• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনুস-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান কোথায়?

ইউনুস-পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান কোথায়?

administrator by administrator
1 year ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
40
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের মধ্যে অম্ল মধুর সম্পর্ক এখন সবাই জানে। জেনারেল ওয়াকার যিনি গতবছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াতে ইসলামী বাংলাদেশের ইচ্ছা অনুসারে এই অন্তবর্তী সরকার গঠনে সাহায্য করেছিলেন। আবার কার্যত অনিচ্ছাসত্ত্বেও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা পদে মেনে নিতে বাধ্য হয়েছিলেন। বিগত ১০ মাসে বাংলাদেশের উপর দিয়ে বয়ে গিয়েছে অনেক ঝড়, যার বেশিরভাগটাই সাধারণ মানুষের অলক্ষে এবং অজান্তে। জেনারেল ওয়াকার এবং মুহাম্মদ ইউনূসের মধ্যে দড়ি টানাটানি মাঝেমধ্যে খবরের শিরোনামে এলেও তা কোনও পক্ষই স্বীকার করতে চায়নি। ফলে বিশ্বাসযোগ্যতার একটা বাতাবরণ বরাবরই ছিল। কিন্তু এবার মুহাম্মদ ইউনূস ভোট ঘোষণা নিয়ে নানা টালবাহানা ও দর কষাকষি করায় বাংলাদেশের সেনাপ্রধান কার্যত বিরক্ত। প্রথমে ২০২৬-এর জুন মাস, তারপরে এপ্রিল মাস এবার ফেব্রুয়ারী মাসে ভোট হবে বলছেন মুহাম্মদ ইউনূস। কিন্তু জেনারেল ওয়াকার এখনও অনড় ডিসেম্বরের মধ্যে ভোট করানোয়। যা নিয়ে দ্বন্দ্ব অবশ্যম্ভাবী বলেই মনে করছেন বাংলাদেশের ওয়াকিবহাল মহল।

আসল কথা হল, সেনাপ্রধান দুজনের মধ্যে দ্বন্দ্বের প্রথম রাউন্ডে জয়লাভ করেছেন। কারণ তিনি কেবল ইউনূসকে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার এবং প্রশাসনকে পুনঃগণতান্ত্রিক করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করতে চেয়েছিলেন বলে মনে হয়েছিল। প্রথম দফায় জেনারেল ওয়াকার বিজয়ী হন, যখন তাঁকে সরিয়ে দেওয়ার কয়েকটি প্রচেষ্টা করেও ব্যর্থ হয়েছিল ইউনূসবাহিনী। যেখানে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে অভিযোগ, তিনিই শেখ হাসিনাকে ভারতে নিরাপদে পাঠিয়ে দিয়েছেন। পরের রাউন্ডে সেনাপ্রধান সফল হন যখন রাখাইন করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আপাতত পিছু হটতে বাধ্য করিয়ে। এবার শুরু হয়েছে তৃতীয় রাউন্ডের দ্বন্দ্ব। ভোট কি ডিসেম্বরের মধ্যে করাতে পারবেন জেনারেল ওয়াকার? নাকি এবার তাকে টেক্কা দিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভোট নিজের ইচ্ছামত সময়ে করাবেন বা আরও সময় কিনবেন। এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

 শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ভারতকে তুলে দেবে? উত্তর হলো “না”।  কারণ বাংলাদেশে ক্রমাগত আওয়ামী লীগ নেতা এবং তাদের পরিবারকে হত্যা, তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া। সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন, নির্বিচারে হত্যার ঘটনা গোটা বিশ্বেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখোশ উন্মোচন করে দিয়েছে। এই দাঙ্গা ও বিশৃঙ্খলা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, ভারত থেকে ঢাকায় ফেরত পাঠানো হলে শেখ হাসিনার ভাগ্য কেমন হবে। জেনারেল ওয়াকার এটা ভালোভাবেই জানেন। তাই শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে তাঁর মুখে একটাও কথা নেই। আসলে বিশ্ববাসীর স্মৃতি এত ছোট নয় যতটা প্রায়শই বিশ্বাস করা হয়। যেখানে বিশ্ব ভালোভাবেই মনে রেখেছে যে কীভাবে জেনারেল জিয়া-উল-হক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে উৎখাত করেছিলেন, যাকে পাকিস্তানে একটি মিথ্যা মামলায় আদালতের আদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যখন টিম ইউনূস বারবার ভারতকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে হাসিনাকে একাধিক ফৌজদারি মামলায় বিচারের জন্য ফেরত পাঠানো হোক, যেখানে মৃত্যুদণ্ডই সর্বোচ্চ শাস্তি।  তখন গোটা বিশ্ব নয়াদিল্লির অনীহা বুঝতে পেরেছে এবং নীরব প্রশংসাও করছে। একমাত্র ক্ষমতার লোভে অন্ধ মুহাম্মদ ইউনূস সেই দেওয়াল লিখন পড়তে পারছেন না। তাই নির্লজ্জের মতো ব্রিটেনে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রীর থেকে প্রত্যাঘাত হয়ে ফিরেছেন। আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ কোনঠাসা হচ্ছেন মুহাম্মদ ইউনুস। তাই জেনারেল ওয়াকারের সামনে এটাই শেষ সুযোগ।

জেনারেল ওয়াকার উজ-জামান তাঁর জাতিকে,  বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে  বোঝাতে পেরেছেন বলে মনে করা হচ্ছে যে,  তিনি অনির্বাচিত হলেও ইউনূসের বেসামরিক সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছেন না। তাঁকে অনবরত সময় দিয়ে চলেছেন। তবে, ইউনূসের সরকার যদি প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন পিছিয়ে দেওয়ার নতুন কারণ এবং যুক্তি আবিষ্কার করে, তখন তাঁর হাতে দ্বিতীয় কোনও উপায় থাকবে না। বাংলাদেশের সাধারণ মানুষও এখন চাইছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের অবসান হোক। কারণ তাদের মহোভঙ্গ হয়েছে বিগত দশ মাসে।

গুরুত্বপূর্ণ বিষয় হল, হাসিনার অধীনে বিতর্কিত পরবর্তী অংশ সহ -বাংলাদেশে কয়েক দশকের গণতন্ত্রে দেশের বাইরের ষড়যন্ত্রকারীদের এবং দেশের ভেতরের অপরাধীদের কল্পনার চেয়েও বেশি সফল করেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের মুসলিম কট্টরপন্থী সংগঠনগুলি যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ন্ত্রণ করছে তাতে অচিরেই বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমানাধিকার বিলুপ্ত হয়ে যাবে। এই ধারণা সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে বিশ্বাসে পর্যবসিত হতে শুরু করেছে। তাই বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের প্রতি বিশ্বাসযোগ্যতা দিন দিন বেড়েই চলেছে। তবে অস্বীকার করার উপায় নেই যে সশস্ত্র বাহিনীতেও সেই উগ্রপন্থী বা চরমপন্থী উপাদান রয়েছে। কিন্তু তা সংখ্যায় সীমিত। যদি স্বার্থবাদী ইসলামিক গোষ্ঠীগুলি যারা জাতির জন্য মৌলবাদী ধর্মীয় এজেন্ডাকে টিকিয়ে রাখতে চায়, তাঁরা এখন ভয় পাচ্ছেন জেনারেল ওয়াকার উজ জামানকে।

টিম ইউনূস ইতিমধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তাঁদের নির্বাচনী নিবন্ধন বাতিল করেছে। যদিও লন্ডনে বসে খোদ ইউনূস জানিয়েছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হয়নি, তাঁদের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে। অর্থাৎ বিদেশের মাটিতে দাঁড়িয়ে মিথ্যাচার করলেন ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনী মনে করে, আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করার স্বাধীনতা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এমনকি যদি হাসিনাকে মুক্ত পাখি হিসেবে দেশে ফিরে যাওয়ার বিকল্প নাও দেওয়া হয়। তার দলের কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত। এই কথা ভারত-সহ বিশ্বের বহু দেশ বলছে। যেটা সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের মনোবল বৃদ্ধির পক্ষে যথেষ্ট। কিন্তু ইউনূস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে একতরফা ভোট ঘোষণা করায় এবার ক্ষেপেছেন জামাত সহ এনসিপিও। জেনারেল ওয়াকারের কাছে এটাও প্লাস পয়েন্ট। দেশীয় ও আন্তর্জাতিক স্তরে মুহাম্মদ ইউনূস ক্রমশ কোনঠাসা হচ্ছেন। তাঁর এবং তাঁর সরকারের ষড়যন্ত্র ধরে ফেলেছে আন্তর্জাতিক মিডিয়া। তাই এখন দেখার, জেনারেল ওয়াকার ডিসেম্বর মাসে ভোট করানো নিয়ে কোনও পদক্ষেপ নেন কিনা। কারণ প্রথম দুই রাউন্ডে তিনিই বিজয়ী, তৃতীয় রাউন্ডেও তিনি এগিয়ে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

নতুন করে ইউনুসের অর্থ পাচার, কর ফাঁকির খবর হচ্ছে কেন? চাপে ইউনূস

Next Post

শ্রম আইনে ছয় মাসের কারাদণ্ড ইউনূসের! বিবিসিতে মুখ খুলতেই ফাঁস ইউনূসের নাটক

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
শ্রম আইনে ছয় মাসের কারাদণ্ড ইউনূসের! বিবিসিতে মুখ খুলতেই ফাঁস ইউনূসের নাটক

শ্রম আইনে ছয় মাসের কারাদণ্ড ইউনূসের! বিবিসিতে মুখ খুলতেই ফাঁস ইউনূসের নাটক

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি