• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জঙ্গি উত্থানে দেশ ছেড়েছিলেন হাসিনা তবুও আওয়ামী লীগ ফিরবে সিংহের মেজাজে

জঙ্গি উত্থানে দেশ ছেড়েছিলেন হাসিনা তবুও আওয়ামী লীগ ফিরবে সিংহের মেজাজে

Sumana Sarkar by Sumana Sarkar
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গত বছর ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। কেউ বলেন গণঅভ্যুত্থানের জেরে, আবার কেউ বলেন আমেরিকার ডিপ স্টেটের খেলা। অন্যদিকে কেউ কেউ বলছেন, জঙ্গি উত্থানে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। যদিও কি কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, সেটা পরিস্কার হয়ে গিয়েছে। এদিকে ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। যে পরিকল্পনা চলছে হাসিনার দলের অন্দরে তাতে, বাংলাদেশে ফিরলে সিংহের মেজাজে ফিরবে আওয়ামী লীগ। বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। তবে কিছু ভুল আওয়ামী লীগ করেছে। যে কারণে তাদের মাত্র কয়েকদিনের আন্দোলনে সরে যেতে হল। যেগুলি অনেকে আলোচনায় নিয়ে এসেছেন।

ADVERTISEMENT

গত বছরের ৫ই অগাস্ট থেকে এখনও ভারতের আশ্রয়ে হাসিনা। এদিকে তার সরকারের আমলে হওয়া নানা ঘটনার বিষয় সামনে আনা হচ্ছে। কিছুদিন আগেই মানবতাবিরোধী অপরাধের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধুমাত্র শেখ হাসিনা নন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও একই সাজা ঘোষণা করা হয়েছে। এখন প্রশ্ন, ৫ই অগাস্ট কেন তৈরি হল বাংলাদেশে? অনেকে বলছেন, আওয়ামী লীগ আসলে গণঅভ্যুত্থানে নয়, সোশ্যাল মিডিয়ার কাছে পরাজিত হয়েছে। তারা সোশ্যাল মিডিয়াকে ঠিক মতো ব্যবহার করতে পারেনি। যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে, তাতে প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা রাশ টানতে পারেননি। এখনও বলা হচ্ছে, আওয়ামী লীগ দেশে ফিরবে। তবে সেটা দেরী হবে। এর কারণ হিসাবেও বলা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ঠিকমতো ব্যবহার না করা। এই মুহূর্তে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজে নানা রকম গুজব খবর শেয়ার করা হয়। যেগুলির কোনও ভিত্তি নেই। এতে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে। কোনও বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে না। শুধুমাত্র তাই নয়, সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজেও দেখা যাচ্ছে, নানা গুজব খবর পোস্ট করা হচ্ছে। তবে এই সমস্ত পোস্ট যে জয় নিজেই করছেন তা নয়। অ্যাডমীনরা যে যে পোস্ট করছেন, তাতে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে আওয়ামী লীগ। কেউ কেউ বলছেন, সোশ্যাল মিডিয়াতে তেমন কোনও অর্থ ব্যয় করে না আওয়ামী লীগ। তবে এটা ঠিক, শেখ হাসিনা যতবার সোশ্যাল মিডিয়াতে নিজের দেশে ফেরার বার্তা অডিও মাধ্যমে রেখেছেন, দ্রুততার সঙ্গে সেই অডিও বার্তা পোঁছে গিয়েছে বাংলাদেশের মানুষের কাছে। যে কারণে এখন অন্তবর্তীকালীন সরকার দেশের সমস্ত সংবাদমাধ্যমকে কড়া নির্দেশ দিয়েছে, শেখ হাসিনা সম্পর্কিত কোনও খবর করা যাবে না। অর্থাৎ সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে বলেই এই কড়া নির্দেশ অন্তবর্তী সরকারের তরফে। তবে যেভাবে দেশে, বিদেশে আওয়ামী লীগের সমর্থক ছড়িয়ে রয়েছে, তাতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগালে দেশে ফেরার রাস্তা অনেক আগে প্রশস্ত হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এটি নিয়ে দ্বিমতও রয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, যেহেতে বাংলাদেশে নির্বাচন আসন্ন। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা রয়েছে। তাই এই মুহুর্তে আওয়ামী লীগকে পা ফেলতে হবে সন্তর্পণে। তবেই দেশে ফেরার রাস্তা অনেক বেশি সহজ হবে। তবে যাই হোক, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে, আরও শক্তি বাড়িয়ে ফিরবে, তার সঙ্গে কোনও দ্বিমত নেই বিশেষজ্ঞদের।

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

Previous Post

বাংলাদেশের মাটিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’! ভারত এবার ছেড়ে কথা বলবে না

Next Post

নাহিদের হুংকার ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার দিবাস্বপ্নের চাপেই মধ্যরাতে চুপ্পুর পদত্যাগ?

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
নাহিদের হুংকার ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার দিবাস্বপ্নের চাপেই মধ্যরাতে চুপ্পুর পদত্যাগ?

নাহিদের হুংকার ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার দিবাস্বপ্নের চাপেই মধ্যরাতে চুপ্পুর পদত্যাগ?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি