• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চাপের নাম বাবাজি! ভারত একাধিক প্রকল্পের টাকা আটকে দিতেই চাপে পড়েছে বাংলাদেশ

চাপের নাম বাবাজি! ভারত একাধিক প্রকল্পের টাকা আটকে দিতেই চাপে পড়েছে বাংলাদেশ

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
40
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

কোনও মতেই অচলবস্থা কাটছে না বাংলাদেশের। ভারতের অর্থায়নে এই মুহূর্তে আটটি প্রকল্পের কাজ চলছে। বলা ভালো নামেই কাজ চলছে, আসলে সেই কাজ খুব মন্থর গতিতে চলছে বা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এর কারণ গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার সরকারের পতন। এই ঘটনার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। যদিও প্রথম প্রথম সবকিছু ঠিক ছিল। কিন্তু মুহাম্মদ ইউনূসের তদারকি সরকারের একাধিক উপদেষ্টা সরাসরি ভারতবিরোধী মন্তব্য করে গিয়েছেন। যা এই সম্পর্কে একটা শীতলতা নিয়ে এসেছে। ফলে ভারত লাইন অফ ক্রেডিটের আওতায় বাংলাদেশে যে সমস্ত প্রকল্প রূপায়ন করছিল সেই প্রকল্পগুলিতে এক এক করে অর্থ প্রদান কমিয়ে দিয়েছে। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের দেওয়া হিসেব বলছে, গত সাত মাসে অর্থাৎ গত বছরের জুলাই মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত মাত্র আট কোটি ডলারের মতো অর্থ প্রদান করেছে ভারত।

ফলে ভারতীয় অর্থায়নে চালু হওয়া প্রকল্পগুলি নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ রেলওয়ে। সূত্রের খবর, বাংলাদেশ রেলওয়ের দুটি প্রকল্পের কাজ আজ পর্যন্ত শুরুই হয়নি। এই দুটি রেল প্রকল্প হল খুলনা-দর্শনা ডবল লাইন এবং সিরাজগঞ্জ-বগুড়া মিশ্র গেজ লাইন। জানা যাচ্ছে ওই দুটি প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রায় ছয় বছর আগে অর্থাৎ ২০১৮ সালে। কিন্তু কোনও কারণবশত ওই প্রকল্পের টাকা ভারত দেয়নি। অন্যদিকে বাকি চারটি রেল প্রকল্পের মধ্যে দুটি প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। যেমন খুলনা-মোংলা রেলপথ এবং আখাউড়া-আগরতলা রেলপথ। এই দুটি রেলপথের কাজ ভারত পুরোদমে শেষ করলেও এখন একটিও ট্রেন চলে না। জানা যাচ্ছে, ঢাকা থেকে টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইনের কাজের অগ্রগতি মাত্র ৩৮ শতাংশ হয়েছে। আর কুলাউড়া-শাহবাজপুর রেলপথের কাজ ৫১ শতাংশ মতো শেষ হয়েছে। আবার দিনাজপুর-কাউনিয়া রেলপথের কাজ এখন প্রাথমিক পর্যায়ে আছে। এই প্রকল্পগুলি শেষ করার জন্য বাংলাদেশ সরকারের তরফে চিঠিও দেওয়া হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে। কিন্তু এখনও ভারত সেই চিঠির কোনও জবাব দেয়নি বলেই খবর। ফলে বাংলাদেশ রেলওয়ে এখন বিপাকে পড়েছে ওই প্রকল্পগুলি ভারত সরকার আদৌ বাস্তবায়ন করবে কিনা এই ভেবে। ফলে ভারতীয় ঋণ নাও পাওয়া যেতে পারে ধরে নিয়ে বাংলাদেশ রেলওয়ে নিজেই নতুন করে ঋণ পাওয়া যায় কিনা সেটা দেখছে।

বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় সূত্রে খবর, গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের বেশ কয়েকটি প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে আশুগঞ্জ-আখাউড়া চার লেনের সড়কের ভারতীয় ঠিকাদার সংস্থা ভারতীয় কর্মী-আধিকারিকদের নিয়ে দেশে ফিরে এসেছিলেন। এরপর চারমাসের বেশি সময় সেই কাজ বন্ধ থাকার পর আংশিক কাজ শুরু হয়েছে। তবে কাজের গতি অস্বাভাবিক কম। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে, ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় যে আটটি প্রকল্পের কাজ চলছে সেগুলিতে বিগত সাত মাসে মাত্র ৮ কোটি ১ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছে ভারত। নতুন করে কোনও ঋণের প্রতিশ্রুতিও দেয়নি ভারত সরকার। বিগত অর্থবর্ষে ভারত যে অর্থ প্রদান করেছিল লাইন অফ ক্রেডিটের আওতায়, চলতি অর্থবর্ষের সাতমাসে সেটা চার ভাগের এক ভাগ মাত্র। কিন্তু গত পাঁচ বছরের মধ্যে সর্বশেষ তিন বছরে ৩০ কোটি ডলারের বেশি অর্থ দিয়েছিল ভারত। ২০২৩-২৪ অর্থবছরে ভারত ৩১ কোটি ১৪ লক্ষ ডলার এবং তার আগের দুই বছরে যথাক্রমে ৩৩ কোটি ৭০ লক্ষ ও ৩২ কোটি ৯৩ লক্ষ ডলার দিয়েছিল ভারত সরকার।

সূত্রের খবর, তিনটি লাইন অফ ক্রেডিটের আওতায় বাংলাদেশে সড়ক ও রেল যোগাযোগ, জ্বালানি, রাস্তাঘাট নির্মাণসহ অবকাঠামো খাতে এ পর্যন্ত ৩৬টি প্রকল্প নিয়ে দুই দেশ সম্মত হয়েছিল। এর মধ্যে ১৫টি শেষ হয়ে গিয়েছে। বর্তমানে চলমান আছে আটটি প্রকল্প। আর বাকি ১৩টি প্রকল্প আলোচনার টেবিলে ছিল। বলা ভালো সবগুলি প্রকল্পই শেখ হাসিনার আমলে নেওয়া। ফলে ইউনূস সরকারের আমলে ভারত সেই প্রকল্পগুলি নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে। অথবা মুহাম্মদ ইউনূসের তদারকি সরকারকে মান্যতাই দিচ্ছে না নয়া দিল্লি। তাই চাপ বাড়াতে ভারত সেই সব প্রকল্পে টাকা দেওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে। আর যা নিয়ে চাপ বেড়েছে বাংলাদেশের। চলতি মাসেই বাংলাদেশের এক প্রতিনিধি দল নয়া দিল্লিতে এসেছিল লাইন অফ ক্রেডিট নিয়ে আলোচনা করতে। কিন্তু ভারত সরকার সেরকম কোনও প্রতিশ্রুতি দেয়নি বলেই জানা গিয়েছে। ফলে বাধ্য হয়ে বাংলাদেশ সরকার ওই প্রকল্পগুলি নিয়ে যাচাই-বাছাইয়ের পরিকল্পনা করছে বলেই সূত্রের খবর।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH CRISIS
Previous Post

কি হচ্ছে সেনাবাহিনীর অন্দরে। সেনাপ্রধান ওয়াকারের ভূমিকায় প্রশ্ন?

Next Post

ট্রাম্প-মোদির সিদ্ধান্ত হয়ে গিয়েছে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্ব নিয়ে

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
79
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
55
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
75
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
52
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি