• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের নির্বাচনে এবার হিন্দুদের রাজনৈতিক দল!  বিএমজেপি কি বিজেপির ছায়া?

বাংলাদেশের নির্বাচনে এবার হিন্দুদের রাজনৈতিক দল! বিএমজেপি কি বিজেপির ছায়া?

Raja Majumder by Raja Majumder
12 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
34
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের নির্বাচন কমিশনে নথিভুক্ত রাজনৈতিক দলের স্বীকৃতি পেল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বা বিএমজেপি। যার পতাকার রং ও নকশা অবিকল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি-র মতো। ফলে বাংলাদেশ জুড়েই শুরু হয়েছে জোরদার চর্চা। মূলত বাংলাদেশে বসবাসকারী সনাতন সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করে এই রাজনৈতিক দল। কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলাদেশ নির্বাচন কমিশন টালবাহানা করছিল বিএমজেপি-কে নিবন্ধন দিতে। অবশেষে আদালতে মামলা লড়ে এই নিবন্ধন আদায় করে নিল বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য গঠিত এই রাজনৈতিক দল। বিএমজেপির প্রেসিডেন্ট সুকৃতিকুমার মণ্ডল উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই স্বীকৃতি আদায় করার পর। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পর আমরা রাজনীতির স্বাদ গ্রহণ করতে পারব। এই স্বীকৃতিলাভের ফলে বাংলাদেশের ৩ কোটি সংখ্যালঘু মানুষ রাজনীতি করার অধিকার পেল।

প্রসঙ্গত, সেই ২০১৮ সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে গঠিত হয়েছিল  বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি। কিন্তু নির্বাচন কমিশন আবেদন জানিয়েও নিয়মের জটিলতায় তখন স্বীকৃতি পায়নি দলটি। বিএমজেপির সভাপতি সুকৃতি কুমার বলেন, “২০১৮ সালে নিবন্ধন পেতে আবেদন করেছিলাম। বিশেষ কারণে নিবন্ধন ওই সময় পাইনি৷ বাছাইয়ে আমরা ছিলাম। পরে দুইটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের দেওয়া হয়নি। আমরা প্রতিবাদ জানাই এবং আদালতের দ্বারস্থ হই।

মজার বিষয় হল, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির পতাকার নকশা অনেকটাই ভারতের বিজেপি-র মতোই। সবুজ ও গেরুয়া রঙের। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন বিএমজেপি-কে নির্বাচনী প্রতীক হিসেবে রকেট চিহ্ন প্রদান করেছে। যেখানে ভারতের বিজেপির পদ্ম চিহ্ন রয়েছে। ফলে অনেকেই মনে করছেন, বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু ও বৌদ্ধদের জন্য এই রাজনৈতিক দল আদতেই ভারতীয় জনতা পার্টির ছায়া। কিন্তু জানা যাচ্ছে, নতুন এই রাজনৈতিক দল দীর্ঘ লড়াইয়ের পর সরকারি নিবন্ধন পেলেও তাঁদের কোনও কার্যালয় নেই। এমনকি তাঁদের কর্মীও নেই। বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধনে যে ঠিকানা দেওয়া হয়েছে, সেটাও  তবে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা এবার সদস্য ও কর্মী সংগ্রহ করতে ময়দানে নেমে পড়বেন।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ও হামলা নিয়ে ক্রমাগত সরব হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তাঁরা এই বিষয়ে ক্রমাগত বাংলাদেশের তদারকি সরকারকে চাপ দিয়ে চলেছে। এমনকি সফল কূটনৈতিক চালে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুটি তুলে ধরেছে নরেন্দ্র মোদি সরকার। মনে করা হচ্ছে, সেই চাপের কাছেই নতীস্বীকার করে বাংলাদেশ সংখ্যালঘু জনতা পার্টিকে নিবন্ধন দেওয়া হল। বাংলাদেশে এই মুহূর্তে প্রায় তিন-সাড়ে তিন কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন। যারা মূলত আওয়ামী লীগকেই সমর্থন করেন, আবার অনেকে বিএনপি-কে। এবার পুরোদস্তুর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ মাইনোরিটি পার্টি বা বিএমজেপি নিবন্ধন পাওয়ায় পরবর্তী জাতীয় নির্বাচনে তাঁরা এই দুই দলের সংখ্যালঘু ভোটে ফাটল ধরাতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: AWAMI LEAGUEBANGLADESHBANGLADESHI HINDUSBMJP
Previous Post

বাংলাদেশী পাসপোর্টে বাদ ইজরায়েল! ক্ষেপে লাল ট্রাম্প

Next Post

প্রথমে ব্যবসা এবার বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে। ভারতের কৌশলী জব্দে ইউনূস। হাসিনাকে প্রত্যাবর্তনের জেদ মোদির

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
প্রথমে ব্যবসা এবার বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে। ভারতের কৌশলী জব্দে ইউনূস। হাসিনাকে প্রত্যাবর্তনের জেদ মোদির

প্রথমে ব্যবসা এবার বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে। ভারতের কৌশলী জব্দে ইউনূস। হাসিনাকে প্রত্যাবর্তনের জেদ মোদির

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি