• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ইউনূস দেশ ধ্বংসের মজা নিচ্ছেন, বিদেশ সফরে? তিনিই আধুনিক বিশ্বে নতুন নিরো!

ইউনূস দেশ ধ্বংসের মজা নিচ্ছেন, বিদেশ সফরে? তিনিই আধুনিক বিশ্বে নতুন নিরো!

Partha Hazra by Partha Hazra
11 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
84
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বিশেষ সংবাদদাতা : কথিত আছে, রোম যখন পুড়ছিলো, সম্রাট নিরো নাকি তখন বেহালা বাজাচ্ছিলেন।অর্থাৎ যখন আগুনে পুড়ে সব ধ্বংস হচ্ছে তখন তিনি বেহালা বাজিয়ে সেই ধ্বংসের মজা নিচ্ছেন। এই কহাবৎ কতটা সত্য জানা নেই। কিন্তু, আধুনিক বিশ্ব আর এক নিরোর সন্ধান পেয়েছে। তবে তিনি দেশ ধ্বংসের মজা নেন দেশের বাইরে গিয়ে, অর্থাৎ বিদেশ ভ্রমন করে। যদিও তিনি বলেন যে দেশের আয় বৃদ্ধির জন্য তিনি বিদেশ ভ্রমন করেন। কিন্তু দেশের মানুষ অশ্বডিম্ব ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ যখন বিক্ষোভ এর লেলিহান শিখায় জ্বলছে, তখন আধুনিক নিরো অর্থাৎ মহম্মদ ইউনূস একের পর এক বিদেশ ভ্রমণ করছেন। ২৩ সেপ্টেম্বর, ২০২৪ থেকে চলতি বছরের ২৮ মে পর্যন্ত তিনি এই আট মাসে দশ বার বিদেশ সফর করেছেন। অথচ তিনি কোনও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী নন, তিনি ড: মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর প্রধান। ২০২৪ এর ৫ অগাস্ট আওয়ামী লিগ সরকারের প্রধান শেখ হাসিনা ইউনূস বাহীনির চক্রান্তে তুমুল ছাত্র বিক্ষোভে দেশ ত্যাগের পর, নোবেল জয়ী এই অর্থনীতিবিদ কে বিদেশ থেকে ডেকে এনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে বসানো হয়।

ADVERTISEMENT

 

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

গত বছর সেপ্টেম্বর এর ২৩ তারিখ থেকে তিনি বিদেশ ভ্রমণ শুরু করেছেন। একে একে মার্কিন যুক্তরাষ্ট্র, বাকু, কায়রো, দাভোস, সংযুক্ত আরব আমিরশাহী, হানান এবং চিন, ব্যাংকক, কাতারের দোহা, ভ্যাটিকান এবং সর্বশেষ জাপান পরিভ্রমণ করেছেন। এর মধ্যে এপ্রিলেই তিনি গেছেন ব্যাংকক, দোহা এবং ভ্যাটিকান। জাপানে ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত তিনি সফর করছেন, জাপানের প্রধানমন্ত্রী হিসেরু ইসিবার সঙ্গে দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্যে। ইউনুসের এই বিদেশ সফরগুলি নিয়ে প্রশ্ন উঠত না, যদি না দেশ এবং দেশের বাহ্যিক ও অভ্যন্তরিন অবস্থা সঙ্গীন না হত। দেশ জ্বলছে আর শেষ বয়সে তিনি সুন্দরী সহকারীদের নিয়ে বিদেশে গিয়ে মজা করছেন। এখনও পর্যন্ত দেশের জন্য বলার মত কিছুই আনতে পারেন নি। উল্টে নির্বাচিত না হয়েও নির্বাচিত সরকারের মত ব্যবহার করছেন, সমস্ত দল এমন কি তার প্রিয় ছাত্রনেতাদের দল এনসিপিও করিডর নিয়ে তার সিদ্ধান্তের বিরুদ্ধে।যখন তিনি লেজে গোবরে,ঠিক তখন তিনি নিজেকে বাঁচাতে পদত্যাগের নাটক শুরু করলেন, যদিও দেশের সাধারণ মানুষ এটিকে ব্ল্যাকমেলিং ছাড়া আর অন্য কিছু মনে করেন না। আওয়ামী লিগ এর কথা বাদ দিলাম, দেশের আরাজক অবস্থা নিয়ে পথে নেমেছে বি এন পি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এমনকি একদা ইউনুস এর বন্ধু দল জামাতও, তখন একদা বিদ্রোহী ছাত্র দলকে নিয়ে আলাদা পার্টি গড়ে এবং বিদ্রোহীদের মন্ত্রী পদে বসিয়ে, ইউনুস উত্তাল মাঝ সমুদ্রে ডুবতে থাকা বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন।

তিনি একজন অর্থনীতিবিদ হয়ে বিলক্ষন জানেন, যে অভ্যন্তরীণ আয় বাড়াতে না পারলে এবং ব্যায় সংকোচ করতে না পারলে দেশের মুদ্রাস্ফীতি রোখা যাবেনা। অসটারিটির চূড়ান্ত অববস্থা ইউনুষের বিদেশ ভ্রমনে। যে দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার অগ্নিমূল্য, সাধারণ মানুষ নাজেহাল, সেই দেশে এই বিদেশ ভ্রমণের বিলাসিতা কী সাজে! দেশের সেনাপ্রধান ঘোষণা করেছেন ডিসেম্বর এর মধ্যে জাতীয় নির্বাচন চাই, বি এন পি ও নির্বাচন চায় ডিসেম্বরেই।। আওয়ামী লিগ এবং জামাতও আশু নির্বাচন চায়। কিন্তু ইউনুস এবং তাঁর তাবেদার রাজনৈতিক দলগুলি জানাচ্ছে যে আগামী বছর অর্থাৎ ২০২৬ এর জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে কবে সাধারণ নির্বাচন হবে। ততদিন ইউনুস হয়তো তার আকাঙ্খার আরও কয়েকটি বিদেশী রাষ্ট্র ভ্রমণ করে নিতে পারবেন। মার্চ এর ২৬ থেকে ৩০ পর্যন্ত হ্যানন ও চিন সফরে সেভেন সিস্টার নিয়ে এবং সমুদ্রের ওপর কর্তৃত্ব নিয়ে চূড়ান্ত ভারত বিরোধিতার জিগির তোলা ছাড়া ইউনুস এই বিদেশ সফর থেকে কানাকড়িও ফয়দা তুলতে পেরেছেন, তা ইউনুস এর অতি বড় সমর্থকও বলতে পারবেন না। তাহলে কেন এই অযথা বিদেশ ভ্রমণ? ইউনুস খুব ভালোভাবেই জানেন যে তিনি ভোট এ জেতা কোনও রাষ্ট্র প্রধান নন, তিনি কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা মাত্র। দেশে নির্বাচিত সরকার এলেই তাঁর প্রয়োজন ফুরাবে।

অবাধ বিদেশ ভ্রমণের স্বাধীনতা সহ ক্ষমতার অলিন্দে হাঁটা বন্ধ হয়ে যাবে। তাই নির্বাচনকে যতোটা সম্ভব বিলম্বিত করার এই প্রয়াস। বাঘের পিঠে চেপেছেন ড:মোহাম্মদ ইউনুস এখন বাঘ না গা ঝাড়া দিয়ে তাঁকেই খেয়ে ফেলে!

Author

  • Partha Hazra
    Partha Hazra

    View all posts

Previous Post

সেনা ও সরকারের সংঘাত তীব্রতর, সেনাপ্রধানদের হজ যাত্রা বাতিল, বাংলাদেশ কী সেনা শাসনের পথে!

Next Post

বাংলাদেশের আইন আদালতও সরকারের দখলে?

Partha Hazra

Partha Hazra

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
37
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
30
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
34
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
44
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
26
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
14
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
15
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
31
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
51
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
17
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
বাংলাদেশের আইন আদালতও সরকারের দখলে?

বাংলাদেশের আইন আদালতও সরকারের দখলে?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি