ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ইতালির রোম সফরে গিয়েছিলেন। অন্যান্য সফরে যেমন বিতর্ক থাকে, এবারও বিতর্ক হয়েছে যথারীতি। আসলে তিনি যেখানেই যান, যে দেশেই যান, কিছু না কিছু অর্জন করে বাংলাদেশে ফেরেন। সেই অর্জন একেবারে মাথায় বারি দেওয়ার মতো অর্জন। এবারও আন্তর্জাতিক খেলোয়াড়ের ইতালি সফরে বিশাল অর্জন হয়েছে। যেমন নিজে সেখানে অপমানিত হয়েছেন, তেমনই ইতালিতে গিয়ে অপমানিত করেছেন বাংলাদেশকে। ইতালির রোমে শহরের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সাথে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকের প্রকাশিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মারাত্মক বিতর্কের জন্ম দিয়েছে। ওই ছবিতে দেখা গিয়েছে, ড. ইউনূসের মুখোমুখি বসে থাকা মেয়র রবার্তো গুয়ালতিয়েরি একটি পা অপর পায়ের ওপর তুলে আরামদায়ক ভঙ্গিতে বসে আছেন। তাঁর একটি পা মুহাম্মদ ইউনূসের দিকেই তাক করা। অপরদিকে মুহাম্মদ ইউনূসকে আরেক উপদেষ্টার সঙ্গে একটি সোফায় বসতে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, আর রবার্তো গুয়ালতিয়েরি হলেন একটি শহরের মেয়র। পদাধিকার বলে এবং কূটনৈতিক শিষ্টাচারে ইউনূসের আরও মর্যাদা পাওয়া উচিৎ ছিল, যা তাঁকে মোটেই দেওয়া হয়নি। যদিও এই সফরে ইতালি সরকারিভাবে মুহাম্মদ ইউনূসকে কোনও প্রটোকল দেয়নি। এটা যে একটি রাষ্ট্রের পক্ষে অমর্যাদাকর, সেটা কে বোঝাবেন মুহাম্মদ ইউনূসকে। তিনি অপমান গায়ে মাখেন না, তিনি কেবল নিজের স্বার্থ দেখেন। সেখানে দেশ গোল্লায় গেলে যাক। এর আগেও লন্ডন সফরে তাঁকে সরকারি প্রটোকল দেয়নি ব্রিটেন সরকার।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের রোম সফরকালেই ইতালি সরকার এক বিজ্ঞপ্তি জারি করেছে। যা বাংলাদেশের জন্য যথেষ্টই উদ্বেগজনক। সেটা আবার ইউনূস সাহেব নিজেই এ কথা সাংবাদিক সম্মেলনে বলেন। ইতালি সরকার অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। তবে ইউনূস জানিয়েছেন, বৈধ প্রক্রিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার সুযোগও তৈরি হচ্ছে।
যদিও রোমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ওই মতবিনিময় সভায় ইউনূস বলেন, এই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের দেশে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রস্তুত রাখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সরকারি টাকায় ব্যক্তিগত সফর করা প্রধান উপদেষ্টা প্রতিটি বিদেশ সফরেই অসংখ্য মিথ্যা কথা বলে থাকেন। এবারও তিনি দক্ষ শ্রমিক নিয়ে মিথ্যার জাল বুনছেন। যেখানে একের পর এক দেশ ধীরে ধীরে বাংলাদেশিদের ভিসা দেয়াই বন্ধ করে দিচ্ছে। অন অ্যারাইভাল ভিসা পর্যন্ত পাচ্ছে না! যেখানে ইতালি সরকার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর কথা মুখের উপর বলে দিয়েছে। সেখানে ইউনূস সাহেব স্বপ্নের জাল বুনছেন। এখানেই শেষ নয়, তিনি দাবি করলেন, ইতালির প্রধানমন্ত্রী নাকি ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবেন।
বাইট – মুহাম্মদ ইউনূস (টিসি 04.27 – 05.00)
রাজনৈতিক অস্থিরতা ও বৈদেশিক বিনিয়োগে ভাটা পড়ার প্রেক্ষাপটে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স বর্তমানে বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে। সেখানে একাধিক দেশ বাংলাদেশিদের ফেরত পাঠাতে উদ্যোগী। আবার বহু দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই সবই ইউনূসের কামাল। উল্লেখ্য, ভারত ভিসা দেওয়া বন্ধ করার পরই এই সমস্যার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।












Discussion about this post