• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিদায়ের সুর উপদেষ্টা মন্ডলীর। তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে ইউনূসের সরকার। এবার কি সিংহাসন ছাড়বেন ইউনূস?

বিদায়ের সুর উপদেষ্টা মন্ডলীর। তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে ইউনূসের সরকার। এবার কি সিংহাসন ছাড়বেন ইউনূস?

Sumana Sarkar by Sumana Sarkar
9 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
19
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বিদায়ের সুর বাজছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্দরে। উপদেষ্টা মণ্ডলীতে কোনও কোনও উপদেষ্টার বিদায় হতে পারে। কারণ কিছু কিছু উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিএনপির শীর্ষ নেতৃত্ব প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার জামাত এবং এনসিপি একইদিনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকারে বিএনপি সুনির্দিষ্টভাবে দুজন উপদেষ্টার নাম নিয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এবং তাদের বদল চায় বিএনপি। এমনটাই দাবি জানিয়েছে তারা। এদিকে খবর, কোনও কোনও উপদেষ্টা পদত্যাগের জন্য তৈরি হচ্ছেন। তবে কি তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে ইউনূস সরকার? এইবার কি সিংহাসন ছাড়বেন ইউনূস? তবে বিএনপির চোখে বিতর্কিত উপদেষ্টা কারা?

জানা যায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দেখা করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে। সেই বৈঠকে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। বিএনপির অভিযোগ, কিছু কিছু উপদেষ্টা প্রশাসনের হয়ে কাজ করছে। প্রশাসনের রদবদল বা পদায়নের জন্য প্রশাসন সম্পর্কিত ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। এতে চারজন উপদেষ্টা ও ক্যাবিনেট ও মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এবং জন মন্ত্রনালয়ের সচিব রয়েছেন। বিএনপি নেতারা বলছেন, ওই ক্যাবিনেট কমিটি নিয়েই আপত্তি জানিয়েছে তারা। দলটির যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন, তাদের একাধিক সূত্রে জানা গিয়েছে, বিতর্কিত উপদেষ্টার নাম তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। জানা যায়, বিতর্কিত উপদেষ্টার নামের তালিকায় রয়েছেন, জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবীর খান, তিনি প্রশাসনিক রদ বদল ক্যাবিনেট কমিটিতে রয়েছেন। এছাড়াও রয়েছেন, মাহফুজ আলম এবং আসিফ মুহাম্মদ সজীব ভূঁইয়া। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, সরকারে যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে, তাদের যেন সরিয়ে দেয় সরকার। উপদেষ্টা ফয়জুল কবীর খান একটি সাক্ষাৎকারে বলেছিলেন, সরকার ঠিকঠাক কাজ করছে। অর্থাৎ তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। এদিকে সূত্রের খবর, সরকারি দুই উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু খবর, তারা নাকি আরও সময় নিতে চেয়েছিলেন। তারা হলেন, মাহফুজ আলম এবং আসিফ মুহাম্মদ সজীব ভূঁইয়া। সূত্র বলছে, মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখনও পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না। তিনি এখনও ক্ষমতায় থাকতে চান। তবে জানা যাচ্ছে, আসিফ মুহাম্মদ সজীব ভূঁইয়া আগামী নির্বাচনের আগে পদত্যাগ করতে পারেন। অবশ্য এই বিষয়ে তেমন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে ১৪ই অগাষ্ট আসিফ মুহাম্মদ সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম, গত ২৮ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে বলেছিলেন, দু মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। অর্থাৎ, উপদেষ্ঠা মণ্ডলীতে কেউ কেউ নিজে থেকে পদত্যাগ করতে চাইছেন। তবে জামায়েত কোনও উপদেষ্টার নাম করে পদত্যাগ চায়নি। কিন্তু সূত্রের খবর, উপদেষ্টা মণ্ডলীতে একটি প্রস্তুতি শুরু হয়েছে। পদত্যাগ করার প্রস্তুতি। এদিকে সম্প্রতি বাংলাদেশে সেফ এগজিট শব্দবন্ধটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এনসিপি নেতা নাহিদ ইসলাম এই তত্ত্ব প্রথম প্রকাশ করেন। তারপর থেকেই এটি নিয়ে বিতর্ক ছড়ায়। তবে কি সত্যি সত্যিই বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকারের অন্দরে উপদেষ্টারা সেফ এগজিট খুঁজছে? যদিও এই সমস্ত প্রশ্নের উত্তর আর কিছুদিনের মধ্যেই সামনে চলে আসবে। বলছেন বিশেষজ্ঞরা।

Author

  • Sumana Sarkar
    Sumana Sarkar

    বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

Next Post

‘সুযোগে সদ্ব্যবহার’ হাসিনাকে সরানোর ‘মাস্টারমাইন্ড’দের ছাঁটলেন ইউনূস। এবার পালা সেনাপ্রধানের?

Sumana Sarkar

Sumana Sarkar

বর্তমানে নিউজ বর্তমানে নিউজ অ্যাঙ্কর এবং বুলেটিন প্রডিউসার হিসাবে কর্মরত। ২০২০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন ও সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর। সেই বছরই টেলিভিশন মিডিয়া থেকে পথচলা শুরু। টেলিভিশন মিডিয়ায় ২ বছরেরও বেশি সময় পলিটিক্যাল জার্নালিস্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২ বছর ডিজিট্যাল মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে নিউজ অ্যাঙ্কারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
60
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
83
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
80
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
55
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
36
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
‘সুযোগে সদ্ব্যবহার’ হাসিনাকে সরানোর ‘মাস্টারমাইন্ড’দের ছাঁটলেন ইউনূস। এবার পালা সেনাপ্রধানের?

'সুযোগে সদ্ব্যবহার' হাসিনাকে সরানোর 'মাস্টারমাইন্ড'দের ছাঁটলেন ইউনূস। এবার পালা সেনাপ্রধানের?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি