• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মা-এর কাছে করা শেষ তিনটি আবদার পূরণ হচ্ছে ওসমান হাদির জীবনে

মা-এর কাছে করা শেষ তিনটি আবদার পূরণ হচ্ছে ওসমান হাদির জীবনে

Sumana Sarkar by Sumana Sarkar
4 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
5
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

হারাম খাইয়া আমি এমন মোটা হয় নাই, যে স্পেশাল কফিন লাগবে। খুব সাধারণ একটি কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আল্লাহর কাছে হাজির হতে চাই। এমনটাই বলেছিলেন শরীফ ওসমান হাদি। তাঁর মৃত্যুর আগে এমন ভবিষ্যৎ বাণী করেছিলেন। তাঁর শেষ তিনটি ইচ্ছের মধ্যে দুটি পূরণ হওয়ার পথে। তৃতীয় ইচ্ছেটা রাষ্ট্র কতটা পূরণ করতে পারে, সেটা নিয়ে নানা আলোচনা চলছে। দেশ মায়ের কাছে করা হাদির শেষ তিনটি ইচ্ছে পূরণের দিকে নজর প্রত্যেকের।

মৃত্যুর আগে যে ইচ্ছে প্রকাশ করেছিলেন হাদি, সেটাই পূরণ হতে চলেছে। শুক্রবার বিকেলে সিঙ্গাপুর থেকে দেশের পথে রওনা হওয়া কফিনটি সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছয়। কথা ছিল, জীবনের শেষ বিমানে চড়ে তিনি ফিরবেন বিজয়ের বেশে। কিন্তু ফিরল ওসমান হাদির নিথর দেহ। কফিন বন্দী হয়ে নিজের দেশে ফিরল হাদির দেহ। কাকতালীয়ভাবে তাঁর মৃত্যুর কিছুদিন আগে থেকে বেশ কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন হাদি। যেখানে তিনি এমন কিছু পোষ্ট দিয়েছিলেন, যেখানে বোঝা যায়, হয়তো হাদি বুঝতে পেরেছেন তাঁর জীবন ফুরিয়ে আসছে।
১৯ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সেই রোমহর্ষক কিছু তথ্য। হাদি বলে গিয়েছিলেন, হারাম খেয়ে শরীর ভারী করেননি। তাই তাঁর মৃত্যুর পর রাজকীয়, স্পেশাল কফিনের প্রয়োজন নেই। হালাল রক্ত আর হাসিমুখ….এই দুটি জিনিস নিয়েই তিনি আল্লাহর দরবারে পৌঁছবেন। হাদির এই শেষ ইচ্ছেটা পূরণ করা হচ্ছে রাষ্ট্রের তরফে। ডক্টর মহম্মদ আবদ্দুল আহাদ নিশ্চিত করেছেন, সব আইনি প্রক্রিয়া শেষ করেই ওসমান হাদির মরদেহ দেশে আনা হয়েছে। বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ বিমানে যখন তাঁর দেহটি ঢাকাতে আসে, তখন হাজার হাজার সমর্থক হাজির হন বাংলাদেশ আন্তর্জাতিক শাহাজালাল বিমানবন্দরে।
শনিবার তাঁকে দাফন করা হবে বলে জানা যায়। ওসমান হাদির আরও একটি শেষ ইচ্ছে ছিল। তিনি চেয়েছিলেন, তাঁর বাবার কবরের পাশে তাঁকে যেন রাখা হয়। ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকাতে হাদির বাড়ি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাদির শেষ ইচ্ছে অনুযায়ী সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর বাবার পাশের কবরে তাঁকে শায়িত করা হবে। তবে হাদির মৃত্যুর পর দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা মেনে নেওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর এলে বাংলাদেশ ফের উত্তপ্ত হয়ে ওঠে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের স্মৃতি উস্কে দেয়। সংবাদমাধ্যমের দফতর থেকে সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করা হয়। সাংবাদিক থেকে সাধারণ যুবককে হত্যা করা হয়। অনেকেই বলছেন, হাদির চলে যাওয়াতে শিক্ষার্থীদের আবেগ বাঁধ ভেঙেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের নামফলক মুছে সেখানে সাঁটানো হয়েছে নতুন নাম শহীদ ওসমান হাদি হল। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আসেনি। তবে শিক্ষাথীরা নিজেদের মত করে এই ফলক লাগিয়েছে।
এদিকে ওসমান হাদির তৃতীয় ইচ্ছে ছিল, তিনি একটি জনসমাবেশে বলেন, যদি আমার বুকে কিংবা আমার মাথায় গুলি চালানো হয়, তবে রাষ্ট্রের কাছে আমার শেষ চাওয়া হল, সেই অপরাধী বা ঘাতককে যেন গ্রেফতার করা হয়। কাকতালীয়ভাবে হাদির কথায় ফলেছে। তাঁর মাথাকে লক্ষ্য করেই গুলি চালানো হল। কিন্তু এর বিচার কি হবে? ঘাতক হাদিকে গুলি করার পর তার গতিবিধি, কোথা থেকে গিয়ে কোথায় পালাল, সবটাই জানতে পেরেছে। কিন্তু তাকে এখনও ধরতে পারেনি প্রশাসন। এমনকি তারা নাকি এই খবরও পেয়েছে, হারোয়াঘাট সীমান্ত দিয়ে সে ভারতে পালিয়ে গিয়েছে। রাষ্ট্র পারেনি হাদির ঘাতককে গ্রেফতার করতে।
ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক হিসাবে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি ঘোষণা করেন, শনিবার সমস্ত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে দেশের পতাকা অর্ধ নমিত করে রাখা হবে। মন্দির, মসজিদ, গির্জায় বিশেষ প্রার্থনা করা হবে। প্রধান উপদেষ্টা হাদির পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন। এমনকি তাঁর স্ত্রী, ও সন্তানের দায়িত্ব নেওয়ার কথাও ঘোষণা করেন। কিন্তু প্রশ্ন হল, এতকিছুর পরও ওসমান হাদির তৃতীয় ইচ্ছে কি পূরণ হবে, পূরণ করতে পারবে দেশের প্রশাসন, এখন সেটার দিকেই তাকিয়ে রয়েছে সবাই।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

“এমন মৃত্যুর কথাই বলেছিলেন হাদি”! কেন তাঁর মৃত্যুতে উত্তাল হল বাংলাদেশ?

Next Post

না ফেরার দেশে চললেন হাদি প্রকৃত খুনিদের বিচার করতে পারবে ইউনূস প্রশাসন?

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
50
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
না ফেরার দেশে চললেন হাদি প্রকৃত খুনিদের বিচার করতে পারবে ইউনূস প্রশাসন?

না ফেরার দেশে চললেন হাদি প্রকৃত খুনিদের বিচার করতে পারবে ইউনূস প্রশাসন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি