২২ গজে লড়াইয়ের পর এবার সরাসরি রাজনীতিতে চার ছয় হাঁকাতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল। প্রার্থী হতে চলেছেন। আগামী অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। সেই ভোটে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন এই ক্রিকেট তারকা। বোর্ডের প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
সে দেশের একটি জনপ্রিয় পত্রিকাকে দেওয়া সাক্ষৎকারে তামিম ইকবাল বলেন, ‘কেউ বলতে পারে না কে প্রেসিডেন্ট হবেন। আমাকে নিয়ে নানা কথা ছড়িয়েছে। মূল প্রশ্ন হল, আমি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমাকে যদি এই বিষয়ে জানতে চাওয়া হয়, আমি বলব ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আমার সামনে রয়েছে। আমি বোর্ডের ডিরেক্টর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।’
তামিম বলেন, ‘ক্রিকেট বোর্ডের ভোটে প্রথমত একজন ডিরেক্টর নির্বাচিত হতে হবে। এবার যদি দেখা যায় বোর্ড সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুইজন, ডাইরেক্টর তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করবেন। আমি শুধু এটুকু বলতে পারি, ক্রিকেট বোর্ডের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংবিধান অনুসারে, ত্রিস্তরীয় নির্বাচনের মধ্য দিয়ে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। দেশের প্রথম শ্রেণির ক্লাবগুলির মধ্য থেকে ১২জনকে ডিরেক্টর বাছাই করা হবে।
তামিম ইকবাল বলেন, ‘এটা আহাম্মকের মতো কাজ হবে যদি বলি যে আমি বোর্ড সভাপতি হতে চাই। সভাপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হলে আমি জানাতে পারতাম যে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছি না করছি না। বোর্ড অফ ডাইরেক্টর্সদের সমর্থন পেলে সে বিষয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। তবে এখন এই নিয়ে বিশেষ কিছু আমার বলা নেই। এই মুহূর্তে আমার যেটা বলার তা হল আমি সবার আগে ডিরেক্টর হতে চাই। পরের বিষয় পরে দেখা যাবে।’
বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বলেন,‘দেশের ক্রীড়াজগতের জন্য কিছু করতে হলে গুরূত্বপূর্ণ পদে আসীন হওয়া অত্যন্ত জরুরী। আমি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হতে পারলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে। সে দিক থেকে দেখতে হলে নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বিতাকে আমি গুরুত্ব দিয়েই দেখছি।’
চলতি বছর জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তামিম ইকবাল। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনার কথা উড়িয়ে দেন। ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশাল ক্লাবকে নেতৃত্ব দেন। ১৪ ম্যাচে তাঁর রান ৪১৩। এর মধ্যে চারটি অর্ধশতরান। ফাইনালে চট্টগ্রাম কিংসের বিরুদ্ধে তাঁর অর্ধশতরান দলের জয়ের পথ প্রশস্ত করে। গত মার্চে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার সময় আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করতে হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। আগের থেকে অনেকটাই সুস্থ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভোটে তামিম ইকবালের প্রার্থী হওয়ার ঘোষণায় তাঁর সমর্থকদের মধ্যে খুশির হাওয়া। তারা সকলেই তাঁদের প্রিয় তারকার জয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
এদিকে, বিপিএলের গত আসরে দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। তাঁরা বোর্ডের কাছে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তাদের দেওয়া পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চার সদস্যের আর একটি কমিটি তৈরি করেছে। সোমবার ক্রিকেট বোর্ড এক সভার আয়োজন করে। সেই সভা শেষে বোর্ডের সহসভাপতি নাজমূল আবেদীন সাংবাদিকদের জানিয়েছেন, মূলত আইনি দিকগুলি খতিয়ে দেখতে পরবর্তী করণীয় বিষয়ে পরামর্শ দেবেন নতুন এই কমিটি। আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।
নাজমূল বলেন, ‘এটা ট্রাইবুন্যাল নয়। এখানে সবগুলো বিষয়ের সঙ্গে আইনি ব্যাপার জড়িয়ে রয়েছে। সে সব দিক খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। ’
আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...
Read more












Discussion about this post