দেখলাম, ভারতের হাইকমিশনারকে তলব করল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

হাদি খু’নের ষড়যন্ত্র ফাঁস! মূল অভিযুক্ত কি সত্যিই ভারতে?

Next Post

ভারতের হাইকমিশনারকে তলব করে বিপাকে ঢাকা! কড়া বার্তা দিয়ে ভারত বুঝিয়ে দিল, “নিজের দায়িত্ব পালন করতে”

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতের হাইকমিশনারকে তলব করে বিপাকে ঢাকা! কড়া বার্তা দিয়ে ভারত বুঝিয়ে দিল, “নিজের দায়িত্ব পালন করতে”

ভারতের হাইকমিশনারকে তলব করে বিপাকে ঢাকা! কড়া বার্তা দিয়ে ভারত বুঝিয়ে দিল, “নিজের দায়িত্ব পালন করতে”

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি