বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধিরা গত ১৫ মাস ধরে ইউনূসের জামানায় বারংবার সক্রিয় হয়ে উঠেছে। ১৬ ই ডিসেম্বরের বিজয় দিবস বানচাল করতে চাইছে বিএনপি ও জামায়াত – ই – ইসলামী। বাংলাদেশের ইতিহাসে এই ১৬ ই ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিন বিজয় দিবসকে ঘিরে বাংলাদেশের জনগণের আবেগ থাকে তুঙ্গে। এই দিনেই ১৯৭১ সালের সেই রক্তঝরা দিনের কথা মনে করেন আপামর বাংলাদেশের জনগণ। প্যারেডের মাধ্যমে পালন করা হয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয় দিবস।
আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় এই বিজয় দিবসের প্রস্তুতি ঘিরে নানান পরিকল্পনা করা হত। কিন্তু বিরোধী শিবির গুলি বারবার এই দিনটি বানচালের নানান চেষ্টা করেছে। বিরোধীদের সাথে লড়েও কখনই সেই ৭১ এর রক্তক্ষয়ী ইতিহাসকে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে যেতে দেননি বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত বাংলাদেশী জনগণের আবেগ যেই বিজয় দিবস সেই বিজয় দিবসই কিনা অনাড়ম্বে পালিত হয়েছে বিগত বছর। ভারত বিরোধী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মহম্মদ ইউনুস বরাবরই মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চেয়েছেন মুক্তি যুদ্ধের ইতিহাস। শুধু ইউনুসই নন এই ১৫ মাসে বাংলাদেশের নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগ ব্যাতিত দেশের বাকি রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের মতো করে ইতিহাসকে বিকৃত করে গেছে। এই দিনের কোনও ঐতিহাসিক গুরুত্বই নেই এমন ধারণা তৈরী করা চেষ্টা করা হয়েছিল। এই চেষ্টা তারা অতীত থেকেই করে এসেছে।
আপনারা সকলেই জানেন, রাজাকারেরা মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানোর সর্ব শেষ চেষ্টা করেছে। কি কিই না তারা করেছে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মূর্তি গুরুত্বপূর্ণ স্থানগুলি থেকে ভেঙে ফেলা থেকে শুরু করে তার ছবি সরিয়ে ফেলা, বঙ্গবন্ধুর তৈরী করা বিষয় যা পাঠ্য বই থেকে সরিয়ে ফেলা হয়েছে। ১৫ মাসে মুক্তিযুদ্ধ বিরোধীরা সক্রিয় হয়ে বাংলাদেশের পরবর্তী প্রজন্মদেরও ভুল বুঝিয়ে সেই দিকে পরিচালনা করেছেন। আসন্ন বিজয় দিবসকে বানচাল করার পরিকল্পনা জামাত ও বিএনপির। ক্ষমতার লোভে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস অন্ধ। যেন – তেন প্রকারে নিজের ক্ষমতা ধরে রাখতে ইউনুস গভীর সক্ষতা বাড়িয়েছে জামাত শিবিরের সাথে। এক কথায় যাকে বলা যায় জামাতের হাতের পুতুল ইউনুস। ইউনুস ধরেই নিয়েছেন বাংলাদেশে নির্বাচন হলে জামাত বাংলাদেশের ক্ষমতায় এলে ইউনুসকে একটা সম্মানজনক পদে রাখবে। এই আশায় ইউনূসের এত মাখামাখি জামাতের সাথে। যা নিয়ে বিএনপি অভিযোগ করেছিল, ডক্টর মহম্মদ ইউনুস জামাত শিবিরকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
এই আবহেই বিএনপি ও জামাতের ষড়যন্ত্র প্রকাশ্যে এল। আওয়ামীলীগের দেশ ছাড়া কোর কমিটির নেতারা মনে করছেন, বিজয় দিবসের গুরুত্বপূর্ণ দিনটিকে বানচাল করার চেষ্টা করছে জামাত ও বিএনপি। নতুন প্রজন্মকে বোঝানো হচ্ছে বিজয় দিবস বলে কিছু নেই। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে।












Discussion about this post