• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শূন্য হাতে চিন থেকে ফিরলেন খলিলুর! স্পষ্ট হচ্ছে দেওয়াল লিখন…

শূন্য হাতে চিন থেকে ফিরলেন খলিলুর! স্পষ্ট হচ্ছে দেওয়াল লিখন…

Raja Majumder by Raja Majumder
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
27
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি চিন সফর সেরে ফিরলেন। জাপানি অগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ বিজয়ের ৮০তম বার্ষিকী স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি চিনে গিয়েছিলেন। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা গিয়েছিল চিনা প্রেসিডেন্ট শি জিংপিন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট কিম জন উন। যা নিয়ে বিশ্বজুড়ে চর্চা চলছে। যদিও বিজয় প্যারেড অনুষ্ঠানে এই তিন নেতার পিছনের সারিতে আরও কয়েকজন অতিথি ছিলেন। যেখানে ভিড়ের মাঝে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকেও দেখা গিয়েছে। একটি ছবি ইতিমধ্যেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অন্যান্য অভ্যাগতদের মাধে উঁকি মারছেন খলিলুর রহমান। কেউ কেউ বলছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মতো তাঁকেও পাত্তা দেয়নি বেজিং।
বাংলাদেশের অভ্যন্তরেই প্রশ্ন উঠছে, চিন সফর থেকে কি নিয়ে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডঃ খলিলুর রহমান? বাংলাদেশের প্রধান উপদেষ্টা হোক বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনিই বিদেশ সফরে যান না কেন বাংলাদেশের প্রেস উইং সেই সফর শেষে ফলাও করে প্রচার করতে শুরু করে। প্রেস সচিব সফিকুল আলম স্বয়ং সাংবাদিক সম্মেলন করে বলেন সেই সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি কি কি হল। অথচ চিনের বিজয় প্যারেডের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অতিথি হয়ে যাওয়া খলিলুর রহমানের চিন সফর নিয়ে নিরব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। যদিও দাবি করা হয়েছে, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান চিনা কমিউনিস্ট পার্টির সচিব এবং রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের মন্ত্রী চেন ইয়িক্সিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর বেশি কিছু বলা হয়নি। কিন্তু অন্তর্বর্তী সরকারের অন্দরে খবর, খলিলুর রহমান চিনে গিয়েছিলেন বেশ কয়েকটি টার্গেট নিয়ে। তিনি এবং তাঁর টিম চেষ্টা করছিলেন বিজয় প্যারেডে উপস্থিত বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার। বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে তাঁর বৈঠক করতে চেয়েছিলেন তিনি। কিন্তু একটি বৈঠকও আয়োজন করতে পারেনি বাংলাদেশের কূটনৈতিকরা।
উল্লেখ্য, বেজিংয়ে বিজয় প্যারেড অনুষ্ঠানের ঠিক আগেই সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও শীর্ষ সম্মেলনে ভারত, চিন এবং রাশিয়ার জোট আন্তর্জাতিক পরিমণ্ডলে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। তিন শক্তিশালী দেশের নেতৃবৃন্দের গতিবিধি, আলোচনা এবং কৌশলগত পদক্ষেপ নিয়ে বিশ্বব্যাপী সংবাদমাধ্যম এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সম্মেলনে কার্যত একা একা ঘুরছেন, তার সাথে কোনও বিশ্বনেতাই হাসিমুখে হাত মিলিয়েছেন এমন ছবি দেখা যায়নি। বরং মোদি ও পুতিনের কথপোকথনের সময় তাঁর হাস্যকর উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় হাসির রোল তুলেছিল। পাত্তাহীন মনমরা অবস্থায় শাহবাজ শরিফের বেশ কয়েকটি ছবি ও ভিডিও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় একই অবস্থায় পড়ছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে, সেখানে তাঁকে একেবারে পিছনের সারিতে দেখা গিয়েছে। কূটনৈতিক মহল মনে করছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসসিও সম্মেলনের সমস্ত ফোকাস নিজের দিকে টেনে নিয়েছিলেন। দক্ষিণ এশিয়ায় মার্কিন আধিপত্য এবং তার প্রভাব নিয়ে চিনকে সতর্ক করে দিয়েছিলেন নরেন্দ্র মোদি। বেজিংও সেটা উপলব্ধি করেছে। সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে থাকা পাকিস্তান ও বাংলাদেশকে কার্যত অবহেলাই করা হয়েছে চিনে। এটা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন। আর সেই কারণেই শূন্য হাতে নীরবে চিন থেকে ফিরেছেন খলিলুর রহমান।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

কবরেও নেই শান্তি! কিন্তু কেন এত ভয় পাচ্ছেন ডঃ ইউনূস?

Next Post

বাংলাদেশের পথেই নেপালের ছাত্র বিপ্লব! এবার কি তবে ভারতের পালা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশের পথেই নেপালের ছাত্র বিপ্লব! এবার কি তবে ভারতের পালা?

বাংলাদেশের পথেই নেপালের ছাত্র বিপ্লব! এবার কি তবে ভারতের পালা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি