• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনার পাশে ভারতের সব রাজনৈতিক দল! বাংলাদেশে কড়া পদক্ষেপের মোদির উপর চাপ বাড়ছে

হাসিনার পাশে ভারতের সব রাজনৈতিক দল! বাংলাদেশে কড়া পদক্ষেপের মোদির উপর চাপ বাড়ছে

administrator by administrator
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

অশান্ত বাংলাদেশ, গণঅভ্যুত্থানের দেড় বছরের মাথায় কার্যত আগুন জ্বলছে ভারতের পড়শি দেশে। উগ্র ভারত-বিরোধী, কট্টরপন্থী যুব নেতার মৃত্যু ঘিরে ভারত ও বাংলাদেশের সম্পর্ক একেবারেই শেষবিন্দুতে এসে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই পরিস্থিতির জন্য মুহাম্মদ ইউনূসকেই কাঠগড়ায় তুললেন শেষ হাসিনা। এক অডিও বার্তায় তিনি ফের দাবি করলেন, বাংলাদেশের বিদেশনীতি সম্পূর্ণভাবে মৌলবাদীদের হাতে চলে গিয়েছে। কট্টরপন্থীদের হাতে চলে গিয়েছে বাংলাদেশ, তাই ইউনূস সরকার ভারত বিরোধী স্লোগানে মুখর হয়ে উঠছে নব্য বাংলাদেশ। ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উগ্বেগ ছড়িয়েছে নয়া দিল্লির সাউথ ব্লকেও। তবে বাংলাদেশ এবং শেখ হাসিনা ইস্যুতে ভারতের সব রাজনৈতিক দল দিল্লির পাশেই দাঁড়িয়েছে। এমনকি কয়েকটি মহল থেকে চাপ বৃদ্ধি হতে শুরু করেছে বাংলাদেশ নিয়ে এবার কঠোর কোনও পদক্ষেপ নেওয়ার।
বিষয়টি শুরু থেকেই শুরু করা যাক। গত বছর ৫ আগস্ট বাংলাদেশে এক তথাকথিত গণঅভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনও ভাবে ভারতে পালিয়ে আসেন। এরপর থেকে তিনি ভারতের রাষ্ট্রীয় মর্যাদায় রয়েছেন, তবে তাঁর অবস্থান এখনও খোলসা করেনি ভারত। তিনি ভারতে বসেই সমাজমাধ্যমে প্রায় নিয়ম করে বিবৃতি দেন। তাঁর অডিও বার্তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নির্দেশনা বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগের সংগঠন গড়ে উঠেছে। এমনকি সেখানে রাজনৈতিকভাবে নিষিদ্ধ থাকা সত্বেও আওয়ামী লীগের কর্মসূচিতে ব্যপক সাড়া পড়ছে। এর জন্য ভারত সরকারকেই দায়ী করছে বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের সরকার। তাঁরা ভারতকে বেশ কয়েকটি চিঠি বা নোট ভার্বাল দিয়েছে শেখ হাসিনাকে সমাজ মাধ্যমে বক্তব্য রাখা থেকে বিরত করার জন্য। কিন্তু ভারত সে কথায় কর্ণপাত করেনি। এমনকি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার পর তাঁর প্রত্যর্পণের জন্য একাধিক চিঠি এসেছে দিল্লিতে। কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী যতদিন ইচ্ছা ভারতে থাকবেন। বিশ্লেষকদের মতে, ভারতের সমস্ত বিরোধী রাজনৈতিক দলও হাসিনার পাশে দাঁড়িয়েছে। এবং বাংলাদেশের বর্তমান অরাজকতার জন্য মুহাম্মদ ইউনূসকেই কাঠগড়ায় তুলছেন।
ভারতের সংসদীয় স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্সের একটি উচ্চপর্যায়ের প্রতিবেদন সম্প্রতি প্রকাশ হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুর। প্রতিবেদনে ভারত সরকারকে সতর্ক করে বলা হয়েছে যে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে ভারতের জন্য “সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ”। ভারতের সংসদীয় স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স জানিয়েছে, ইসলামি উগ্রবাদী শক্তির উত্থান, চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব এবং শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যের পতন—এসব মিলে বাংলাদেশে একটি সম্ভাব্য কৌশলগত পুনর্গঠনের দ্বার উন্মুক্ত হয়েছে, যা নয়াদিল্লির নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক উদ্বেগকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলছে। এই কমিটির আরও পর্যবেক্ষণ, চিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও গোয়েন্দা কার্যকলাপের ক্রমাগত বিস্তার, পাকিস্তানের দীর্ঘদিনের ডিসইনফরমেশন নেটওয়ার্ক—এসব মিলে ঢাকায় ভারতের কৌশলগত স্থানকে হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে মংলা বন্দরের ৩৭০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্পে চীনের সরাসরি জড়িত থাকা, লালমনিরহাট বিমানঘাঁটির উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ভারতের সংসদীয় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর জন্য ভারত সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জিও জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ট্র্যাক-টু আলোচনা চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ওয়াকিবহাল মহলের মতে, ১৯৭১ সালের চ্যালেঞ্জ ছিল মূলত অস্তিত্বের। তৎকালীন পূর্ব পাকিস্তানের মানবিক সংকট থেকে একটি নতুন রাষ্ট্রের জন্মের বিষয় ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি আরও সূক্ষ্ম ও দীর্ঘমেয়াদি। মূলত প্রজন্মগত বিচ্ছেদ, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং ভারত থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আর এর পিছনে রয়েছে বিদেশী শক্তির ইন্ধন। ফলে ভারতকে বাংলাদেশ সম্পর্কে তাঁর কৌশল পুনর্গঠন করতে হবে। বিদেশনীতি এবং দেশীয় সংকটে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলি বরাবরই কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে। এবারও তার অন্যথা হল না। ফলে নরেন্দ্র মোদি অনেকটাই খোলা মনে বাংলাদেশ সম্পর্কে তাঁর পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবেন। কারণ, তাঁর উপর কড়া পদক্ষেপের আভ্যন্তরীণ চাপ বাড়ছে। সে দেশে হিন্দুদের উপর অত্যাচার ও খুনের ঘটনা বিজেপির অভ্যন্তরেও ক্ষোভ সৃষ্টি করছে। তাই ভারতের কেন্দ্রীয় সরকার এবার আর চুপ থাকবে না বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

শহীদ সেনাদের চরম অবহেলা, হাদির জন্য ছিল জাতীয় পতাকা ইউনূস কাকে বার্তা দিলেন?

Next Post

দিল্লি-ঢাকার উত্তেজনায় হস্তক্ষেপ রাশিয়ার কড়া অ্যাকশনে জব্দ ইউনূস!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
দিল্লি-ঢাকার উত্তেজনায় হস্তক্ষেপ রাশিয়ার কড়া অ্যাকশনে জব্দ ইউনূস!

দিল্লি-ঢাকার উত্তেজনায় হস্তক্ষেপ রাশিয়ার কড়া অ্যাকশনে জব্দ ইউনূস!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি