• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ঢাকায় আসছেন পল কাপুর,  আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠবে?

ঢাকায় আসছেন পল কাপুর, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠবে?

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
41
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামী ৩ মার্চ দুই দিনের বাংলাদেশ সফরে আসছেন। যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। পল কাপুরের দিল্লি ও ঢাকা সফর নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। তিনি কবে আসছেন তা নিয়েই মূলত জল্পনা চলছিল। অবশেষে জানা যাচ্ছে তিনি মার্চের ৩ তারিখ ঢাকায় পদার্পন করছেন। যদিও ঢাকা পৌঁছনোর আগে তিনি দিল্লিতে থাকবেন। দিল্লিতে তাঁর গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, দিল্লি হয়ে ঢাকা আসার অর্থই হল বাংলাদেশ ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার পরই ঢাকায় যাবেন। ওয়াকিবহাল মহলের মতে, এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে খুব একটা মাথা ঘামাবে না। ফলে দিল্লির সিদ্ধান্তই চুরান্ত হবে।

এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের বিষয়ে কি কোনও সিদ্ধান্ত হতে পারে? উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সদস্যরা একটি বৈঠক করেন। সেই বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনাও। ওই বৈঠকেই প্রথমবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দলীয় নেতৃত্বকে এক বিশেষ বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনারা মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন। এবার সবাইকে দেশে ফিরতে হবে। নামতে হবে দেশের ময়দানে। তিনি কোন বার্তা পেয়ে দলীয় নেতৃত্বকে এরকম প্রস্তুতি নিতে বলেছিলেন সেটা নিয়েই শুরু হয়েছিল জল্পনা। এখন মনে করা হচ্ছে, পল কাপুরের ভারত সফরে আসার খবর এবং দিল্লি থেকে কোনও বার্তা পেয়েই মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানেই তিনি জানিয়ে দেন পল কাপুরের আগমনের বিষয়টি। তাঁর সফরসূচি নিয়েও আলোচনা হয় ওই সাক্ষাতে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং শান্তি ও উন্নয়নের অঙ্গীকারের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করেছে। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, পল কাপুরের ঢাকা সফরের গুরুত্ব অন্য জায়গায়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ইস্যুতে ভারত চাপ বৃদ্ধি করছে। দিল্লিতে পল কাপুরের সঙ্গে বাংলাদেশ ইস্যুতে আলোচনায় আওয়ামী লীগের বিষয়টিও তুলবে নয়া দিল্লি। উল্লেথ্য, বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে চলেছে আগামী ১২ মার্চ। তার আগেই আওয়ামী লীগের ভবিষ্যত নিশ্চিত করে ফেলতে চাইবে ভারত সরকার। মুহাম্মদ ইউনূসের আমলে যে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। সেগুলি নিয়ে প্রথম অধিবেশনেই আলোচনা হতে পারে। নিয়ম অনুযায়ী পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের জারি করা নির্বাহী আদেশ সংসদে পাস না করালে সেগুলি স্থায়ী আইনে রূপান্তরিত হবে না। যেটা জানা যাচ্ছে, তারেক রহমানের সরকার হয়তো ওই অধ্যাদেশগুলি আলোচনার টেবিলেই তুলবে না। তবে জামায়াত ও এনসিপি প্রস্তাব তুলতে পারে। সে কারনেই পল কাপুরের ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

জামায়াতের রাজনীতিতে নতুন ধারা! কোন পরিকল্পনায় সফিকুর রহমান?

Next Post

আরও বড় আকারে ফাঁসছেন ইউনূস? নিজের আখের গুছিয়ে বিদায় নিলেন আহসান মনসুর!

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
আরও বড় আকারে ফাঁসছেন ইউনূস?  নিজের আখের গুছিয়ে বিদায় নিলেন আহসান মনসুর!

আরও বড় আকারে ফাঁসছেন ইউনূস? নিজের আখের গুছিয়ে বিদায় নিলেন আহসান মনসুর!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি