• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
‘সেফ এক্সিট’ কারা কারা চাইছেন?

‘সেফ এক্সিট’ কারা কারা চাইছেন?

administrator by administrator
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
18
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গল্পের শুরুটা হয়েছিল দিন কয়েক আগে। এক টেলিভিশন সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করে বসেন ‘উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবতেছে’। এরপরই বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে নাহিদ ইসলামের এ বক্তব্যের ভিডিও ও ফটোকার্ড পোস্ট হতে শুরু করে। গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়ে যায় আলোচনা, তর্ক-বিতর্ক। ভারতীয় গণমাধ্যমেও এটা নিয়ে চলছে নানান মুখরোচক খবর। এই বিতর্ক চলাকালীনই এনসিপির সংগঠক সারজিস আলম আরও এক বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর দাবি ছিল, কোথায় সেফ এক্সিট নেবেন আপনারা, মৃত্যুই হল একমাত্র এক্সিট! যা সেই বিতর্ককে আরও তীব্র করে তোলে। কিন্তু বাংলাদেশের জনগণের মনে এখন একটাই প্রশ্ন, কারা কারা সেফ এক্সিট চাইছেন? কেনই বা চাইছেন?

গত বছর ৫ আগষ্টের পর যাই হোক নাহিদ ইসলামদের মতো ছাত্র নেতারাই অনেক ঝাড়াই বাছাই করে এই উপদেষ্টাদের ক্ষমতায় বসিয়েছিলেন। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে ছাত্ররা রেড কার্পেট বিছিয়ে নিয়ে এসেছিলেন সুদূর ফ্রান্স থেকে। বাকি উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিদেশ থেকে এসেছিলেন, কেউ আবার দেশেই ছিলেন। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব চেয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের খোলনলচে বদলে দেবে। মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে বদলে দিয়েছেন বটে, তবে সেটা উপরের দিকে নয়, নিচের দিকে। অর্থাৎ শেখ হাসিনার বাংলাদেশ আজ অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে মুহাম্মদ ইউনূসের আমলে। যত দিন যাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দৈনদশা ততই প্রকট হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে আবারও আওয়ামী লীগের বাড়বড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগের ঝটিকা মিছিল আজ আর ঝটিকা নয়, বরং দিনক্ষন ঘোষণা করে হচ্ছে। আর সেই মিছিলে কয়েক হাজার মানুষ জড়ো হচ্ছেন রোজ। হাজারো চেষ্টা করেও আওয়ামী লীগকে দমানো যাচ্ছে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও নিউইয়র্কে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার সরকার আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। বলা হচ্ছে, এতেই কেঁপে গিয়েছে ছাত্রনেতা এবং উপদেষ্টামণ্ডলীর একটা বড় অংশ। স্বভাবতই প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকারের ভিতরে আসলে কী চলছে?
জুলাই বিপ্লবের মূল কাণ্ডারী হিসেবে প্রথমসারিতে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই সংগঠনের তরুণ নেতাদের কয়েকজন হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তাঁদের মধ্যে অন্যতম নাহিদ ইসলাম। পরে তিনি উপদেষ্টা পদ থেকে বেরিয়ে এসে তাঁদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান হন। সেই নাহিদই এখন দাবি করছেন, উপদেষ্টাদের মধ্যে কয়েকজন সেফ এক্সিট খুঁজছেন, তাঁরা অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন নিরাপদ প্রস্থানের জন্য। এর মধ্যেই গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান দাবি করে বসেন, ৫ উপদেষ্টা নাকি শাখ হাসিনার সঙ্গেও যোগাযোগ করেছেন সেফ এক্সিটের জন্য।
বাংলাদেশ এখন কার্যত দুটি সমান্তরাল মতবাদে বিভক্ত। একদল মনে করে এটা বিপ্লবের সরকার, ফলে দেশের একটা জোরালো সংস্কার করেই এই সরকার বিদায় নেবে। অন্যদল মনে করেন, বাংলাদেশে এই মুহূর্তে দরকার একটা স্থায়ী ও স্থিতিশীল সরকার, আর সেটা সম্ভব অবাধ নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশে যে নির্বাচন হবে, সেটা আগেই ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা। সেই মতো আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন করানোর সবরকম প্রস্তুতি শুরু হয়েছে। আর নির্বাচনের পর এমনিতেই সরে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। ফলে এখন থেকেই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সেফ এক্সিট খুঁজতে শুরু করেছেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাঁদের মতে, এই সেফ এক্সিট মানে পালানো নয়, আসন্ন নির্বাচনে যাতে কোনও রাজনৈতিক দলের টিকিটে ভোটে লড়া যায় তাঁর নাম। আবার কেউ কেউ বলছেন, অনেকেই বিদেশ থেকে এসেছেন, তাঁদের একাধিক দেশের পাসপোর্ট রয়েছে। তাঁরাই আগে পালাবেন। যেমন রিজওয়ানা হাসান। নাহিদ ইসলাম কারও নাম না নিলেও উপদেষ্টা রিজওয়ানা আচমকা দাবি করেন, কারা ‘সেফ এক্সিট’ চাইছে, তা নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি একদম কোনও এক্সিট খুঁজছি না। দেশেই ছিলাম, বাকিটা জীবনও বাংলাদেশেই কাটাবো। অর্থাৎ, বোঝাই যাচ্ছে, নাহিদের ঢিল মৌচাকেই লেগেছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

আফগানিস্তানের মাটি থেকেও কী এবার ‘অপারেশন সিঁদূর’? পাকিস্তানকে তালিবান মন্ত্রী দিলেন ভয়ানক ইঙ্গিত!

Next Post

শেখ হাসিনার কাছে ইউনূসও কী ‘সেইফ এক্সিট’ চাইছেন?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
74
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
71
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
42
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
50
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
শেখ হাসিনার কাছে ইউনূসও কী ‘সেইফ এক্সিট’ চাইছেন?

শেখ হাসিনার কাছে ইউনূসও কী ‘সেইফ এক্সিট’ চাইছেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি