• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশকে চিনের কাছে বিক্রির প্ল্যান ভেস্তে দিল ভারত

বাংলাদেশকে চিনের কাছে বিক্রির প্ল্যান ভেস্তে দিল ভারত

Raja Majumder by Raja Majumder
12 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
55
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই ক্রমশ ও পরিবর্তন হচ্ছে ভূ-রাজনৈতিক পরিস্থিতি। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই গোলমেলে হয়ে গিয়েছে। যার নেপথ্যে রয়েছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। গত বছর ৫ আগস্টে আওয়ামীলীগ সরকার ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ঘিরে ঘটে চলেছে নানান ঘটনা। একদিকে পাকিস্তান, চিন এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিবেশী বৃহৎ দেশ হিসাবে ভারত তো ছিলই, এবার সেই আবহে ঢুকে পড়ল রাশিয়া।

গত ২৮ মার্চ থেকে ২ এপ্রিল, ২০২৫ পর্যন্ত ভারত ও রাশিয়ার নৌবাহিনী বঙ্গোপসাগরে যৌথ নৌ মহড়া দেয়। যার পোশাকি নাম ছিল ‘ইন্দিরা-২০২৫’। মহড়া শেষে আমরা দেখলাম তিনটি রাশিয়ান যুদ্ধ জাহাজ আচমকা প্রবেশ করল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। গত রবিবার অর্থাৎ ১৩ এপ্রিল রাশিয়ান যুদ্ধজাহাজ ‘রেজিক’, ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ এবং ‘পেচেঙ্গা’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল। আগামীকাল অর্থাৎ ১৬ এপ্রিল তাঁদের রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। বাংলাদেশের তরফে বলা হচ্ছে চারদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছি এই তিনটি রাশিয়ান যুদ্ধজাহাজ। কিন্তু আদৌ কি বিষয়টি তাই? বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলে এর নানান ব্যাখ্যা পাওয়া যাচ্ছে।

 গত মাসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চিন সফরে যাওয়ার সময়ই  আচমকাই ঢাকায় হাজির হয়েছিলেন কয়েকজন মার্কিন উচ্চপদস্থ সেনা কর্তা। তাঁরা কেউই ইউনূসের সঙ্গে দেখা করেননি, বরং একাধিক বৈঠক করেছিলেন বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার  উজ জামান ও কয়েকজন বাংলাদেশী সেনা কর্তার সঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনী তখন বলেছিল সেটা ছিল নিখাদ সৌজন্য সাক্ষাৎ। পরে জানা গেল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে দিয়ে মিয়ানমারে একটি করিডর চাইছে। আরাকান আর্মির অধীনে থাকা রাখাইন প্রদেশে মার্কিন সেনা ঢুকতে চায় বাংলাদেশ সীমান্ত দিয়ে। মনে রাখা প্রয়োজন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ওপর বহুদিনের নজর মার্কিন যুক্তরাষ্ট্রের। মিয়ানমারের অস্থিরতা এবং আরাকান আর্মির অগ্রাসী মনোভাব দেখে এবার মিয়ানমারে চিনের কর্তৃত্ব কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র রাখাইন প্রদেশের দিকে হাত বাড়িয়েছিল বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।

কিন্তু আমরা দেখলাম চিন সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস একটা কাঁচা কাজ করে বসলেন। চিনের মাটিতে দাঁড়িয়ে ভারতের সেভেন সিস্টার্সকে উপেক্ষা করেই চিনকে স্বাগত জানালেন বাংলাদেশে বাণিজ্য করতে। নিজেদের “অনলি গার্ডিয়ান অফ দ্য ওসেন” বলে দাবি করে চিনা অর্থনীতি সম্প্রসারণের জন্য বাংলাদেশকে উন্মুক্ত করে দিলেন। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর এবং লালমনিরহাট বিমানবন্দর উন্নয়নের জন্য চিনকে আহ্বান জানালেন ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টার এহেন মন্তব্যের পর একদিকে যেমন ক্ষেপে গেল ভারত ঠিক একইভাবে ক্ষেপলো মার্কিন যুক্তরাষ্ট্রও। কারণ, চিনকে আহ্বান জানানো মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করা।

ভূ-রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা খুব একটা সহজ ব্যপার নয়। ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে অনেকেই ভেবেছিলেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মাখামাখি সম্পর্ক তৈরি হবে। কিন্তু ট্যারিফ নিয়ে ভারতের অনমনীয় মনোভাব সেই সম্পর্কে কিছুটা হলেও চোনা ফেলেছে। আবার ভারতকে না জানিয়েই বাংলাদেশে মার্কিন সেনাকর্তাদের পাঠানো ভারত ভালোভাবে মেনে নেয়নি। ফলে একদিকে চিন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশকে ঘিরে দুই মহা শক্তিধর দেশের ঠান্ডা লড়াই প্রসমিত করতেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান ছুঁটে গেলেন রাশিয়ায়। সেখানে একাধিক বৈঠক করলেন এবং ফিরে আসার পরপরই দেখা গেল তিন রাশিয়ান যুদ্ধজাহাজ নোঙড় করল চট্টগ্রামে।

কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন, ভারতের পরামর্শেই রাশিয়া সফর করলেন জেনারেল ওয়াকার উজ জামান। কারণ বরাবরই রাশিয়া ভারতের খুব কাছের বন্ধু হিসেবে নিজেকে প্রমান করেছে। সেই ১৯৭১ সালে যখন পশ্চিম পাকিস্তানের হাত থেকে বাংলাদেশের জন্ম হল, তখনও ভারতের আহ্বানে সাড়া দিয়ে বঙ্গোপসাগরে রণতরী পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। ফলে পাকিস্তানকে সাহায্য করতে পাঠানো মার্কিন রণতরী ঢুকতেই পারেনি বঙ্গোপসাগরে। এরপর ১৯৭৪ সালে রাশিয়ান যুদ্ধজাহাজ চট্টগ্রাম বন্দরে থেকে সাগরের নিচে ভারতের বিছিয়ে রাখা মাইন নিস্কৃয় করেছিল। ফলে চট্টগ্রাম বন্দর সবধরণের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হতে পেরেছিল। এবারও সঙ্কটকালে ভারতের অনুরোধে রাশিয়ার যুদ্ধজাহাজ চট্টগ্রামে নোঙড় করেছে। এটা বোঝাতে, বাংলাদেশের দিকে যেই হাত বাড়াক না কেন এখানে বাঁধার মুখে পড়তে হবে। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফল কূটনৈতিক চাল এবং বাংলাদেশ সেনাপ্রধানের উপস্থিত বুদ্ধি এ যাত্রায় ফের চিন ও মার্কিন অগ্রাসন ঠেকানো গেল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH CRISISMUHAMMAD YUNUSPM MODI
Previous Post

নববর্ষের দিনেও শ্রমিক বিক্ষোভ

Next Post

বাংলাদেশকে বশে আনতে কোন পথে এগোচ্ছে ভারত?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
0
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
বাংলাদেশকে বশে আনতে কোন পথে এগোচ্ছে ভারত?

বাংলাদেশকে বশে আনতে কোন পথে এগোচ্ছে ভারত?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি