• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সত্য তুলে ধরে “রিয়েল হিরো” মাসুদ কামাল, ফজলুর রহমান বা জেড আই খান পান্নারা

সত্য তুলে ধরে “রিয়েল হিরো” মাসুদ কামাল, ফজলুর রহমান বা জেড আই খান পান্নারা

Raja Majumder by Raja Majumder
11 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
14
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

বাংলাদেশের সংবাদমাধ্যমের উপর খাঁড়ার ঘা চলছে। মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব বারেবারে সংবাদমাধ্যমকে আক্রমণ করছে যখনই তাঁদের বিরুদ্ধে কোনও খবর প্রচারিত হচ্ছে। সাংবাদিকদের হুমকি, সংবাদমাধ্যমের মালিকপক্ষকে চাপ সৃষ্টি এবং সরাসরি চাকরি ছাঁটাইয়ের মতো  ঘটনাও বিগত সাত মাসে সামনে এসেছে। হাসনাত আবদুল্লাহ বা সারজিস আলমদের সরাসরি সংবাদপত্র বা টিভি চ্যানেলের দফতরে গিয়ে হুমকির ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে রয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে সরকার বিরোধী কোনও খবর পরিবেশন করার উপায় নেই। তা বলে কি বাংলাদেশের তদারকি সরকার কোনও ভুল করছে না? নাকি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী নেতারা কোনও ভুল করছেন না?

 

সেটা হলেও বাংলাদেশের সংবাদমাধ্যমে সেগুলি প্রচার করা যাবে না। এমনই ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে সে দেশে। অপরদিকে ইউনূসের তদারকি সরকারের একটি প্রেস উইং আছে, যাদের কাজই হল সরকারবিরোধী বা তাঁদের স্বার্থের পরিপন্থী কোনও খবর বা বার্তা দেওয়া হলে সেটা নাকচ করা। একটা ভুঁয়ো ফ্যাক্ট চেকিং সিস্টেমের নামে এটা করা হচ্ছে বলেই অভিযোগ। ঠিক সেখান থেকেই বাংলাদেশে কয়েকজন অকুতোভয় সাংবাদিক ও সমাজকর্মী নিজের উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় তদারকি সরকারের উপদেষ্টাগণ এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভুলভ্রান্তি ধরিয়ে চলেছেন। এমনকি তাঁরা কোনও কোনও সময় ইউনূসের মুখোশ পর্যন্ত খুলে দিচ্ছেন। ফলে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তাঁরা এখন রিয়েল হিরো।

বেশ কয়েকজনের নাম সামনে আনা যায়। যারা সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে সরকারের সমালোচনা করছেন। আবার বর্তমানে প্রবল ক্ষমতাশালী ছাত্রনেতাদের সমালোচনা করতেও পিছপা হচ্ছেন না। তাঁদের মধ্যে অন্যতম বর্ষীয়ান সাংবাদিক মাসুদ কামাল, সাজ্জাদ কাদির বা গোলাম মাওলা রনি। এছাড়াও বলা যায় আইনজীবী ফজলুর রহমান ও আইনজীবী জেড আই খান পান্নার নাম। এরা দীর্ঘদিন ধরেই তদারকি সরকার বা তাঁর নেপথ্যে থাকা চক্রান্তকারীদের মুখোশ টেনে খুলে দেওয়ার কাজ করে চলেছেন। তাঁরা নির্ভিক সাংবাদিকতার পরিচয় দিয়ে যেমন মুহাম্মদ ইউনূস বা ছাত্রনেতাদের সমালোচনা করছেন, তেমনই বিএনপি, জামাত কিনবা আওয়ামী লীগের বিভিন্ন কাজকর্মের সমালোচনাও করছেন নিয়মিত। তাঁরা যেমন সেনাবাহিনী ও পুলিশ-প্রশাসনের সমালোচনা করছেন, তেমনই বাংলাদেশের মব জাস্টিস নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। ফলে প্রকৃত ঘটনা জানতে এবং ঘটনার নেপথ্যে থাকা আসল সত্যিটা জানতে বর্ষীয়ান সাংবাদিক মাসুদ কামাল, সাজ্জাদ কাদির বা গোলাম মাওলা রনির ভিডিও দেখছেন বাংলাদেশের সাধারণ মানুষ। কমেন্টে অনেকেই তাঁদের বাংলাদেশের আসল হিরো বলে সংবোধন করছেন।

মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের বর্তমান উপদেষ্টা আইনজীবী ফজলুর রহমান এক সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি ও সভাপতির দায়িত্বও পালন করেছেন। জনপ্রিয় বক্তা হিসেবে সব মহলে পরিচিত। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে অবহেলার শিকার হয়ে পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি পদ পান। এই বর্ষীয়ান আইনজীবী বিগত কয়েকদিন ধরেই নানা টেলিভিশন টক শো বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মুহাম্মদ ইউনূস সরকারকে তুলোধনা করছেন। রীতিমতো তথ্য দিয়ে, যুক্তি সাজিয়ে তিনি তা করছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে তাঁর বিশ্বাসযোগ্যতা আরও বেড়েছে। অন্যদিকে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন জহিরুল ইসলাম খান তথা জেড আই খান পান্না একজন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী। তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দায়ের করে তাঁকে অপদস্থ করার চেষ্টা হয়েছিল। কিন্তু দূঁদে আইনজীবী পান্না তা নিরস্ত্র করেন। ওই মামলা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তদারকি সরকার। পরে তাঁরা নিজেদের ভুল স্বীকারও করে নেয় আদালতে। বর্ষীয়ান আইনজীবী জেড আই খান পান্না ইসকনের সন্নাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়েও লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মূলত তাঁরই জন্য পরবর্তীতে চিন্ময় কৃষ্ণের হয়ে অনেক আইনজীবী সাওয়াল করতে এগিয়ে আসেন। ফলে ইউনূসের আমলে অন্যায়কে অন্যায় বলতে পারার সাহসিকতা তাঁকে বাংলাদেশের জনমানসে রিয়েল হিরো হিসেবে প্রতিস্থাপন করেছে।

একই ভাবে সাংবাদিক মাসুদ কামাল, সাজ্জাদ কাদির বা গোলাম মাওলা রনি নানা ভাবে সত্যিটা তুলে ধরছেন সমাজমাধ্যমে। তাঁরা বর্ষীয়ান সাংবাদিক হলেও এই মুহূর্তে কোনও কাজ পাচ্ছেন না। ফলে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন। তদারকি সরকার এবং মুহাম্মদ ইউনূস-সহ উপদেষ্টারা যখন মিথ্যা রটনা করছেন, তখন যুক্তি ও তথ্য দিয়ে তাঁদের ভুল চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিচ্ছেন এই বর্ষীয়ান সাংবাদিকরা। আর এই কাজ করতে গিয়ে তাঁরা যেমন হুমকি পাচ্ছেন তেমনই নানাভাবে হেনস্থা হতে হচ্ছে। তবুও তাঁরা নির্ভিক ও নির্লিপ্তভাবে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। বাংলাদেশের সাধারণ জনগনের মনের কথা তুলে ধরছেন।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH CRISISMUHAMMAD YUNUS
Previous Post

সেনাপ্রধান ও শেখ হাসিনার চালে বাংলাদেশে ইউনূস বিরোধী প্রবল হাওয়া বইছে বাংলাদেশে

Next Post

ভয়ঙ্কর ২৩ মার্চ। দেশে ঢুকবে হাসিনা সেনাপ্রধানের তৎপরতা লক্ষণীয়

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি