• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
১২ ফেব্রুয়ারির পর  নতুন সমীকরণে  ভারত-বাংলাদেশ সম্পর্ক!

১২ ফেব্রুয়ারির পর নতুন সমীকরণে ভারত-বাংলাদেশ সম্পর্ক!

Partha Hazra by Partha Hazra
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
7
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় সংসদ নির্বাচন। যা আর হাতে গোনা কয়েকটা ঘন্টার অপেক্ষা।শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়াই নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। ২০২৪ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন ব্যাপক আন্দোলনের জেরে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদচ্যুতির পর এটাই প্রথম বাংলাদেশে সাধারণ নির্বাচন।ফলে এই ভোটের ফলাফল শুধু ঢাকার ক্ষমতার সমীকরণই বদলাবে না, নয়াদিল্লি-ঢাকা সম্পর্কের ভবিষ্যৎ পথচলাও নির্ধারণ করতে পারে।

অন্তর্বর্তী সরকারের আমলে দুই দেশের সম্পর্ক কিছুটা শীতল ছিল। তাই প্রশ্ন উঠছে এই নির্বাচন কি আবার সেই পূর্বের মতো ‘সোনালি যুগে’ ফিরিয়ে নেবে দুই প্রতিবেশী দেশকে, নাকি সম্পর্ক আরও বেশি বাস্তববাদী ও লেনদেন নির্ভর হয়ে উঠবে দু’দেশের সম্পর্ক?

ভারত ও বাংলাদেশের মধ্যে ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত। পূর্ব ভারতের সাতটি রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঢাকা নয়াদিল্লির সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে ১২ ফেব্রুয়ারির ভোট ভারতের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন সবার নজর কে গড়বে পরবর্তী সরকার? কোনো কট্টরপন্থী শক্তি কি ক্ষমতায় আসবে? পাশাপাশি তার প্রভাবই বা কতটা পড়বে ভারতের উপর?

বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যা বিএনপি নামে পরিচিত, সেই দল তারেক রহমানের নেতৃত্বে, নির্বাচনে এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। অতীতে ভারতের সঙ্গে মতপার্থক্য থাকলেও, এখন তারা ‘বাংলাদেশ সবার আগে’ নীতি তুলে ধরছে। তাদের স্লোগান ‘বন্ধু হ্যাঁ, প্রভু নয়’ ইঙ্গিত দিচ্ছে সমতার ভিত্তিতে সম্পর্ক পুনর্নির্মাণের দিকে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর পুনরুত্থানও নজর কাড়ছে। কট্টরপন্থী ভাবধারার জন্য পরিচিত এই দলটি যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা বাস্তববাদী অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে, তবুও তাদের সম্ভাব্য ভূমিকা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ রয়েই গেছে।

বিশেষজ্ঞদের মতে, ভারত এবার এককভাবে আওয়ামী লীগের ওপর নির্ভর করার কৌশল থেকে সরে এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। লক্ষ্য ভবিষ্যতের রাজনৈতিক পরিবর্তনেও সম্পর্ক যেন অটুট থাকে।নিরাপত্তা, বাণিজ্য ও কূটনীতি এই তিন ক্ষেত্রেই ভোটের প্রভাব পড়তে পারে। বাংলাদেশ যদি চিন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়, তবে তা ভারতের কৌশলগত স্বার্থে প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই চিন প্রতিরক্ষা চুক্তি ও অবকাঠামো প্রকল্প যেমন পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করেছে।এছাড়া, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টিও বড় কূটনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। নতুন সরকার যদি তাঁর প্রত্যর্পণ দাবি করে, তবে তা নয়াদিল্লির জন্য এক কঠিন পরীক্ষার মুহূর্ত হতে পারে।সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়েও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে আলোচনা জোরদার হয়েছে। পরবর্তী সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, তা দুই দেশের পারস্পরিক আস্থার অন্যতম মাপকাঠি হয়ে উঠবে।পাশাপাশি দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা জলবণ্টন চুক্তি ও বাণিজ্য ঘাটতির প্রশ্নও আবার আলোচনার কেন্দ্রে আসতে পারে। ঢাকা ইতিমধ্যেই ‘ন্যায্য ও সমতার ভিত্তিতে’ সম্পর্কের কথা বলছে, যা আগের ধারণকৃত আধিপত্যবাদী কাঠামো থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দেয়।ভারত চাইছে একটি স্থিতিশীল ও দায়িত্বশীল সরকার, যাতে সীমান্তে অনুপ্রবেশ রোধ করা যায় ও আঞ্চলিক নিরাপত্তা বজায় থাকে। ইতিহাস বলছে, বাংলাদেশ একাধিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আবারও এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশটি।

এমন পরিস্থিতিতে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সতর্ক ও কৌশলী থাকা। কারণ কূটনীতির জগতে কথার চেয়ে কার্যত পদক্ষেপই শেষ কথা বলে। ১২ ফেব্রুয়ারির ফলাফল তাই শুধু একটি দেশের সরকার গঠনের প্রশ্ন নয়, বরং দুই প্রতিবেশীর ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

এখন দেখার বিষয় আর কয়েকটা দিন পরেই অর্থাৎ ১২ ফেব্রুয়ারির পরে ভারত বাংলাদেশের সম্পর্ক সে দেশের গলিতে বসা দলটি কিভাবে এগিয়ে নিয়ে যেতে চায়।

Author

  • Partha Hazra
    Partha Hazra

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশ নির্বাচনে ধর্মীয় সুড়সুড়িতে তুরুপের তাস দিল্লির রাজনীতি?

Next Post

জামায়াত প্রশ্নে “না” আওয়ামী লীগ প্রশ্নে “হ্যাঁ” খেলা শুরু তারেকের!

Partha Hazra

Partha Hazra

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
জামায়াত প্রশ্নে “না”  আওয়ামী লীগ প্রশ্নে “হ্যাঁ”  খেলা শুরু তারেকের!

জামায়াত প্রশ্নে "না" আওয়ামী লীগ প্রশ্নে "হ্যাঁ" খেলা শুরু তারেকের!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি