• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
রাষ্ট্রপতি চুপ্পুর পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি। ফাঁস হতেই হৈচৈ রব বাংলাদেশে

রাষ্ট্রপতি চুপ্পুর পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি। ফাঁস হতেই হৈচৈ রব বাংলাদেশে

Rupendu Das by Rupendu Das
7 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর।
এক ইউনূসকে নিয়ে বাংলাদেশ ল্যাজেগোবরে। সেই গোবর চারিদিকে ছড়িয়ে দিল একটি চিঠি। চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আর প্রাপক পরাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আর সেই চিঠি ফাঁস করেছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। তারপর হৈহৈ রৈরৈ কাণ্ড।
ঘটনার নেপথ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রকের একটি সিদ্ধান্ত। মন্ত্রক নির্দেশ দিয়েছে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশে রাষ্ট্রপতি চুপ্পু যারপরনাই অসন্তুষ্ট। চিঠি লেখা ২৮ সেপ্টেম্বর। ঘটনায় যে চুপ্পু ক্ষুব্ধ এবং একই সঙ্গে মানসিকভাবে আঘাত পেয়েছেন, সেটা চিঠির ছত্রে ছত্রে প্রমাণিত।
সাহাবুদ্দিন চুপ্পু আরও লিখেছেন, ‘রাষ্ট্রপতি হিসেবে আমি নিষ্ঠার সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালন করছি এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর থেকে যা ঘটেনি, তাই, করেছি। সেই ধারাবাহিকতায় প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করেছি, যার ফলে সরকার আইনগত সবল অবস্থানে রয়েছে। তারপরেও কেন আমার ছবি সরিয়ে দেওয়া হল? ’
সরকারের জিরো পোর্ট্রেট নীতির প্রতি তাঁর সমর্থন আছে জানিয়েছে রাষ্ট্রপতি চুপ্পু বলেন,‘আমি তো আবদার করিনি যে আমার ছবিকে দায়মুক্তি দেওয়া হোক। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমে খোরাক হওয়া এড়ানো যেত। এক্ষেত্রে মানসিক ভাবে আমার পূর্ণ সমর্থন থাকত।’
রাষ্ট্রপতি লিখেছেন, ‘ছবিটা অপসারণের ক্ষেত্রে কৌশলী নীতি অবলম্বন করলে গণমাধ্যমের কাছে খোরাক হওয়া এড়ানো যেত এবং এতে আমার পূর্ণ মানসিক সহযোগিতা থাকত। কিন্তু এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে ছবিটি অপসারিত হওয়ায় তা শুধু গণমাধ্যমের উপজীব্য হয়নি, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান চুল্লিস্থিত হল। এতে মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা অপমাণিত হয়েছেন। এ বিষয়ে আমার কোনও অনুযোগ নেই, শুধু আর্তনাদ আছে।’
সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি সরিয়ে দেওয়ার জন্য কোনও লিখিত নির্দেশ পরাষ্ট্রমন্ত্রক থেকে জারি করা হয়নি। সব কিছু হয়েছে ফোনে-ফোনে। এই ঘটনা থেকে কয়েকটি প্রশ্ন উঠে আসছে। প্রথমত রাষ্ট্রপতি পদে আসীন কোনও ব্যক্তি কি তাঁর অধস্তন কোনও কর্মীকে চিঠি দিয়ে তাঁর ক্ষোভের কথা জানাতে পারেন। রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান। তিনি দেবেন নির্দেশ। সেটা না করে তিনি করলেন ঠিক উলটো। যা নিয়ে সুশীল সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলের একাংশে।
দ্বিতীয় প্রশ্ন, পরাষ্ট্রমন্ত্রক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হল কেন? এই সিদ্ধান্ত একান্তই মন্ত্রকের নিজস্ব সিদ্ধান্ত না কি এনসিপি চাপ দিয়ে সরকারকে করিয়েছে, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। রাষ্ট্রপতির চিঠিটিকে কি খোলা চিঠি হিসেবে ধরা যেতে পারে? তবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আপাতত দেশে ফিরছেন না বলেই খবর। তিনি কিছুদিন নিউ ইয়র্ক থাকবেন। সেখানে কিছু কাজ রয়েছে। সেই কাজ শেষ করে কবে তিনি ফিরবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে চিঠিটি তিনি মেল মারফৎ পেতে পারেন।
এই চিঠি অভিমানের চিঠি। চিঠির ভাষাও লক্ষ্য করার মতো, যা থেকে স্পষ্ট যে রাষ্ট্রপতি তদারকি সরকারের একজন বাধ্য সন্তান বলে অভিহীত করেছেন।

ADVERTISEMENT

Author

  • Rupendu Das
    Rupendu Das

    View all posts

Previous Post

হিন্দুরা হাসিনার দলের মুল কাণ্ডারী। সালাউদ্দিনের উস্কানিতে জব্দ বিএনপি

Next Post

বাংলাদেশি তরুণরা পাকিস্তানে যুদ্ধ করতে যাচ্ছে কেন?

Rupendu Das

Rupendu Das

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
30
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
26
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
32
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
42
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
23
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
13
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
29
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
48
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
16
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশি তরুণরা পাকিস্তানে যুদ্ধ করতে যাচ্ছে কেন?

বাংলাদেশি তরুণরা পাকিস্তানে যুদ্ধ করতে যাচ্ছে কেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি