• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শেষ কথা বলবে নেত্রী হাসিনাই……

শেষ কথা বলবে নেত্রী হাসিনাই……

Partha Hazra by Partha Hazra
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রায় দেড় বছরে আওয়ামি লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে সবথেকে বেশি বাড়বাড়ন্ত হয়েছে যে দলটির, সেটা হলো জামায়াতে ইসলামি। ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে যে সব জনমত সমীক্ষা হয়েছে বা হচ্ছে, তার বেশির ভাগের রিপোর্ট বলছে- এ বার আগের চেয়ে অনেক বেশি ভোট পেতে পারে জামায়াত।ভোটের হারেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কাঁধের কাছে চলে আসতে পারে এই ইসলামি দলটি। আসন্ন নির্বাচনের বেশ কয়েক মাস আগেই ‘ফ্যাসিবাদী’ তকমা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ করে ময়দানের বাইরে রাখা হয়েছে বাংলাদেশের বৃহত্তম দল শেখ হাসিনার আওয়ামি লীগকে। তবে বাংলাদেশের নির্বাচনী পর্যবেক্ষকদের একটা বড় অংশ জোর দিয়েই বলছেন, বিএনপি ও জামায়াতের ফারাক কমায় বদলের বাংলাদেশে নির্ণায়ক হয়ে উঠতে পারে আওয়ামি লিগ সমর্থকদের ভোট! ‘নৌকো’ বাহিনীই কি তবে ঠিক করে দেবে আসন্ন নির্বাচনে সরকার কারা গড়বে।এই আবহে মূলত দু’টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের মধ্যে। প্রথমত, আওয়ামি লিগের সমর্থকেরা তা হলে ভোটে কী করবেন? দ্বিতীয়ত, একই সঙ্গে হতে চলা সংবিধান সংস্কার নিয়ে গণভোটেই বা তাঁরা কোন পক্ষ নেবেন?
এই প্রশ্নের জবাবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা স্পষ্ট বলে দিয়েছেন, অবৈধ দখলদার অর্থাৎ বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস সরকারের করা ভোটেরও বৈধতা নেই। গণভোটই বা কীসের? বৃহত্তম দল আওয়ামি লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনও ভোট হতে পারে না, গণভোটও নয়। শেখ হাসিনা আওয়ামি সমর্থক ও কর্মীদের নির্দেশ দিয়েছেন, তাঁরা যেন ভোটে সামিল না হয়ে নীরব প্রতিবাদ করেন। তাঁরা তা-ই করবেন।’প্রাক্তন মন্ত্রী নানক জানান, দেশের ৬৪টি জেলার কর্মী ও সমর্থকদের সঙ্গে তাঁদের নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ রয়েছে। শেখ হাসিনাও নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রাখেন। আওয়ামি লিগের সমর্থকেরা ভোট না দিলে এমনিতেই এই নির্বাচনে পর্যাপ্ত ভোট পড়বে না বলে তিনি নিশ্চিত। নানক বলেন, ‘ইউনূস ও তাঁর সমর্থক বিএনপি এবং জামায়াত রীতিমতো হুমকি দিচ্ছে আওয়ামি লিগ সমর্থকদের। বলছে, ভোট দিতে না গেলে বিপদে পড়তে হবে। তাতে আমাদের কিছু সমর্থক হয়তো ভোটের লাইনে দাঁড়াবেন। কিন্তু তার অর্থ এই নয় যে তাঁরা ভোটটা দেবেন।’সমাজমাধ্যমে আওয়ামি লীগ স্লোগান প্রচার করছে, ‘নো বোট নো ভোট’, ‘কীসের হ্যাঁ, কীসের না/ অবৈধ গণভোট মানি না’। বিশ্লেষকদের একাংশের মতে, এর একটা প্রভাব হয়তো পড়বে সমর্থকদের মধ্যে। কিন্তু চট্টগ্রামের ছাত্র লিগ কর্মী কামাল, দেবাশিস, ঢাকার যুবলিগ কর্মী মহসিন বা পার্থরা অন্য কথা বলছেন। মব সন্ত্রাসের ভয়ে এঁরা সকলেই গত ১৭ মাস ধরে বাড়িছাড়া। তাঁদের কথায়, ‘ভোট আগে না প্রাণ? ভোটের লাইনে দেখলে তো ভুয়ো কেসে ধরে নিয়ে যাবে। তার আগে গণধোলাই।’ তবে চট্টগ্রামের দেবাশিস জানালেন, তাঁদের পরিবারকে ভোটের লাইনে দাঁড়াতেই হবে। ইতিমধ্যেই হুমকি দেওয়া হয়েছে, ভোট না দিলে দেশছাড়া করা হবে। সকলে বসে তাই একটি কৌশল বাছা হয়েছে। ভোট নষ্ট করা হবে না। বরং হুমকিবাজদের বিরুদ্ধে তাঁরা ভোটকে কাজে লাগাবেন। তার পরে যা হওয়ার দেখা যাবে। প্রশ্ন ছিল, কারা এই হুমকিবাজ? দেবাশিসের জবাব, ‘দেশের যত চাঁদাবাজি, হুমকি এবং ভুয়ো মামলা দিয়ে হেনস্থা করার ঘটনা ঘটছে, তার ৯০ ভাগ স্থানীয় বিএনপি করছে। সঙ্গে মব সন্ত্রাস চালাচ্ছে এনসিপি।’ বিএনপিকে শিক্ষা দিতে তবে কি মুক্তিযুদ্ধ-বিরোধী জামায়াতকে ভোট দেবেন চট্টগ্রামের হিন্দুরা?আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ হাসিনার সাবেক বিশেষ এক সহকারি বলেন, ‘ইতিমধ্যেই দেশকে ধ্বংসের দোরগোড়ায় দাঁড় করিয়েছেন ইউনূস। এই আসন রফার নির্বাচন তা থেকে উত্তরণের কোনও দিশা দেখাবে না। মানুষ তা বুঝেছেন বলেই তাঁদের কোনও উৎসাহ নেই ভোটকে ঘিরে। এদের বিএনপি বা জামায়াত কাছে কিছু চাওয়ারও নেই।’
সমস্যার সমাধান কী তবে? নাসিমের কথায়, ‘ভোটের পরে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা। তা মোকাবিলার সামর্থ্য এদের কারও নেই।’ তাঁর সংযোজন, ‘শেখ হাসিনা বলেছেন, যত শিগগির সম্ভব দেশে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে দ্রুত একটি নির্বাচন করাতে হবে, যেখানে সব দল অংশ নেবে। আওয়ামি লিগের নেতারাও দেশে ফিরবেন। তবেই এই অন্ধকার থেকে বেরোনো সম্ভব হবে।’
আওয়ামি লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর কথায়, ‘কী বিচিত্র পরিস্থিতি দেখুন। স্বাধীনতা-বিরোধী জামায়াত আজ দাপিয়ে বেড়াচ্ছে, আর যে দলের নেতৃত্বে দেশ স্বাধীনতা পেল, সেই আওয়ামি লিগের উপরে চাপানো হয়েছে নিষেধাজ্ঞা।’ তবে এই অবস্থা চলবে না বলেও মনে করেন তিনি। সুজিত বলেন, ‘১৯৯৬-র ১৫ ফেব্রুয়ারি আওয়ামি লিগকে বাইরে রেখে নির্বাচন করিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৩০০-য় ২৭৮টি আসন পায় বিএনপি। তার পরেও ১৫ দিনের বেশি টিকতে পারেনি সেই সরকার। ইস্তফা দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হয়েছিল।’ আগামী ভোটের পরেও তেমন কিছু হতে চলেছে বলে নিশ্চিত এই আওয়ামি নেতা। তবে শুধু পদ্মাপারের আওয়ামি সমর্থক বা রাজনৈতিক মহল নয়, বাংলাদেশের নির্বাচনে একেবারে তৃণমূল স্তরের আওয়ামি কর্মী-সমর্থকরা শেষ পর্যন্ত কী পদক্ষেপ করেন, সে দিকে নজর রয়েছে বাংলাদেশ ছাড়া ইস্তক ভারতে থাকা পদচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা, এমনকী নয়াদিল্লিরও। অন্যদিকে আবার বুধবারে ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে ‘আনকভারিং দ্য পাবলিক পালস: আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে এক চাঞ্চল্য তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরি। প্রতিবেদনে দেশব্যাপী ১১ হাজারের বেশি মানুষের উপর চালানো একটি সমীক্ষার ভিত্তিতে আসন্ন নির্বাচনে মানুষের ভোটদানের ক্ষেত্রে বিভিন্ন আচরণগত দিক ও সম্ভাবনা তুলে ধরা হয়। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কিছু সুস্পষ্ট পরামর্শ উঠে আসে।
উল্লেখ্যে, একদিকে কট্টরপন্থী জামাত, অন্যদিকে বিএনপি-আওয়ামি’ জোট’। ভেটের মুখে এই দিকেই বাঁক নিচ্ছে বাংলাদেশের রাজনীতি! মঙ্গলবার মাদারিপুরের শিবচরে বিএনপি প্রার্থীর সমর্থনে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান তুলে ভোট চাইলেন আওয়ামি লিগের ২০ জন নেতাকর্মী। মৌলবাদীদের রুখতে এবার বাংলাদেশের নির্বাচনে শেষ খেলা দেখাবে আওয়ামী লীগই তা ক্রমেই স্পষ্ট হচ্ছে।

ADVERTISEMENT

Author

  • Partha Hazra
    Partha Hazra

    View all posts

Previous Post

ভারত আমেরিকার বৈঠক জয়শঙ্করের টার্গেট ইউনূস বাংলাদেশ নিয়ে বিরাট সিদ্ধান্ত!

Next Post

সেনাবাহিনীর গোপন ভিডিও বিএনপি’র হাতে! বিপদের মুখে দাঁড়িয়ে সেনাপ্রধান

Partha Hazra

Partha Hazra

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
সেনাবাহিনীর গোপন ভিডিও বিএনপি’র হাতে! বিপদের মুখে দাঁড়িয়ে সেনাপ্রধান

সেনাবাহিনীর গোপন ভিডিও বিএনপি'র হাতে! বিপদের মুখে দাঁড়িয়ে সেনাপ্রধান

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি