• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
জেনারেল ওয়াকারের অন্তর্ধান নিয়ে রহস্য! হাসিনাকে ফেরানো নিয়ে বিস্ফোরক সেনাপ্রধানের স্ত্রী

জেনারেল ওয়াকারের অন্তর্ধান নিয়ে রহস্য! হাসিনাকে ফেরানো নিয়ে বিস্ফোরক সেনাপ্রধানের স্ত্রী

Raja Majumder by Raja Majumder
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
45
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে ১৪ জন সিনিয়র সেনা কর্মকর্তাকে কি গ্রেফতার করে আদালতে হাজির করানো হবে? তাঁদের ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে সেনাবাহিনী, রেখেছে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর এক অফিসার্স মেসে। গোটা ক্যান্টনমেন্টের নিরাপত্তা বহুগুণ বাড়িয়েছে বাংলাদেশ সেনা। ফলে প্রশ্ন উঠছে, যদি তাঁদের গ্রেফতারই করা হয়, তাহলে ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও কেন আদালতে হাজির করানো হল না? এর পরই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাঁর সৌদি আরব সফর বাতিল করেছেন। এই মুহূর্তে তাঁর অবস্থান নিয়ে সন্দেহ এবং জল্পনা বাড়ছে। জেনারেল ওয়াকার এখন কোথায়, তিনি কি আত্মগোপন করেছেন? এই প্রশ্নগুলিই এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনার শাসনকালে জোরপূর্বক গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি। যাদের মধ্যে ২৫ জনই বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা। এই ২৫ জনের মধ্যে ১৫ জনই বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত। তাঁদের মধ্যে একজন পলাতক এবং বাকিরা সেনা হেফাজতে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান গত শনিবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে জানান, তাঁদের হাতে গ্রেফতারি পরোয়ানা এসে পৌঁছায়নি, তবে সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্যের ভিত্তিতে ওই অভিযুক্ত সেনা আধিকারিকদের সেনাসদরে রিপোর্ট করতে বলা হয়েছিল। তাঁরা রিপোর্ট করেছেন এবং তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছিলেন এটি আইনি প্রক্রিয়ার অংশ এবং সেনাবাহিনী ন্যায়বিচারের পক্ষে।
এরপর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। এখনও ওই সেনাকর্তাদের আদালতে হাজির করানো হয়নি। বোঝাই যাচ্ছে তাঁদের গ্রেফতার নয়, বরং নিরাপদ হেফাজতে রেখেছে সেনাবাহিনী। কিন্তু এত কিছুর মধ্যে একটাই জল্পনা চলছে, সেটা হল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান কোথায়? তিনি এখনও পর্যন্ত সামনে আসেননি এমনকি তাঁর তরফে কোনও বিবৃতিও সামনে আসেনি। কেউ কেউ দাবি করছেন, জেনারেল ওয়াকার গা ঢাকা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব অনুসারে, জেনারেল ওয়াকার সম্ভবত কুমিল্লা সেনানিবাসে নিরাপদ হেফাজতে রয়েছেন। তাঁকে পাহাড়া দিচ্ছে বাংলাদেশের প্যারা কমান্ডোরা। ওয়াকিবহাল মহলের মতে, এই ধরণের জল্পনা সেনাবাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। অন্যদিকে অভিযুক্ত মেজর জেনারেল কবির আহমেদের অন্তর্ধান এই ঘটনাকে আরও জটিল করে তুলেছে। তিনি গ্রেফতারি এড়াতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। কোনও কোনও সংবাদমাধ্যম দাবি করছেন তিনি কলকাতায় অবস্থান করছেন।
কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে উদ্বেগজনক গুজব হল, জেনারেল ওয়াকার কুমিল্লা সেনানিবাসে নিরাপদ হেফাজতে লুকিয়ে রয়েছেন। স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি সূত্র দাবি করছেন এটি সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিদ্রোহের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। বিশ্লেষকদের মতে, এটা যদি সত্যি হয়, তাহলে এটা সেনাবাহিনীর চেইন অব কমান্ডে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের অভাব এবং দেশের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। জানা যাচ্ছে, সেনাবাহিনীর অভ্যন্তরে কিছু অফিসারের মধ্যে এই গ্রেফতারি পরোয়ানা নিয়ে অসন্তোষ করেছিলেন। কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন, জেনারেল ওয়াকার একটা সম্ভাব্য বিদ্রোহের ভয়েই আত্মগোপন করেছেন। সেনাপ্রধানের অবস্থান নিয়ে সন্দেহকে আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে, বাংলাদেশে এখন আরও একটি গুজব রটছে। সেটা হল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের স্ত্রী বেগম সারাহনাজ কমলিকা, যিনি শেখ হাসিনার সম্পর্কিত বোন তিনিও নাকি মুখ খুলেছেন। দাবি করা হচ্ছে, বেগম সারাহনাজ কমলিকা নাকি দাবি করেছেন জেনারেল ওয়াকার নাকি শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর হয়েছেন। তিনি চারটি পদক্ষেপ গ্রহণ করেছেন। যদিও এ ব্যাপারে কোনও নির্ভরযোগ্যো প্রমান নেই। তবে জেনারেল ওয়াকারের অন্তর্ধান ও তাঁর নিরবতা অনেক কিছুই বলে দিচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে কিছুই ভালো হচ্ছে না।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

সেনাবাহিনীতে আওয়ামী বনাম জামাতপন্থী অফিসারদের লড়াই!

Next Post

ক্ষমতাহীন ওয়াকার ও ইউনূস, দুর্বলরা দেশ চালাতে পারে না।

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
33
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
28
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
33
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
24
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ক্ষমতাহীন ওয়াকার ও ইউনূস, দুর্বলরা দেশ চালাতে পারে না।

ক্ষমতাহীন ওয়াকার ও ইউনূস, দুর্বলরা দেশ চালাতে পারে না।

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি