• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিদেশে অর্থ পাচার করছেন ইউনুস! হাসিনাপুত্রের অভিযোগের সত্যতা কত?

বিদেশে অর্থ পাচার করছেন ইউনুস! হাসিনাপুত্রের অভিযোগের সত্যতা কত?

Raja Majumder by Raja Majumder
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
9
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

৭ ডিসেম্বর আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের দুই মেয়ে লায়লা এবং আরজু ঢাকায় এসে দেখা করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে। ঢাকায় তাদের আগমন এবং কোনও আনুষ্ঠানিক প্রোটোকল বা কূটনৈতিক প্রক্রিয়া ছিল না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আজারবাইজানের রাষ্ট্রপতির দুই কন্যার আগমন বা পরবর্তী সাক্ষাতের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বার্তা প্রকাশও করেনি। ফলে এই দুজনের ঢাকায় আগমণ এবং ইউনূসের সাথে সাক্ষাৎ নিয়ে একটা চাপা কৌতুহল সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। অনেকেই দাবি করছেন, গ্রামীণ ফোনে তার অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা চূড়ান্ত করে থাকতে পারেন, এই বিষয়টি নিয়ে তিনি সম্ভবত ইলহামের দুই মেয়ে, লায়লা এবং আরজুর সাথে আলোচনা করেছেন। সম্প্রতি সিএনএন-নিউজ ১৮ সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কার্যত সেই অভিযোগই তুলে ধরলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তাঁর সাক্ষাৎকার যথেষ্টই গুরুত্ব দিয়ে ছেপেছে ভারতীয় সংবাদমাধ্যমটি। তাঁদের শিরোনাম, বাংলাদেশের নির্বাচনে ‘বিদেশি হাত’র ছায়া থাকায় ইউনূস পালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন হাসিনার ছেলে।
বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ওইদিনই হবে গণভোট। এই আবহে নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র জয় সরাসরি দাবি করলেন, মুহাম্মদ ইউনূস ফ্রান্সে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আপনার কি মনে হয় মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন? এর উত্তরে সজীব ওয়াজেদ জয় বলেন, না, আমার বিশ্বাস ইউনূস বাংলাদেশে তাঁর ব্যবসা বিক্রি করে আজারবাইজানের মাধ্যমে নিজস্ব তহবিল স্থানান্তর করার চেষ্টা করছেন। তিনি দেশ ছেড়ে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন, যেখানে তার একটি বাড়ি রয়েছে। আজারবাইজানের রাষ্ট্রপতির দুই কন্যা সম্প্রতি ঢাকায় একটি ব্যক্তিগত সফরে এসে তাঁর সাথে দেখা করেছেন। এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন এর সঙ্গে বিদেশী শক্তি জড়িত? জবাবে জয় বলেন, পাকিস্তান অবশ্যই জড়িত। আজারবাইজানের দিকটিও অত্যন্ত গুরুতর। ইউনূস তাঁর যাবতীয় অর্থ বিদেশে পাচার করছেন। প্রসঙ্গত, আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের দুই কন্যার ব্যক্তিগত সফর এবং মুহাম্মদ ইউনূসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর নানা দাবি উঠে আসছে। এর মধ্যে গ্রামীণ গ্রুপে ফ্ল্যাগশিপ সংস্থা গ্রামীণ ফোনের ৩৪ শতাংশ শেয়ার হস্তান্তর করতে চাইছেন মুহাম্মদ ইউনূস। অর্থাৎ প্রায় ৩০,০০০ কোটি টাকা আত্মস্যাৎ করতে চাইছেন তিনি।
বিশেষজ্ঞদের দাবি, এটুকু বলাই যথেষ্ট যে বিতর্কিত পানামা পেপার্সে লেইলা এবং আরজু আলিয়েভাকে একাধিক অফশোর কোম্পানির সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে বিদেশে তহবিল আত্মসাৎ এবং পাচারের জন্য অফশোর সংস্থা তৈরি করা। আজারবাইজানের টেলিকম সংস্থা আজারসেলের লভ্যাংশ বিদেশে অবৈধভাবে স্থানান্তরের সাথেও তাঁরা যুক্ত বলে অভিযোগ। এদিকে গ্রামীণফোনে গ্রামীণ টেলিকমের ৩৪.২ শতাংশ মালিকানা রয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৩ হাজার ৭০০ কোটি টাকা। গ্রামীণ টেলিকমের অধীনে প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। অভিযোগ উঠছে, এই সম্পদগুলি বিভিন্ন অফশোর অ্যাকাউন্টে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে মুহাম্মদ ইউনূসের। এবার হাসিনা পুত্র এটাই বলতে চাইলেন। তিনি আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, সেটা হল, ইউনূস সাহেব রাষ্ট্রপতি হওয়ার চেয়ে তাঁর সম্পদ বিদেশে পাচারের চেষ্টাতেই বেশি মন দিয়েছেন। এটা যথেষ্টই ইঙ্গিতপূর্ণ মন্তব্য বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ভারতের হাইকমিশনারকে তলব করে বিপাকে ঢাকা! কড়া বার্তা দিয়ে ভারত বুঝিয়ে দিল, “নিজের দায়িত্ব পালন করতে”

Next Post

ঢাকার খবরে স্তব্ধ বাংলাদেশ মুক্তিযোদ্ধার জামায়াত শিবিরে যোগদান! মাথায় হাত বিএনপি’র

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ঢাকার খবরে স্তব্ধ বাংলাদেশ মুক্তিযোদ্ধার জামায়াত শিবিরে যোগদান! মাথায় হাত বিএনপি’র

ঢাকার খবরে স্তব্ধ বাংলাদেশ মুক্তিযোদ্ধার জামায়াত শিবিরে যোগদান! মাথায় হাত বিএনপি'র

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি