• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা! প্রধান বিচারপতিকে কেন ডেকে পাঠালেন মুহাম্মদ ইউনূস?

বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা! প্রধান বিচারপতিকে কেন ডেকে পাঠালেন মুহাম্মদ ইউনূস?

Raja Majumder by Raja Majumder
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
25
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করলেন সে দেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। গত রবিবার বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জানা যাচ্ছে, ১৫ থেকে ২০ মিনিট সময় ওই বৈঠক হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাংলাদেশের প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন, তাঁকে সফর কাঁটছাঁট করে দেশে ফিরতে হয়েছে বলেই জানা যাচ্ছে। তবে এই বৈঠক অন্য আরেকটি দিক থেকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর আগে কখনও নির্বাহী বিভাগের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টারা এভাবে দেশের প্রধান বিচারপতিকে তলব করেছেন তার নজির নেই বললেই চলে। এটাই সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ঘটল। অবশ্য মুহাম্মদ ইউনূসের রাজত্বকালে অনেক ঘটনাই প্রথমবার ঘটছে বলেও কটাক্ষ করছেন কেউ কেউ। তবে বিশ্লেষকদের মতে, এটা প্রথাবিরোধী ঘটনা। যদিও প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির মধ্যে ঠিক কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের সংবাদমাধ্যম মানবজমিনকে বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির আলোচনা হয়েছে। তবে এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক মহলকে নাড়িয়ে দিয়েছে বলেই জানা যাচ্ছে। কারণ, সম্প্রতি, একটি বিতর্ক দানা বেধেছে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে। চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের বরিষ্ঠ আইনজীবী মহসিন রশিদ বাংলাদেশের হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। তিনি মূলত মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাই চ্যালেঞ্জ করেছিলেন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করেই রিট দাখিল করেন তিনি।

ADVERTISEMENT

তবে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রিট পিটিশন খারিজ করে দিয়েছিলেন। বিচারপতি তাঁর আদেশের পর্যবেক্ষণে বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। কিন্তু সম্প্রতি সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিরোধের আবহে সেনাবাহিনীর তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। গত বছর জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের সময় যারা প্রাণভয়ে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, সেই তালিকাই প্রকাশ করে সেনাবাহিনী। তাতে দেখা যাচ্ছে, তৎকালীন সেনাপ্রধানও সেনানিবাসে ছিলেন। এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার কিভাবে শপথ নিল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে জেনে নেওয়া যাক এই ১০৬ অনুচ্ছেদে কি বলা আছে। বাংলাদেশ সংবিধানের ষষ্ঠ ভাগের প্রথম পরিচ্ছদে বলা হয়েছে, যদি কোনও সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে, আইনের এই রূপ কোনও প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, যা এমন ধরণের ও এমন জনগুরুত্বসম্পন্ন যে, সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন। তা হলে তিনি প্রশ্নটি আপীল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারেন। এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করতে পারেন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট বাংলাদেশে এমন সংকট দেখা দিয়েছিল। গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর। ফলে প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে সেই সময় কার কাছে আপিল করেছিলেন। যেখানে সেনাবাহিনীর প্রকাশ করা তালিকায় দেখা যাচ্ছে গত বছর ৮ আগস্ট বাংলাদেশ তৎকালীন প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের আরেকজন বিচারপতি সেনানিবাসে আত্মগোপন করেছিলেন। তাহলে রাষ্ট্রপতি কাঁদের পরামর্শ নিলেন? বিতর্ক ঠিক এখানেই। মনে করা হচ্ছে, মুহাম্মদ ইউনূস সম্ভবত জরুরি ভিত্তিতে দক্ষিণ আফ্রিকা থেকে ডেকে এনে বর্তমান প্রধান বিচারপতির সঙ্গে এই বিষয়েই আলোচনা করেছেন। বা তাঁর গদি বাঁচানোর নতুন কোনও ফন্দি এঁটেছেন। জানা যায়, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সুপ্রিম কোর্ট “টার্মস অফ রেফারেন্স” নির্ধারণ করে দিয়েছিল। কারণ, বাংলাদেশের সংবিধানে অন্তবর্তীকালীন সরকারের কোনও বিধান নেই। ফলে সুপ্রিম কোর্ট আইনের মধ্যে থেকেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও কাজের পরিধি নির্ধারণ করে দিয়েছিল বলেই জানা যায়। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, ইউনূস সরকার বাংলাদেশের বিভিন্ন সংস্কার ও অন্যান্য বিষয়ে অধ্যাদেশ জারি করে চলেছে। যা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।

বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে স্পষ্ট করে দিয়েছেন, বিভিন্ন কাজের মাধ্যমে তিনি বাংলাদেশের সংবিধানের ১০৬ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছেন, যা গুরুতর অপরাধ। সেই সঙ্গে দ্রুত নির্বাচন করানোর যে দায়িত্ব সুপ্রিম কোর্ট তাঁকে দিয়েছিল সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। ফলে ইউনূসের কাছে আরও বেশিদিন ক্ষমতায় থাকা কঠিন হয়ে পড়ছে বলেই মত বিশেষজ্ঞ মহলের।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

পাক হাইকমিশনারের পর মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সও ঢাকা ছাড়লেন! ইউনূসের বাংলাদেশ বারুদের স্তুপের ওপর দাঁড়িয়ে

Next Post

বিশেষ কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে! জনসমক্ষে সেনাবাহিনীর কিসের ইঙ্গিত!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
6
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বিশেষ কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে! জনসমক্ষে সেনাবাহিনীর কিসের ইঙ্গিত!

বিশেষ কিছু ঘটতে যাচ্ছে বাংলাদেশে! জনসমক্ষে সেনাবাহিনীর কিসের ইঙ্গিত!

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি