শেখ হাসিনা কবে ফিরবেন বাংলাদেশে? আদেও কি তিনি ফিরবেন? ফেরার পরিসর কি আছে? নাকি ভারতের আশ্রয়েই থেকে যাবেন তিনি? এমন নান প্রশ্ন উঠে। পাশাপাশি নেত্রী নিজে বহুবার ভার্চুয়ালি জানিয়েছেন, জোট দ্রুত সম্ভব দেশে ফিরবেন। এমনকি গত ৮ই জুলাই তিনি বলেছিলেন, দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন। এই দাবি অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের।
এর কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার গুলি অবৈধ বলে উল্লেখ করেছে আওয়ামী লীগের নেতা, কর্মীরা। কিন্তু হাসিনা নিজে এখন বলছেন, দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন। ইতিমধ্যেই তিনি হাজিরা দেননি বলে, ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। হঠাৎ ইউনূসের সরকার থাকতে থাকতেই তিনি দেশে ফিরতে পারেন। আর এটা অবাক হওয়ার মত কোনও বিষয় নয়। বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
তবে হাসিনা দেশে ফিরলে কি প্রতিক্রিয়া হতে পারে দেশে? এটা নিয়ে আলোচনা করা উচিত বলে মত ওয়াকিবহাল মহলের। তারা বলছেন, হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হবে। যে যে সম্ভাবনার কথা তারা বলছেন, তার মধ্যে অন্যতম, দেশের একটি অংশ মানুষ ফের রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এবং ফের উত্তাল হবে বাংলাদেশ। কারণ হাসিনার বিরুদ্ধে রয়েছে হত্যা, মানবধিকার লঙ্ঘনের মত অভিযোগ। তবে এটা তো নেতিবাচক প্রভাব। এর ইতিবাচক প্রভাবও রয়েছে।
আওয়ামী লীগের কর্মী, নেতারা মনবল পাবে। পুনর্গঠিত হতে পারে আওয়ামী লীগ। যারা দল বদল করেছিল, তারা পরিস্থিতি অনুকূলে দেখে শেখ হাসিনার দিকেই ভিড়বেন বলে আশাবাদী বিশ্লেষকরা।
এই মুহূর্তে শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ ছিল, এখন সেটা অনেকটাই প্রশমিত হয়েছে। কারণ তিনি বহুবার বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এমনকি ইউনূসের শাসনকালে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে নাজেহাল সাধারণ মানুষ। ফলে এই বেগতির পরিস্থিতিতে শেখ হাসিনার পক্ষেই জনগণের একটা বড় অংশ রয়েছে বলে মনে করা হচ্ছে।
এমনকি এই এক বছরেই ইউনূসের বিরুদ্ধে আন্দোলন সংঘটিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কেউ কেউ বলছেন, ১৬ বছরের শাসনকালে আওয়ামীলীগ যা যা করেনি সেটাই করেছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।
কোন কোন দেশ সমর্থন করবে শেখ হাসিনাকে? বিশেষজ্ঞরা বলছেন, ভারত তো রয়েছেই। এর পাশাপাশি যে সমস্ত দেশ ইউনূসের শাসনকালে সমস্যায় পড়ছেন, তারা সমর্থন করবে না ইউনূসকে। সেই তালিকায় রয়েছে বহু দেশ। অর্থাৎ যেরকম শেখ হাসিনা বলেছেন, ঠিক খুব দ্রুতই তিনি দেশে ফিরবেন। এবং বিপুল সংখ্যক জন সমর্থন নিয়ে তিনি দেশে ফিরবেন বলে মত ওয়াকিবহাল মহলের।












Discussion about this post