• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ওলিকে ক্ষমতাচ্যুত করার পিছনে ভারতের ‘হাত’! পরের টার্গেট কি তবে ইউনূস?

ওলিকে ক্ষমতাচ্যুত করার পিছনে ভারতের ‘হাত’! পরের টার্গেট কি তবে ইউনূস?

administrator by administrator
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
40
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মঙ্গলবার গণ-আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করেছিলেন নেপালের প্র্ধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপর থেকে তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, তা নিয়ে চলছিল বিস্তর জল্পনা-কল্পনা। অবশেষে জানা গেল তিনি কাটমাণ্ডুর কাছেই নেপালি সেনাবাহিনীর নিরাপত্তায় শিবপুরী ব্যারাকে আছেন। সেই সঙ্গে নেপালের জেন-জে নেতৃত্বাধীন সহিংস বিক্ষোভের মধ্যে পদত্যাগের পর প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যও সামনে এল এবার। সেখানে তাঁর ক্ষমতা হারানোর জন্য ভারতকেই দায়ী করেছেন। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, দলের সাধারণ সম্পাদককে লেখা এক চিঠিতে ভারতের তীব্র সমালোচনা করেছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
নেপালে মাত্র ৩৬ ঘণ্টার সহিংস আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী ওলি এবং তাঁর মন্ত্রিসভার অধিকাংশ সদস্য। এরপর থেকেই নেপালের দিকে গোটা বিশ্বের নজর ঘুরে যায়। মাত্র এক বছর আগেই ভারতের পড়শি দেশ বাংলাদেশে একই কায়দায় এক গণঅভ্যুত্থান হয়েছিল, তাতে ক্ষমতাচ্যুত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞদের বক্তব্য, অনেকটা বাংলাদেশের কায়দায় নেপালেও সরকার বদল ঘটিয়ে দেওয়া হল। দুই দেশের সরকারবিরোধী আন্দোলেনের মধ্যে প্রচুর মিল রয়েছে। তাই কেউ কেউ এই ঘটনার পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে দাবি করছেন। এমনকি আন্দোলনকারী জেন-জি প্রজন্মের যুবরাও দাবি করেছেন, তাঁদের শান্তিপূর্ণ আন্দোলন ছাইতাই করেছে কোনও বহিরাগত শক্তি। ফলে প্রশ্ন উঠছে, কে বা কারা শান্ত দেশ নেপালে অশান্তির আগুণ জ্বালাল?
যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত বিশ্বের তামাম বিশ্লেষকরা, তখনও সামনে এল কেপি শর্মা ওলির বিস্ফোরক দাবি। অজ্ঞাতবাসে থাকাকালীন নিজেরই দলের সম্পাদককে লেখা এক চিঠিতে নেপালের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, “আমি ক্ষমতা হারিয়েছি কারণ আমি অযোধ্যায় ভগবান রামের জন্মের বিরোধিতা করেছিলাম”। পাশাপাশি তাঁর আরও দাবি, ভারতের সাথে বিতর্কিত সীমান্ত অঞ্চল, লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা নিয়ে তাঁর দৃঢ় অবস্থান ক্ষমতাচ্যুতির পিছনে অবদান রেখেছে। ওই চিঠিতে ওলি আরও লিখেছেন, স্বভাবগতভাবেই আমি একটু জেদী। সেই জেদ না থাকলে হয়তো অনেক আগেই হাল ছেড়ে দিতাম। একই জেদের কারণেই আমি সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে স্থানীয়ভাবে নিবন্ধনের দাবি করেছিলাম। আমি জোর দিয়েছিলাম যে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরা নেপালের। আমি দৃঢ়ভাবে বলেছিলাম যে ভগবান শ্রী রাম ভারতে নয়, নেপালে জন্মগ্রহণ করেছিলেন। যদি আমি এই অবস্থানগুলির সাথে আপস করতাম, তাহলে আমি অনেক সহজ পথ বেছে নিতে পারতাম এবং অনেক সুবিধা পেতে পারতাম”।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মত, কেপি শর্মা ওলি খোলাখুলিভাবে চিনপন্থী। তাঁর বহু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল নয়া দিল্লি। বিশেষ করে অযোধ্যার রাম মন্দির নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য, লিপুলেখ পাস নিয়ে চিনের পাশে দাঁড়িয়ে তাঁর ভারতের বিরোধিতা করা নিয়ে ভারতের বিজেপি সরকারের সঙ্গে মতোবিরোধ তৈরি হয়েছিল কাটমাণ্ডুর। এখন ক্ষমতা হারিয়ে তাই ভারতকেই কাঠগড়ায় তুলছেন কেপি শর্মা ওলি। প্রসঙ্গত, লিপুলেখ পাস হল ভারত ও নেপালের মধ্যে সবচেয়ে বিতর্কিত সীমান্ত সমস্যা। একটি ভূখণ্ড, যার দাবি করে ভারত ও নেপাল উভয়েই। কালাপানি অঞ্চলে অবস্থিত এই লিপুলেখ। আবার কালি নদীর উৎস নিয়ে নেপাল দাবি করে নদীটি লিপুলেখের উত্তর-পশ্চিমে লিম্পিয়াধুরা থেকে উৎপত্তি হয়েছে। অন্যদিকে ভারতের দাবি, কালি নদী কালাপানি গ্রামের কাছে উৎপন্ন। ফলে বিতর্কিত অঞ্চলটি ভারতীয় মূল ভূ-খণ্ডের উত্তরাখণ্ডের অংশ। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এই বিষয়গুলিকেই সামনে এনে ভারতের বিরুদ্ধে দোষারোপ করছেন।
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ দাবি করছেন, কেপি শর্মা ওলির নেতৃত্বে নেপালের ক্ষমতাসীন দল পুরোপুরি চিনের হয়ে কাজ করছিল। বেজিংয়ের কথামতো ভারতের সঙ্গে মতোবিরোধ সৃষ্টি করছিল। বিশেষ করে রাম, সীতা ও হনুমান প্রসঙ্গে তিনি একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, যা ভারতের হিন্দু ভাবাবেগে আঘাত হেনেছিল। এরপরই নেপাল সরকার ৪ সেপ্টেম্বর সে দেশে ফেসবুক, ইউটিউব, ইনস্টগ্রাম, এক্স-হ্যান্ডেল সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই প্রতিবাদে গর্জে ওঠে দেশের যুব সম্প্রদায় বা জেন জে প্রজন্ম। ৮ সেপ্টেম্বর নেপাল সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে নেপালের জেন-জি সম্প্রদায়। রক্তক্ষয়ী বিক্ষোভে জ্বলে ওঠে নেপাল। এরপর নেপালি সেনাবাহিনীর মধ্যস্থতায় পদত্যাগ করতে বাধ্য হন কেপি শর্মা ওলি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই চর্চা চলছে, ভারত যদি নেপালের সরকার পতনের পিছনে থাকে, তাহলে ভারতের পরবর্তী টার্গেট হবে বাংলাদেশ থেকে মুহাম্মদ ইউনূসকে উৎখাত করা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

ভারত-রাশিয়া যুগ্ম পদক্ষেপে বেসামাল ট্রাম্প রাশিয়ায় পৌঁছল ভারতীয় সেনা

Next Post

ডাকসুতে ভরাডুবি, দুই সেনাসদস্যের বিস্ফোরক অভিযোগ থলের বিড়াল বেরিয়ে গেল এনসিপির!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
83
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
64
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
92
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
83
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
49
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
41
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
49
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
59
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
100
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
41
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ডাকসুতে ভরাডুবি, দুই সেনাসদস্যের বিস্ফোরক অভিযোগ থলের বিড়াল বেরিয়ে গেল এনসিপির!

ডাকসুতে ভরাডুবি, দুই সেনাসদস্যের বিস্ফোরক অভিযোগ থলের বিড়াল বেরিয়ে গেল এনসিপির!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি