• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সারজিস-পাটওয়ারীদের কেন দৌঁড় করাচ্ছে বিএনপি!  সাংসদ হয়েই মুখ লুকিয়েছে “বিপ্লবী” হাসনাত

সারজিস-পাটওয়ারীদের কেন দৌঁড় করাচ্ছে বিএনপি! সাংসদ হয়েই মুখ লুকিয়েছে “বিপ্লবী” হাসনাত

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঠিক পরেই দেশজুড়ে এনসিপি নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। গত ১২ ফেব্রুয়ারি রাতেই এনসিপির অন্যতম নেতা তথা প্রার্থী সারজিস আলম ফেসবুক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে কার্যত এই হুমকি দিয়েছিলেন। কিন্তু ভোটের ফল বেরোতেই দেখা যায় সারজিস বিপুল ভোটে হেরেছেন। যদিও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জিতেছেন। ভোটের ফল ঘোষণার পর ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বাড্ডায় নাহিদ ইসলামের বাড়িতে সাক্ষাৎ করতে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেখা যায় সেখানে প্রবেশের সময় দেখা যায়, নাহিদ ও সারজিস আলমকে বুকে টেনে নেন তারেক রহমান। নির্বাচন-পরবর্তী সময়ে দেশে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবেই তারেক রহমান এই সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছিল বিএনপি নেতৃত্ব। কিন্তু যত সময় গিয়েছে এই সৌজন্যের রাজনীতি আর দেখা যাচ্ছে না। কার্যত এনসিপি নেতা তথা ছাত্রনেতাদের দৌঁড় করাচ্ছে বিএনপি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা যখন ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি গঠন করেছিল, তখন তাঁদের স্বপ্ন ছিল বিশাল। তাঁদের মধ্যে অনেকে কার্যত ধরেই নিয়েছিলেন তাঁরাই ক্ষমতায় চলে আসবেন। কিন্তু সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ৩০টি আসনে প্রার্থী দিয়ে পেরেছিল এনসিপি। যদিও ভোটের আগে তাঁরা ঘটা করে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিল এক হাজারের বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হয়ে গিয়েছে তাঁদের। কিন্তু দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা-সহ অধিকাংশ নেতৃত্বই এনসিপি ছাড়েন ভোটের আগে। ফলে কার্যত জাতীয় নাগরিক পার্টি ভেঙে চুরচুর হয়ে যায় ভোটের আগে। দলের অধিকাংশ সিনিয়র নেতা-নেত্রী দল ছাড়েন। তাঁদের মূল অভিযোগ ছিল জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি গাঁটছড়া বাধার সিদ্ধান্ত। এনসিপির যারা জামায়াতের সঙ্গে নির্বাচনি জোটে গিয়েছিলেন, তাঁরাই থেকে যান দলে, আর বাকিরা দল ছাড়েন। শেষ পর্যন্ত এনসিপি মাত্র ৩০টি আসন পায় ভোটে লড়ার জন্য। আর এই ৩০টি আসনে লড়ে মাত্র ৬টি আসনে জয়লাভ করে জাতীয় নাগরিক পার্টি। সবমিলিয়ে যেটা বোঝা গেল, সেটা হল এনসিপি স্বপ্নের ফানুস উড়িয়ে কার্যত বাস্তবের মাটিতে আছড়ে পড়েছে। তবে যেটা দেখা যাচ্ছে সেটা হল, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এনসিপি কার্যত মুখ লুকিয়ে ফেলেছে। অর্থাৎ তাঁদের ময়দানে দেখাই যাচ্ছে না। দিন কয়েক আগেই ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এনসিপির সাধারণ সভা হয়। সভায় নির্বাচন–পরবর্তী এই পর্যালোচনা করেন দলের কেন্দ্রীয় নেতারা। সেখানে আলোচনায় উঠে এসেছে, এবারই প্রথম সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার অভিজ্ঞতা হয়েছে এনসিপির। সেই হিসেবে এই ফল যথেষ্ট ভালো। ছয়জন সংসদ সদস্য নির্বাচিত করতে পেরেছে তাঁরা। ওই দিনের সাধারণ সভায় এনসিপির পরবর্তী পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়। সেখানে বেশিরভাগ নেতার পর্যবেক্ষণ ছিল, এবার সংগঠনকে আরও মজবুত করতে হবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা কার্যত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছত্রছায়ায় বেড়ে উঠেছে, তাঁদেরই মদতে এগিয়ে গিয়েছে এবং পরবর্তী সময় নতুন রাজনৈতিক দল গঠন করেছে। তাঁরা নিজস্ব সংগঠন গড়ে তোলার দিকে নজর দেয়নি। তাই বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামায়াত জিতলেও মুখ থুবড়ে পড়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি। ভোটের মুখেও যখন তাঁদের জনভিত্তি তৈরি হয়নি, তখনই তাঁরা জামায়াতের ছাতার তলায় গিয়ে আশ্রয় নেয়। আর এই সিদ্ধান্তই তাঁদের দলে ভাঙনের মূল কারণ।

সবচেয়ে আশ্চর্যের বিষয়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী একটি পোস্ট দেন। তাতে তিনি নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক অ্যাকাউন্টকে ট্যাগ করে লেখেন, “হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইব্বে”। অর্থাৎ, হাসনাতের মতো এনসিপি নেতারাও এখন সাংসদ হয়ে আর খুব একটা আন্দোলের রাস্তায় যাচ্ছেন না। সারজিস, পাটওয়ারির মতো যারা হেরেছেন তাঁরাই এখন এনসিপির ধারক ও বাহক।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

তারেক ক্ষমতায় বসতেই উঠে যাচ্ছে হাসিনার ফাঁ*সির নির্দেশ?

Next Post

ঠিক যেন মামা বাড়ির আবদার! রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি কেন এনসিপির?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ঠিক যেন মামা বাড়ির আবদার!  রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি কেন এনসিপির?

ঠিক যেন মামা বাড়ির আবদার! রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি কেন এনসিপির?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি