• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ট্রাইবুনালেই আসামিপক্ষের আইনজীবীকে তাজুলের হুমকি! আর কত মুখ পোড়াবেন চিফ প্রসিকিউটর?

ট্রাইবুনালেই আসামিপক্ষের আইনজীবীকে তাজুলের হুমকি! আর কত মুখ পোড়াবেন চিফ প্রসিকিউটর?

Raja Majumder by Raja Majumder
5 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
10
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশে নাটকের রঙ্গমঞ্চের অপর নাম হল ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’। আর সেই রঙ্গমঞ্চের সেরা অভিনেতা হলেন তাজুল ইসলাম। যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বা বাংলাদেশের মুখ্য সরকারি আইনজীবী। কেন এ কথা বলছি? আসলে গত রবিবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে গেল। মামলা চলাকালীন দুই পক্ষের আইনজীবীর বাক্য বিনিময়ের ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু এখানে যা হল, সেটা বেশ অবাক করেছে ওয়াকিবহাল মহলকে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষের আইনজীবী ব্যারিস্টার নাজনীন নাহারকে খোলা আদালতেই হুমকি দিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “চুপ করে থাকেন, কথা বলবেন না। আপনাকেও আসামি করা যাবে। আমরা বিভিন্ন জায়গা থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি”। যা নিয়ে বাংলাদেশের আইনজীবী মহলে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে এর আগেও বহুবার প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিচার এবং সাজা ঘোষণার পর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। প্রত্যেকেই এই আদালতের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। গত রবিবারের ঘটনা সেই প্রশ্নগুলিকেই কার্যত মান্যতা দিল। সম্প্রতি একটি মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের ঢাকা সেনানিবাসেই একটি সাব জেল তৈরি করে রাখা হয়েছে। তাঁদেরই একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। তাঁর পক্ষে মামলা লড়ছেন আইনজীবী নাজনীন নাহার। তিনি সাওয়াল চলাকালীন আদালতকে জানান, তার মক্কেলের সেফ হাউসে জিজ্ঞাসাবাদের সময় তাকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি, অথচ আইন অনুযায়ী আইনজীবীর উপস্থিত থাকার অধিকার আছে। তিনি আরও অভিযোগ করেন, আমাকে কোনো নোটিশ দেওয়া হয়নি, ভেতরে ঢুকতেও দেওয়া হয়নি। এরপরই কার্যত ক্ষেপে যান মুখ্য সরকারি আইনজীবী তাজুল ইসলাম। উল্টে আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহারকেই আসামি করে দেওয়ার হুমকি দিয়ে বসেন। আদালতকক্ষে উপস্থিত সাংবাদিক ও আইনজীবীদের দাবি, এ ধরনের সরাসরি হুমকি আগে খুব কমই শোনা গিয়েছে। এটা অত্যন্ত কুরুচিকর ব্যাপার। এতে ট্রাইবুনালের গড়িমা নষ্ট হল অথচ বিচারপতিরা চিফ প্রসিকিউটরকে সতর্ক করলেন না। এতে তাঁর দাপটের পরিচয় পাওয়া গেলেও আন্তর্জাতিক মঞ্চে আরও চাপে পড়বেন মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের তরফে অনেকেই প্রশ্ন তুলছেন, এটা অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক প্রবণতা। প্রধান কৌঁসুলি নিজেই যদি খোলা আদালতে ডিফেন্সের আইনজীবীকে আসামি বানানোর হুমকি দেন, তাহলে আসামিদের ন্যায়বিচার পাওয়ার অধিকার কীভাবে সুরক্ষিত থাকবে? ভারতীয় গণমাধ্যম এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি এমনকি জাতিসংঘও এই একই দাবি তুলছে। কিন্তু তাজুল ইসলাম আছেন তাঁর জায়গাতেই। ফলে আইসিটি’র কার্যক্রমে ক্রমাগত সমালোচনার মুখে পড়ছে। ভাবখানা এমন, তিনি এবং সরকারের পক্ষ থেকে যারা মামলায় অংশগ্রহন করছেন তাঁরা ছাড়া আর কেউ সত্যি কথা বলেন না। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তিনিও সামান্য কিছু যুক্তি ছাড়া আদালতে আর কিছু করেননি। এমনকি আদালত কক্ষের ভিতর তাঁর একটি কথপোকথনের ভিডিও ভাইরালও হয়ে গিয়েছিল। আবার রায় বের হওয়ার পর তিনি হেসে হেসে নিজের কষ্ট প্রকাশ করার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। আওয়ামী লীগ প্রথম থেকেই দাবি করছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাঁরা আইনজীবী নিযুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু ক্রমাগত হুমকি এবং নানা আইনের বেরাজালে তাঁদের ফাঁসিয়ে আইনজীবীদের মামলা থেকে দুরে সরিয়ে রাথা হয়েছে। এবার অবশ্য শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া গুম-খুনের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় তাঁর আইনজীবী হিসাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী জেড আই খান পান্না। তিনি নিজেই এই ব্যাপারে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আর্জি জানালে তা মঞ্জুর করেছেন বিচারপতি। ফলে অশীতিপর এই আইনজীবীকে নিয়ে বাংলাদেশে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁকেও কি অপদস্থ করবেন প্রবল প্রতাপশালী তাজুল ইসলাম?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশকে ‘এতিম’ বানিয়ে ভারতের পাশে আমেরিকা! এবার ত্রিমুখী চাপে ইউনূস-খলিলুর

Next Post

ভোট চাইলে জুটছে মার চরম পরিস্থিতি ইউনূস পালিত ছাত্রদল এনসিপি-র

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
50
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
45
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
48
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
61
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
31
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
26
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
26
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
37
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
67
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
24
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভোট চাইলে জুটছে মার চরম পরিস্থিতি ইউনূস পালিত ছাত্রদল এনসিপি-র

ভোট চাইলে জুটছে মার চরম পরিস্থিতি ইউনূস পালিত ছাত্রদল এনসিপি-র

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি