• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গোপালগঞ্জ নিয়ে এবার বড় হুমকি পিনাকীর! কেন ফাঁদে পা দিচ্ছে এনসিপি?

গোপালগঞ্জ নিয়ে এবার বড় হুমকি পিনাকীর! কেন ফাঁদে পা দিচ্ছে এনসিপি?

Raja Majumder by Raja Majumder
9 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
23
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন পিনাকী ভট্টাচার্য। যিনি নিজেকে একজন লেখক, বাংলাদেশে অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দাবি করেন। সুদূর ফ্রান্সে বসেই তিনি বরাবর বাংলাদেশের ছাত্রনেতাদের পরামর্শ বা কু-মন্ত্রণা দিয়ে চলেছেন। সেই পিনাকী এবার গোপালগঞ্জের ঘটনা নিয়ে নিজের সুচিন্তিত মতামত দিলেন। এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি লিখলেন, “গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না। ঢুকলেও বাইর হতে পারবো না। এই ছিলো মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য। এনসিপি মাইরপিট করতে যায় নাই। সভা করতে গেছে। এনসিপির হাতে অস্ত্র ছিল না, ওদের হাতে ছিলো”। পাশাপাশি তিনি এও দাবি করেন, গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। এমনকি গোপালগঞ্জের বাসিন্দাদের দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন।

ADVERTISEMENT

পিনাকী ভট্টাচার্য তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পিনাকী লিখেছেন, গোপালগঞ্জে বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশ সরকারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় নাই। এখানে আওয়ামী লীগের গুণ্ডারা যারা পালাতে পারেনি, তাঁরা আশ্রয় নিয়েছে। তাঁরাই অস্ত্র সংগ্রহ করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। তাঁর হুমকি, গোপালগঞ্জবাসী যেন আওয়ামী লীগ নেতাদের আত্মসমর্পন করতে বাধ্য করে, না হলে আর্মি-পুলিশ লাগবে না, সাধারণ মানুষই গিয়ে গোপালগঞ্জের সাল্পাই চেইন বন্ধ করে দেবে। তাঁর কথায়, এটা হবে সিভিল প্রোটেস্ট, একটা মিলিট্যান্ট এরিয়ার বিরুদ্ধে। অর্থাৎ, গোপালগঞ্জ হল সন্ত্রাসী এলাকা, যেটা বাংলাদেশ সেনাবাহিনী বলেছিল তাঁদের বিবৃতিতে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এটাকে ভনায়ক এক হুমকি হিসেবেই দেখছেন।
এখন প্রশ্ন হল, পাগলেও নিজের ভালো বোঝে। এই আপ্ত বাক্য কেন বুঝছে না এনসিপি নেতারা। তাঁরা কেন পিনাকী, ইলিয়াসের মতো বিদেশে নিরাপদে বসে থাকা কিছু মানুষের পরামর্শে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছেন? আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ নয়, তাঁদের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি নিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। কিন্তু সেই কর্মসূচির আগে তাঁরা নানারকম হুমকি দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার বা সমাধি ধ্বংসের। সেটা নিয়েই ক্ষেপে গিয়েছিল গোপালগঞ্জের সাধারণ মানুষ। তাঁরাও হুমকি দিয়েছিল। এ নিয়ে গোয়েন্দা রিপোর্টও ছিল। তবুও কেন আগেভাগে সতর্ক হল না মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার? কেন প্রথমেই মৃতদেহ কবর দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হল? আজ চাপে পড়ে মৃতদেহ কবর থেকে তুলে নতুন করে ময়নাতদন্ত করতে হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের যা বদনাম হওয়ার তা হয়ে গিয়েছে। অথচ, পিনাকী, ইলিয়াসরা এখনও উস্কে যাচ্ছেন এনসিপি নেতাদের। আর তাঁরাও ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফিয়ে বেরাচ্ছে বাংলাদেশ জুড়ে। কখনও তাঁরা আওয়ামী সমর্থকদের হাতে মার খাচ্ছেন, কখনও বিএনপি তাঁদের মারছে। তবুও তাঁরা বুঝছেন না, রাজনৈতিক জমি অনেক শক্ত। এভাবে কিছু হাসিল করা যায় না। কয়েকজন বিদেশ-বিভুঁইয়ে বসে তাঁদের এভাবে উস্কে যাবে, আর তাঁরা সাত-পাঁচ না ভেবেই কর্মসূচি নেবেন, মন্তব্য করবেন। পিনাকী ভট্টাচার্য যেভাবে ফেসবুকে গালাগালি দেন, এটা তাঁর ব্যক্তিগত পরিচয়। তিনি এখনও বুঝছেন না, ফ্রান্স তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে মানে সেটা চিরতরে নয়। যে দিন সেই আশ্রয় তুলে নেওয়া হবে, সেদিনই তাঁর জারিজুরি শেষ হয়ে যাবে। সেদিন কি হবে নাহিদ, হাসনাত বা সারজিসদের?

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

সেনাবাহিনী না থাকলে… কেন বারবার হামলার মুখে এনসিপি?

Next Post

৩৪ ভারতীয়কে আটক ইউনূসের। চলছে গভীর চক্রান্ত। জাতিসংঘের যাত্রা শুরু বাংলাদেশে

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
36
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
26
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
20
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
৩৪ ভারতীয়কে আটক ইউনূসের। চলছে গভীর চক্রান্ত। জাতিসংঘের যাত্রা শুরু বাংলাদেশে

৩৪ ভারতীয়কে আটক ইউনূসের। চলছে গভীর চক্রান্ত। জাতিসংঘের যাত্রা শুরু বাংলাদেশে

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি