• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আওয়মী লীগ ছাড়া এই নির্বাচন কতটা হু’ম’কি?  জানিয়ে দিলেন সাবেক মার্কিন কর্তা…

আওয়মী লীগ ছাড়া এই নির্বাচন কতটা হু’ম’কি? জানিয়ে দিলেন সাবেক মার্কিন কর্তা…

Raja Majumder by Raja Majumder
2 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশ কি ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন এক সংকট ডেকে আনবে? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ২৪ ঘন্টা আগে এমনই এক সাংঘাতিক প্রশ্ন তুলে দিলেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক গবেষক মাইকেল রুবিন। যিনি বর্তমানে পেন্টাগনের অত্যন্ত ঘনিষ্ট ও অন্যতম পরামর্শদাতা। সম্প্রতি ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলাদেশ ইস্যু নিয়ে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য মাথাব্যাথার কারণগুলি তুলে ধরেন। সেইসঙ্গে বাংলাদেশে বাড়তে থাকা কট্টর মৌলবাদী শক্তিগুলি সম্পর্কেও সতর্ক করেন। ওয়াকিবহাল মহলের মতে, আগামী দিনে বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কি নীতি হতে চলেছে, মাইকেল রবিন তারই ব্যাখ্যা দিলেন। উল্লেখ্য ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য উপস্থিত ছিলেন। মাইকেল রুবিন বাংলাদেশের ক্রমবর্ধমান ইসলামপন্থী সংকট এবং তুরস্ক ও ইরানের ঐতিহাসিক সাদৃশ্য তুলে ধরেন। ফলে বিষয়টি এবার গুরুতর।

ADVERTISEMENT

মাইকেল রুটিন স্পষ্ট ভাষায় বলেছেন, এই সপ্তাহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি অপ্রত্যাশিত সংকট দেখা দিতে পারে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে যখন বাংলাদেশে ছাত্র বিক্ষোভ শুরু হয় এবং তাঁদের দমন করার জন্য প্রয়োগ করা শক্তি যখন অগ্রাসী হয়ে ওঠে, তাতে হাজারের উপর মৃত্যু ডেকে আনে। যার পরিণতিতে বাংলাদেশের তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশটির প্রতিষ্ঠাতার কন্যা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে আসতে বাধ্য হন। মাইকেল রবিনের দাবি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন্ট প্রশাসন বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের পক্ষে ছিল। তাঁর আরও দাবি, বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশ প্রধানমন্ত্রী হাসিনার প্রতি ব্যক্তিগত রাগ ও বিদ্বেষ তাঁদের সঠিক মূল্যায়ন ও চিন্তাভাবনাকে ম্লান করে দিয়েছিল। ফলে তারা সহজেই একটি মিথ্যা বর্ণনা বিশ্বাস করে নিয়েছিলেন যে “স্বৈরাচারী একনায়ক হাসিনা বাংলাদেশে নিরীহ শিক্ষার্থীদের হত্যা করেছেন”। কিন্তু পরবর্তী সময় ব্যালিস্টিক প্রমানাদি দেখায় যে ছাত্ররা নির্দোষ থাকলেও কিছু লোক পাকিস্তানের সরবরাহকৃত গোলাবারুদ দিয়ে নিরাপত্তা বাহিনীর উপর গুলি চালিয়েছিল। কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক পালা বদল ঘটে গিয়েছে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

মাইকেল রুনিনের দাবি, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর, জামায়াতে ইসলামী প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশে। ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসকে তাঁদের ফ্রন্টম্যান হিসেবে ব্যবহার করে জামায়াত বাংলাদেশের প্রশাসনে ছড়ি ঘোরাতে থাকে। ডঃ ইউনূস ছিলেন পশ্চিমাদের জন্য নিখুঁত মুখ। বিল এবং হিলারি ক্লিনটনের সাথে তাঁর দীর্ঘ বন্ধুত্ব রয়েছে এবং তিনি ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের জন্য ঘন ঘন বক্তা হিসেবে কাজও করেন। অপরদিকে শেখ হাসিনার ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁর দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। যার মূলে রয়েছে একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল গঠনের ইচ্ছা এবং তাঁর অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার দুর্নীতির অভিযোগের তদন্ত করার উৎসাহ।

মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের পর কারাগার থেকে দণ্ডিত সন্ত্রাসীদের মুক্তি দেন। সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু খ্রিস্টান ও হিন্দুদের লক্ষ্য করে ইসলামপন্থী চরমপন্থীদের নির্যাতনের খোলা ছাড় দেন। মাইকেল রুবিন স্পষ্ট করেছেন, ইউনূস অনেকটা বার্মিজ রাজনীতিবিদ এবং প্রাক্তন নোবেল বিজয়ী অং সান সু চির মতোই আচরণ করেছেন। যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন। ওই বক্তৃতায় মাইকেল রবিন মার্কিন প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরে আরও বিস্ফোরক কিছু মন্তব্য করেন। তিনি দাবি করেছেন এখনও মার্কিন পররাষ্ট্র মন্ত্রক ঘুমিয়ে আছে। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন সম্প্রতি, ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের বর্তমান রাজনৈতিক কর্মকর্তার একটি টেপ রেকর্ডিং। যা নিয়ে খবর প্রকাশিত করেছিল ওয়াশিংটন পোস্ট। যেখানে দাবি করা হয়েছে, কোনও এক মার্কিন কূটনৈতিক বাংলাদেশের ক্ষমতার দ্বারপ্রান্তে থাকা একটি উগ্রপন্থী দল জামায়াতে ইসলামীর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছে আবেদন করছেন।

পাশাপাশি তিনি গত সোমবার স্বাক্ষরিত মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তির উদাহরণ দিয়েছেন। এরপরই তিনি বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্দেশ্য করে বলেন, রুবিওর স্পষ্ট করে বলা উচিত যে, যখন একজন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান সে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, তখন সেই নির্বাচনের কোনও বৈধতা থাকতে পারে না। মাইকেল রুবিনের দাবি, বাংলাদেশিদের সামনে এখন তিনটি বিকল্প আছে। তাঁরা যদি বুঝতে পারে যে ইউনূস এবং জামায়াতে ইসলামী তাঁদের বোকা বানাচ্ছে, ফলে তাঁরা ফের রাস্তায় ফিরে যেতে পারেন। গ্রেনাডার পথে যেতে পারে এবং ভারতকে হস্তক্ষেপ করতে দিতে পারেন। এবং বাংলাদেশকে মৌলবাদ এবং সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় খরগোশের গর্তে পড়তে দিতে পারেন। উল্লেখ্য এই মাইকেল রুবিন গত বছর মার্চে আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আজকের বাংলাদেশ ২০০০ সালের আফগানিস্তানের মতো। খেলাফত-এ-মজলিস, আল্লাহ’র দল এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এখন হিফাজতে ইসলামের অধীনে একত্রিত হয়ে “বাংলাদেশ আফগানিস্তান হবে, এবং আমরা তালেবান হব” এই ব্যানারে সমগ্র বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করছে। আজও তাঁর মন্তব্য সেই দিকে। ধরেই নেওয়া যায়, মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক ভবিষৎ কতটা অনিশ্চিত।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশে কত আসনে জিতে সরকারে যাবে জামায়াত?

Next Post

ভোট তো হল… মুহাম্মদ ইউনুস কি আদৌ যমুনা ছাড়বেন?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
38
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
32
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
35
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
45
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
27
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
16
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
32
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
54
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
19
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভোট তো হল…  মুহাম্মদ ইউনুস কি আদৌ যমুনা ছাড়বেন?

ভোট তো হল... মুহাম্মদ ইউনুস কি আদৌ যমুনা ছাড়বেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি