• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জুলাইয়ের নায়করা এক বছরের মাথাতেই কীভাবে খলনায়ক হলেন?

জুলাইয়ের নায়করা এক বছরের মাথাতেই কীভাবে খলনায়ক হলেন?

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

২০২৪ সালের জুলাই মাস, গোটা বাংলাদেশ উত্তাল ছাত্র আন্দোলনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হওয়া সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন ততদিনে হাসিনা হঠাও আন্দোলনে পরিণত হয়ে গিয়েছে। সেই আন্দোলন তখন শুধুমাত্র ছাত্রদের নেই, যোগ দিয়েছে জামাত, বিএনপি-সহ বহু রাজনৈতিক দল। ২০২৪-এর জুলাই থেকে আগস্ট আন্দোলন, বিপ্লব ও গণঅভ্যাউত্থান সবই ঘটে গিয়েছিল বাংলাদেশের রাজনীতিতে। আর সেই অভ্যেউত্থানে পতন হয় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। সেই সময় বাংলাদেশের নতুন নায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সমন্বয়করা উঠে আসে। তাঁরা বীরের মর্যাদা পান। দিকে দিকে তাঁরা সম্বর্ধনা পেলেন। এরপরে তাঁরা কেউ নতুন উপদেষ্টা মন্ডলীতে স্থান পেলেন, কেউ আবার ছাত্র নেতা হিসেবেই দাপিয়ে বেড়াতে শুরু করলেন। জনপ্রিয়তা তাঁদের তুঙ্গে ছিল। এমনটাই অনেকে মনে করতে শুরু করেছিলেন, তাঁরাই বাংলাদেশের ভবিষ্যত লিখবে। কিন্তু বছর ঘুরতেই ঘুরে গেল খেলা। ২০২৫ সালের জুলাই মাসেই সেই ছাত্র নেতারা তাড়া খাচ্ছেন। কখনও সেনাবাহিনীর সাজোয়া গাড়িতে লুকিয়ে পালাচ্ছেন, তো কখনও সেনাবাহিনীর পাহারায় এলাকা ছাড়ছেন। কোথাও ঘেরাও হচ্ছেন আবার কোথাও ঢুকতেই পারছেন না। শুধু কি ছাত্র নেতারা, এই এক বছরে নায়ক থেকে ভিলেন হতে বসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসও। প্রশ্ন হল, কি এমন ঘটলো যে জুলাই বিপ্লবের নায়করা এক বছরেই ভিলেন হয়ে গেলেন?

ADVERTISEMENT

আসলে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল না। এটা ছিল পরিকল্পিত এক চক্রান্ত। যাকে মেটিকুলাস ডিজাইন বলেছিলেন স্বয়ং মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন, মার্কিন ডিপ স্টেস্ট এবং পাক আইএসআই এই চক্রান্তের রূপকার। যাদের অর্থায়ন ও পরামর্শ মোতাবেক এই ছাত্র নেতারা কাজ করেছেন। তাঁদের সাহায্য করেছেন বিদেশে বসে থাকা কয়েকজন হাসিনা বিরোধী মানুষ। ফলে ক্ষমতা দখল তো হল, কিন্তু তাঁরা যে স্বপ্ন বাংলাদেশবাসীকে দেখিয়েছিলেন তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে মার্কিন স্বার্থ দেখতে গিয়ে ইউনূস সরকার বাংলাদেশের অর্থনীতি যেমন ডুবিয়েছেন, তেমনই তাঁর বিরুদ্ধে উঠেছে দেশের ভুখন্ড বিক্রি করে দেওয়ার অভিযোগ। অন্যদিকে, আওয়ামী লীগ ও হাসিনার বিরুদ্ধে অতি সক্রিয়তা দেখিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনা মুছে ফেলতে উদ্যোগী হয় ছাত্র নেতারা। যারা আজকে এনসিপি নামে এক রাজনৈতিক দল তৈরি করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। নাহিদ, হাসনাত, সারজিস আলমদের স্বপ্ন, বাংলাদেশের সংবিধান বদলে দিয়ে জুলাই সনদ নিয়ে আসা এবং বাংলাদেশকে ইসলামিক দেশে পরিণত করা। এর জন্য তাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চায়। বঙ্গবন্ধু মুজিবর রহমান-সহ সমস্ত মুক্তিযোদ্ধাকেই অপমান করতে ছাড়ছেন না। তাঁরা জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পর্যন্ত বদলের ডাক দিয়েছেন। আর সবকিছুই মুখ বুঝে সন্তান স্নেহে সহ্য করে প্রশ্রয় দিচ্ছেন ৮৪ বছরের নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছেন না। তাই সেই জুলাই নায়কদের এবারে ঘৃণা করতে শুরু করেছেন সাধারণ মানুষ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আবার অন্যদিকে শেখ হাসিনাকে প্রতিপদে ফ্যাসিস্ট বা স্বৈরাচারি বলে দেগে যাচ্ছেন ইউনূস প্রশাসনের উপদেষ্টাদের থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্রনেতা, জাতীয় নাগরিক পার্টির নেতারা। কিন্তু বর্তমান বাংলাদেশে সেই স্বৈরাচারই ঘুরে এসেছে মুহাম্মদ ইউনূসের প্রশাসনে। তাঁরা একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে, একের পর এক স্বৈরাচারি চালে কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপিকে মাঠের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছে। যা বাংলাদেশের দুই বৃহৎ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না। ফলে পাল্টা প্রতিরোধ গড়ে উঠছে। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ধাওয়া করল আওয়ামী সমর্থকরা, তো কক্সবাজারে বিএনসি সমর্থকরা। অন্যদিতে ঢাকায় স্কুল ও কলেজ পড়ুয়াদের তাড়া খাচ্ছেন উপদেষ্টারা। তাই তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এক বছর বাদে এসে বারবার বলছেন, দেশ আজ এক যুদ্ধাবস্থার মধ্যে আছে।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভারতের আক্রমণ থেকে বাঁচতে বিমান দুর্ঘটনা! ইউনূসের মেটিকুলাস ডিজাইন। ভয়ানক তথ্য ফাঁস

Next Post

উত্যক্ত পরিস্থিতি বাংলাদেশে হাসিনা ফেরার বার্তা পৌঁছেছে ভয়ে আতঙ্কিত সেনাপ্রধান-ইউনূস

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
69
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
48
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
68
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
72
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
42
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
36
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
82
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
31
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
উত্যক্ত পরিস্থিতি বাংলাদেশে হাসিনা ফেরার বার্তা পৌঁছেছে ভয়ে আতঙ্কিত সেনাপ্রধান-ইউনূস

উত্যক্ত পরিস্থিতি বাংলাদেশে হাসিনা ফেরার বার্তা পৌঁছেছে ভয়ে আতঙ্কিত সেনাপ্রধান-ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি