• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
খলিলুরকে আমেরিকার জরুরী তলব। ইউনূসের বিরুদ্ধে বিদায়ী পদক্ষেপ ট্রাম্পের

খলিলুরকে আমেরিকার জরুরী তলব। ইউনূসের বিরুদ্ধে বিদায়ী পদক্ষেপ ট্রাম্পের

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
22
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এক ডাক। ডাকটা অনেকটা নিশির ডাকের মতো। সেই ডাকে দুবাই থেকে সরাসরি আমেরিকায় গিয়ে হাজির হলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তাঁর এই সফর বাংলাদেশ সরকার গোপন রাখার চেষ্টা করেছিল। কিন্তু খবর কি আর চাপা থাকে? বিশেষ করে ডাকটা যখন আমেরিকার। আর কাকে ডেকে পাঠানো হয়েছে? কোনও একটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে। বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট। ফলে হাতে আর বেশি সময় নেই। এই অবস্থায় কেন আমেরিকা খলিলুরকে ডেকে পাঠালো তা নিয়ে নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনও কোনও গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র বিষয়ক দফতরের আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার, সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করেন পল কাপুরের সঙ্গেও।
এই বৈঠক নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। সেই সব প্রতিবেদনের মূল কথা, বাংলাদেশ-আমেরিকা বাণিজ্য নিয়ে মার্কিন শীর্ষকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর। যদিও পর্দার আড়ালে রয়ে গিয়েছে অন্য কথা। আর সেই অন্যকথা হল বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে, তার জন্য ভারত তো বটেই আমেরিকাও তদারকি সরকারের ওপর চাপ তৈরি করে। কিন্তু তদারকি সরকার আমেরিকার সেই কূটনৈতিক বার্তা গ্রহণ করতে অস্বীকার করে। তাই, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় সংসদ নির্বাচন। সূত্রের মতে, তদারকি সরকারের এই আচরণ আমেরিকা মেনে নিতে পারছে না। সেটা খলিলুরকে জানিয়ে দেওয়া হয়েছে। বার্তা দেওয়া হয়েছে, নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ হয়, সেটা ইউনূস সরকারকে নিশ্চিত করত হবে। এই তিন মার্কিন শীর্ষকর্তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বলেছেন, আসন্ন নির্বাচন আমেরিকার তরফে সব ধরনের সাহায্য কার হবে। কিন্তু নির্বাচনে কোনও রকম বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। কারচুপি তো নয়ই।
জানা গিয়েছে, পরারাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি অ্যালিসনের সঙ্গে বৈঠকে খলিলুর রহমান আসন্ন নির্বাচনের প্রস্ততি ও ব্যবস্থাপনা সম্পর্কি অবহিত করেন এবং অন্তর্বর্তী সরকার ও নির্বাচন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। হুকার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে। ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠ নির্বাচন প্রত্যাশা করে তারা। এছাড়া আরও কিছু বিষয়ে খলিলুরের সঙ্গে মার্কিন শীর্ষকর্তাদের মত বিনিময় হয়। সেই সব বিষয়ের মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য, স্বল্পমেয়াদি ব্যবসায়িক ভিসা – বি – ১। তবে সে সব বিষয়কে ছাপিয়ে গিয়েছে বাংলাদেশ ভোট। আমেরিকা যে এই ভোটকে হাল্কাভাবে দেখছে না সেটা কথাবার্তায় খলিলুরকে জানিয়ে দেওয়া হয়েছে।
মত বিনিময় হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও। এই প্রসঙ্গে খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বৃদ্ধির ফলে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে সাম্প্রতিক ভিসা বন্ড ব্যবস্থার কারণে বাংলাদেশের ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করা এবং স্বল্পমেয়াদি ব্যবসায়ীক ভিসার (বি – ১) ক্ষেত্রে বন্ড থেকে অব্যাহতির অনুরোধ জানান। হুকার বিষয়টি নিয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দেন। ভবিষ্যতে পর্যটকদের ওভারস্টে (মেয়াদ উত্তীর্ণ বসবাস) কমলে বন্ড নীতিমালার পুনর্বিবেচনার ইঙ্গিত দেন।
ওঠে রোহিঙ্গা প্রসঙ্গ। এই প্রসঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন। এই প্রসঙ্গে হুকার বাংলাদেশের ভূমিকা প্রশংসা করেন। সেই সঙ্গে জানান, সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে দায়িত্ব ভাগাভাগির প্রয়োজন রয়েছে।

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

খাদের কিনারায় ইউনূস। ট্রাম্পের সিদ্ধান্তে মাদুরোর পথেই ইউনূসের হাল!

Next Post

ভারতের রেড সিগন্যাল। লালমণির হাটে বন্ধ বিমানঘাঁটি। বিপাকে ইউনূসের বাংলাদেশ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভারতের রেড সিগন্যাল। লালমণির হাটে বন্ধ বিমানঘাঁটি। বিপাকে ইউনূসের বাংলাদেশ

ভারতের রেড সিগন্যাল। লালমণির হাটে বন্ধ বিমানঘাঁটি। বিপাকে ইউনূসের বাংলাদেশ

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি