• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আরও বড় আকারে ফাঁসছেন ইউনূস?  নিজের আখের গুছিয়ে বিদায় নিলেন আহসান মনসুর!

আরও বড় আকারে ফাঁসছেন ইউনূস? নিজের আখের গুছিয়ে বিদায় নিলেন আহসান মনসুর!

administrator by administrator
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
40
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের মেয়াদে উন্নয়ন কর্মকাণ্ডে সাত বছরের মধ্যে সবচেয়ে কম অর্থ ব্যয় করা হলেও ঋণের লাগাম ধরে রাখা সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে দেশের ঋণের পরিমাণ বেড়েছে ২ লাখ ৬০ হাজার ২৫৭ কোটি টাকা। বাংলাদেশে নব নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের একের পর এক দুর্নীতি যেমন সামনে আসছে, তেমনই ওই সরকারের আর্থিক নীতি নিয়েও নানা প্রশ্ন চিহ্ন উঠে আসছে। যেমন, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার বিগত আঠারো মাসে তেমন কোনও বড় বা মাঝারি প্রকল্প ঘোষণাও করেনি, চালুও করেনি। বরং বহু বিদেশী প্রকল্প বন্ধ করে দিয়েছে। তবুও বিদেশী ঋণ নেওয়ার ক্ষেত্রে এই সরকার পূর্ববর্তী হাসিনা সরকারকেও ছাপিয়ে গিয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমান ঋণ কোন খাতে খরচ করেছে তাঁরা?

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে বিদায় জানিয়েছে তারেক রহমানের সরকার। যাতে নিয়োগ করেছিলেন মুহাম্মদ ইউনূস। বলা যায়, বাংলাদেশের অর্থনীতির আকাশে শুদ্ধির বজ্রধ্বনি তুলেছিলেন তৎকালীন গভর্নর ড. আহসান এইচ মনসুর। ২৩ ফেব্রুয়ারি বিএনপি সরকারের নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বাংলাদেশ ব্যাঙ্কের বিদায়ী গভর্নর। সেই বৈঠকে আহসান এইচ মনসুর জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বিভিন্ন সংস্কার উদ্যোগের অগ্রগতি তুলে ধরেছি আমরা। পাশাপাশি কী কী সংস্কার করছি, তার একটি সংক্ষিপ্ত বিবরণী অর্থমন্ত্রীকে দিয়েছি। তিনি এসব কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু তারপরই দেখা গেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করল বিএনপি সরকার। এবং নতুন গভর্নর হিসেবে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ করা হয়। বুধবার নিয়োগ পাওয়ার পরদিনই কাজে যোগ দিয়েছেন তিনি। কিন্তু তার আগে এক ঘটনা ঘটে। বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরকে কার্যত মব সৃষ্টি করে বিদায় জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাঙ্কের কর্মকর্তারাই। যা কার্যত অভূতপূর্ব। অর্থনীতিবিদদের দাবি, বিগত অন্তর্বর্তী সরকারের নির্দেশে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলো ও সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ১১টি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। অভিযোগ ছিল, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি এবং বিদেশে অর্থপাচার। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও কোনো শিল্পগোষ্ঠীর বিরুদ্ধেই দৃশ্যমান কোনো অর্থপাচার বা দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যায়নি। তদন্তের ঢাকঢোল যত জোরে পেটানো হয়েছিল, ফল ততটাই বিরুপ। অনেকেরই অভিযোগ, এই পরিস্থিতিতে দেশের ব্যাংক খাত ডুবিয়ে নিজের আখের গুছিয়ে বুধবার বিদায় নিলেন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আহসান এইচ মনসুর।

ওয়াকিবহাল মহলের মতে, আরও একটি বড় পদক্ষেপ নিল তারেক রহমানের বিএনপি সরকার। ইউনূসের আমলের আরও একটি বড় আর্থিক কেলেঙ্কারির তদন্তের বিষয়ে একধাপ এগোলেন তারেক রহমান। সামাজিক মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর আহসান এইচ মনসুর এবং তাঁর মেয়ে মেহরিন সারা মনসুরের নামে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট কেনা হয়েছে। ফ্ল্যাটটি অবস্থিত দুবাইয়ের আল জাদ্দাফ এলাকায়। যা অভিজাত বিলাসবহুল আবাসিক এলাকা। ওই পোস্টে গভর্নরের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগও তোলেন তিনি। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিবিদদের একাংশ দাবি করেছেন, প্রত্যাশিত রাজস্ব আদায় না হওয়ায় অন্তর্বর্তী সরকারকে চলতি ব্যয় মেটাতে ২৩ হাজার ৭৪২ কোটি টাকা ঋণ নিতে হয়েছে। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ ডেবট বা ঋণ বুলেটিন অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশি-বিদেশি মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২১ লাখ ৪৯ হাজার ৪৪ কোটি টাকা। সবমিলিয়ে বলাই যায়, নতুন ভোরের স্বপ্ন দেখানো ইউনূস সরকার কার্যত বাংলাদেশকে ঋণের জালে ডুবিয়ে বিদায় নিয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতায় এসে একে একে ওই দুর্নীতিগ্রস্তদের সরিয়ে নতুন নিয়োগ করছে। অচিরেই সমস্ত তদন্তের আওতায় আসবে। বড় করে ফাঁসবেন মুহাম্মদ ইউনূস এবং তাঁর দোসররা।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ঢাকায় আসছেন পল কাপুর, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠবে?

Next Post

ইউনূসের গদিতেই বসবেন তারেক। শিরোনামেই থাকছে ‘যমুনা’

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ইউনূসের গদিতেই বসবেন তারেক। শিরোনামেই থাকছে ‘যমুনা’

ইউনূসের গদিতেই বসবেন তারেক। শিরোনামেই থাকছে ‘যমুনা’

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি