• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের নৌবাহিনীকে কেন “সার্বভৌমত্ব রক্ষায়” সজাগ থাকার নির্দেশ দিলেন জেনারেল ওয়াকার?

বাংলাদেশের নৌবাহিনীকে কেন “সার্বভৌমত্ব রক্ষায়” সজাগ থাকার নির্দেশ দিলেন জেনারেল ওয়াকার?

administrator by administrator
12 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

রবিবার বাংলাদেশের চট্টগ্রাম নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হল বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কিছু মন্তব্য করেন, যা নিয়ে ইতিমধ্যেই কাঁটাছেঁড়া শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। কি বলেছেন তিনি?

ADVERTISEMENT

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী অত্যন্ত সুসজ্জিত একটি বাহিনী। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্রে অপরাধ দমন ও সুশাসন নিশ্চিত করতে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি তিনি সদ্য যোগ দেওয়া নবীন অফিসারদের উদ্দেশ্যে বলেন, সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকতে হবে।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাইট – জেনারেল ওয়াকার উজ জামান

আপাত দৃষ্টিতে সেনাপ্রধানের এই বক্তব্য সাধারণ মনে হলেও, বাংলাদেশের সাম্প্রতিক সময়ের নিরিখে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়া এবং রাখাইন মানবিক করিডোরের আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি সামরিক ঘাঁটি তৈরি করতে দেওয়ার পরিকল্পনা নিয়েছে মুহাম্মদ ইউনূস প্রশাসন। যার তীব্র বিরোধিতা করছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামাম ও বাংলাদেশ সেনাবাহিনীর একটা বড় অংশ। বাংলাদেশের রাজনৈতিক মহলের বক্তব্য, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সম্পর্ক একেবারেই তলানিতে এসে ঠেকেছে। এর মূল কারণ, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানের নিয়োগ এবং তাঁকে কার্যত সেনাবাহিনীর মাথায় বসিয়ে দেওয়ার চেষ্টা। যা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যেই মতোবিরোধের সৃষ্টি করেছে। জানা যাচ্ছে, কয়েকজন লেফটান্যান্ট জেনারেল ও মেজর পদমর্যাদার সেনা আধিকারিক ইউনূসবাহিনীর সঙ্গে আঁতাত করে সেনাপ্রধানকেই সরানোর চেষ্টায় রয়েছেন। এই অংশটির মধ্যে বেশিরভাগই জামাতপন্থী বা পাকিস্তানপন্থী এবং বয়সে নবীন। ফলে সদ্য কমিশনড হওয়া নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত থাকার আহবান জানিয়ে এবং বাহিনীর সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হতে বলে আসলে বুঝিয়ে দিলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। তিনি যেমন ওই নবীন কর্মকর্তাদের বলেছেন, বাংলাদেশ নৌ বাহিনীর মূলমন্ত্র ‘শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়’, এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনে প্রথম এবং প্রধানতম ব্রত।
বাইট – জেনারেল ওয়াকার উজ জামান
বাংলাদেশে সেনাপ্রধানের বক্তব্যে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার আহ্বান বারবার ছিল। এটাই মূল বিষয়। তিনি আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা দিতে চেয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী কোনও পরিস্থিতিতেই রাখাইন মানবিক করিডোর মেনে নেবে না। যদিও জানা যাচ্ছে, ২০ জুন থেকেই বেশ কিছু মার্কিন সেনা আধিকারিক ও বিমান বাহিনীর সদস্যরা ঢাকায় পৌঁছতে শুরু করেছেন। ঢাকা থেকে তাঁরা চট্টগ্রামের দিকে রওনাও হয়েছেন। জানা যাচ্ছে, চট্টগ্রামে আগামী ২৫ জুন থেকে শুরু হতে যাওয়া “অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল-২৫” নামক বার্ষিক মহড়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের। যদিও এই খবর হয়তো সেনাপ্রধানকে দেওয়া হয়নি বলেই সূত্রের খবর। বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রস্তাবিত “মানবিক করিডোর” যখন পিছিয়ে পড়েছে, তখন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলি মার্কিন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের আগমনকে “শঙ্কা এবং বিস্ময়” উভয়ভাবেই পর্যবেক্ষণ করছে।

মার্কিন সেনা ও বিমানবাহিনীর অফিসার এবং অন্যান্য পদমর্যাদার সদস্যরা কাতার, থাইল্যান্ড এবং অন্যান্য স্থান থেকে বিমানে ঢাকায় আসছেন। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ছাড়াও, মার্কিন সেনা সদস্যরা টাইগার লাইটিং-২০২৫ নামে দ্বিতীয় একটি মহড়ায়তেও অংশ নেবেন বলে জানা গিয়েছে। সবমিলিয়ে বাংলাদেশে সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসেনি, এটা তারই প্রমান। আর সবটাই ঘটছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান-সহ তিন বাহিনীর প্রধানদের অগোচরে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাপ্রধানের বক্তব্য, যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

পাকিস্তান ও চিনের সঙ্গে আঁতাঁত করল বাংলাদেশ! সিঁদুরে মেঘ দেখছে ভারত

Next Post

“ভারত থেকে হাসিনাকে আনার ক্ষমতা আমার নাই” হাসিনার কাছে হার স্বীকার ইউনূসের?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
78
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
39
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
“ভারত থেকে হাসিনাকে আনার ক্ষমতা আমার নাই” হাসিনার কাছে হার স্বীকার ইউনূসের?

"ভারত থেকে হাসিনাকে আনার ক্ষমতা আমার নাই" হাসিনার কাছে হার স্বীকার ইউনূসের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি