• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
১২ তারিখ বাতিল বাংলাদেশ নির্বাচন! হাসিনার দলকে ঠেকাতে জামাত-বিএনপি গোপন আঁতাত

১২ তারিখ বাতিল বাংলাদেশ নির্বাচন! হাসিনার দলকে ঠেকাতে জামাত-বিএনপি গোপন আঁতাত

administrator by administrator
6 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। অন্তত তদারকি সরকার প্রধান এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা সে কথাই বলছে। পদ্মপারে জোর কদমে চলছে প্রচার। বাংলাদেশে নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠ হয়, তার জন্য তদারকি সরকারের ওপর আন্তর্জাতিকমহল থেকে চাপ দেওয়া হচ্ছে। তদারকি সরকার প্রধান ইউনূস জানিয়েছেন, ভোট সুষ্ঠ, অবাধ এবং নিরপেক্ষভাবে করতে তাঁর সরকার বদ্ধপরিকর। আইনশৃঙ্খলার যাতে কোনও অবনতি না হয় সেটাও তদারকি সরকার দেখবে। আসন্ন ভোটে আওয়ামী লীগ যে নেই সেটা এখন পরিষ্কার। তবে একটা বিষয়ে ধোঁয়াশা এখনও থেকে গিয়েছে। তা হল হাসিনার প্রত্যাবর্তন। গত বছর কিন্তু ঘুরে ফিরেই এই নিয়ে নানা প্রান্ত থেকে নানা মন্তব্য, নানা ধরনের সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। কোনও কোনও প্রান্ত থেকে তো এটাও বলা হয় যে তারেক বাংলাদেশে ফিরতে পেরেছেন ভারত এবং আমেরিকার শর্তে। আর সেই শর্ত হল ভোট-পরবর্তী পর্বে তাঁকে হাসিনাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হবে। তারেক সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে বাংলাদেশে তাঁর থাকার বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। জিয়া-পুত্র সেই দায়িত্ব পালন করতে পারেন কি না, সেটা এখন দেখার বিষয়।
কিন্তু পরিস্থিতি এখন ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে। কোনও কোনও প্রান্ত থেক এখন একটা কৌশলী প্রচার শুরু হয়েছে। আর সেই প্রচারটি হল ১২ তারিখ বাংলাদেশে হচ্ছে না জাতীয় সংসদ নির্বাচন। বিশেষ একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে রীতিমতো সক্রিয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই নির্বাচন নিয়ে একটা রিট পিটিশন দাখিল করা হয়েছে। পিটিশনে বলা হয়েছে, তদারকি সরকার কোনওভাবেই নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে পারে না। সংবিধান সেই অধিকার তদারকি সরকারকে দেয়নি। এদিকে, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ কয়েকটি জনমত সমীক্ষা প্রকাশিত হয়েছে। সর্বশেষ জনমত সমীক্ষার ফল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সবশেষ জনমত জরিপে প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে। জরিপের ফলাফলে দেখা যায়, বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন প্রায় ৩৪ শতাংশের বেশি ভোটার, অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষে মত দিয়েছেন প্রায় ৩৩ শতাংশের বেশি মানুষ। জরিপ অনুযায়ী, বর্তমান জনসমর্থনের ভিত্তিতে ভোটের সম্ভাব্য বণ্টন হলো- বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) পাবে ৩৪.৭ শতাংশ। আর দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামীর সমর্থন থাকবে ৩৩.৬ শতাংশ। এ নির্বাচনে আনডিসাইডেড (সিদ্ধান্তহীন) ভোটার থাকতে পারে ১৭.০ শতাংশ। অন্য দলগুলোর মধ্যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) ৭.১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.১ এবং অন্যান্য দল ৪.৫ শতাংশ ভোট পাবে।
এদিকে, জামাতের সঙ্গে বিএনপি আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। সূত্র বলছে, জামায়াত ১৯০টি আসন নিজেদের জন্য রেখে বাকি আসনগুলো অন্য দলগুলোকে ছেড়ে দিতে চায়। ইসলামী আন্দোলনকে ৪০টি, এনসিপিকে ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টি, খেলাফত মজলিসকে ৭টি, এলডিপিকে ৭টি, এবি পার্টিকে ৩টি এবং বিডিপিকে ২টি আসন ছাড় দেওয়া হতে পারে। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দুটি জোট সক্রিয় হয়ে উঠেছে। একটি জোটের নেতৃত্বে রয়েছে বিএনপি। মূলত অতীতে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চের দলগুলো সহ বিভিন্ন দলকে নিয়ে আসন সমঝোতা হয়েছে। অন্য নির্বাচনী জোটে আছে জামায়াত, ইসলামী আন্দোলন এবং এনসিপিসহ এগারটি দল।বলা হচ্ছে, আগামী নির্বাচনে মূল লড়াই হবে মূলত: এই দুটি জোটের মধ্যে। ইতোমধ্যেই বিএনপি এবং জামায়াত তাদের জোটে থাকা দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করছে। তবে এই আসন সমঝোতা করতে গিয়েই দেখা যাচ্ছে, দুটি জোটের ভেতরেই একধরনের বিভক্তি, সংশয়, অবিশ্বাস ক্রমান্বয়ে স্পষ্ট হয়েছে।
তবে রাজনীতিতে যে চিরকালের মিত্র বা চিরকালের শত্রু বলে কিছু হয় না, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল। বিএনপি যে দলের হাত ধরেছে, সেই জামাতকে গত বছর তেড়ে গাল দিয়েছিলেন তারেক রহমান। কী বলেছিলেন, একবার মনে করিয়ে দেওয়া যাক। তারেক তখন লন্ডনে। ফিরবেন কি ফিরবেন না , তার ঠিক নেই এই অবস্থায় তিনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সে ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় ..
সোশ্যাল মিডিয়ায় তাঁকে বলতে শোনা যায় – “ বা বিভিন্ন জায়গায়, কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম, তমুককে দেখলাম। এবার অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন… প্রিয় সহকর্মীবৃন্দ, তাঁদেরকে তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। ১৯৭১ সালে… ১৯৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কীভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। ঠিক এদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি। তাদের সহকর্মীরা কীভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুঠ করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে।”

Author

  • administrator
    administrator

    View all posts

ADVERTISEMENT
Previous Post

ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাংলাদেশ সেনাবাহিনীর! ভয়ংকর তথ্য দিলেন ভারতের সেনাপ্রধান

Next Post

ভোটের আগেই কেন্দ্র লুঠ? বিএনপি’র গোপন পরিকল্পনা ফাঁস

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
ভোটের আগেই কেন্দ্র লুঠ? বিএনপি’র গোপন পরিকল্পনা ফাঁস

ভোটের আগেই কেন্দ্র লুঠ? বিএনপি’র গোপন পরিকল্পনা ফাঁস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি